What do you think?

পাকিস্তানের ভূতদর্শন
দ্বিজাতিতত্ত্ব নামের প্রপঞ্চের চূড়ান্ত পরিণতিতে ১৯৪৭ সালে জন্ম হয় পাকিস্তানের, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের মৃত্যু ঘটে, পৃথিবীর বুকে নাম লেখায় স্বাধীন বাংলাদেশ।
যতীন সরকার ইতিহাসের পরম্পরা ঘেঁটে বাংলাদেশের এই জন্মপ্রক্রিয়া ‘পাকিস্তানের জন্মমৃত্যু-দর্শন’ বইতে লেখার প্রয়াস পেয়েছেন। নতুনপথ অনুসন্ধানে সমাজ-রাষ্ট্রে যাঁর যে-ভূমিকা ছিল তিনি নির্মোহ দৃষ্টিতে তাঁকে সে-স্থানে চিহ্নিত করতে ব্রতী হয়েছেন। কোনো উচ্ছ্বাস নয়, কিংবা নির্দিষ্ট কোনো মতাদর্শকে আশ্রয় করেও নয়, চারপাশের ঘটনাপ্রবাহের ওপর নির্মোহতার আলো ফেলাই ছিল তাঁর বিবেচ্য বিষয়।
গ্রন্থটি আত্মজৈবনিক, এর অন্যতম আকর্ষণ যতীন সরকার নামের মানুষটির কার্যকলাপের মধ্যে নিহিত। তাঁর জীবনটাই ছিল সংগ্রামের। বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে তাঁর অবিচল থাকার অদম্য আকাঙ্ক্ষার তুলনা নেই। ভীরুতার জাল কখনো তাঁকে বাঁধতে পারে নি, এই মানবিক মানুষটির জীবনের গল্প ইতিহাসের স্পষ্ট-অস্পষ্ট ঘটনাবলীর সঙ্গে মিশে বইটিকে অভিনব উচ্চতা দান করেছে।

200 pages, Hardcover
Published January 1, 2013
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!