১৯৭৫ সালের ১৫ আগষ্ট এবং মাহতাব নামের এক যুবকের মনস্তত্ত্বই এই বইয়ের মূল বিষয়। মুজিব হত্যার খবর শোনার পর লন্ডনে বিবিসিতে কর্মরত মাহতাবের ভাবনার জগত এলোমেলো হয়ে যায়। এতদিন পর্যন্তও সে যেন পালিয়ে বেড়াচ্ছিল সব কিছু থেকে। দেশে তার জন্য অপেক্ষারত বকুল কিংবা লন্ডনে পরিচিতা সঙ্গী নিকি কোনো কিছুতেই তার মন স্থির ছিল না। বঙ্গবন্ধু হত্যার ঘটনার কথা ছড়িয়ে পড়েছিল পুরো লন্ডনেও। এ শহরের সাধারণ মানুষ- দোকানি কিংবা ট্যাক্সি ড্রাইভার এদের মনেও এই হত্যাকান্ডের ঘটনা ঘৃণার সঞ্চার করেছিল।মাহতাব বুঝতে পারে বঙ্গবন্ধুর আওয়াজ কোন পর্যন্ত পৌছেছিল; নৃশংস হত্যার ঘটনা যেন মাহতাবের অস্থিরতার কারণ ধরিয়ে দিল। অবশেষে মাহতাব তার মনের রূপক 'দুধের গেলাসে নীল মাছি'র অবস্থান বুঝতে পারলো।