Jump to ratings and reviews
Rate this book

ভৌতিক অমনিবাস

Rate this book
Collection of 30 ghost stories

208 pages, Hardcover

First published April 1, 2000

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (25%)
4 stars
5 (41%)
3 stars
4 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Deep Sarkar.
33 reviews3 followers
August 7, 2026
কিছু কিছু বই হয় যেগুলো পাঠককে তাঁর শৈশবে ফিরিয়ে নিয়ে যায় । এই বইটাও সেরকম । পড়তে-পড়তে মনে পড়ে যাচ্ছিলো ছোটবেলায় "শুকতারা"র আষাঢ় কিংবা অঘ্রাণের ভৌতিক সংখ্যার ভূতের গল্পগুলোর কথা । আর কেবলই মনে হচ্ছিলো ছোটবেলায় পড়লে এই বই হয়তো আরও, আরও উপভোগ্য হতো । আসলে বইয়ের গল্পগুলো যে "সেকালের"ই গল্প । যখন ভূতের গল্প মানেই বীভৎসরসের বাড়াবাড়ি ছিল না । ভূতের গল্প ছিল "সাদামাটা" অথচ এমনই তার আকর্ষণ যে একটা শেষ হলেই আরেকটা পড়তে মন আকুলি-বিকুলি করতো । বইয়ের শেষ গল্পটা না পড়া অবধি যেন শান্তি মিলতো না । "ভৌতিক অমনিবাস" অনেকদিন পর সেই অনুভূতির আস্বাদ দিল । মনে করিয়ে দিল যে বীভৎসরসেই কেবল ভৌতিক গল্পের সার্থকতা নিহিত থাকে না ।

বর্তমানে অকাল্ট হরর নিয়ে খুব মাতামাতি হচ্ছে দেখতে পাই । সেও ওই বীভৎসরস । কিন্তু এই ঘরানার যে কয়েকটা ভালো গল্প পড়েছি (বাজে গল্পও লেখা হয়েছে এবং হচ্ছে বিস্তর) তাতে মনে হয়েছে এতে পরিশ্রম অনেক । অনেক পড়াশুনো লাগে । মনগড়া কল্পনায় লিখে দিলেই হল না একটা কিছু । ভৌতিক গল্প হিসেবে অকাল্ট হরর হল খাবারে বিরিয়ানির মতো । ভালো করে রাঁধতে পারলে ক্রেতার মন জয় নিশ্চিত কিন্তু মন জয় করার জন্য আবশ্যক নয় । বরং ভাত-ডাল-ভাজা-সবজি-মাংস-চাটনির মতো ঘরোয়া খাবারেও যেমন অনেক মানুষের রবিবার sorted হয়ে যায়, তেমনই "ঘরোয়া" ভৌতিক কাহিনীও ভূতের গল্পের একনিষ্ঠ পাঠককে তৃপ্ত করতে পারে । বিশেষ করে যদি অকাল্ট হররের ঝাল-মশলা খেতে -খেতে তাঁর বদহজম হওয়ার উপক্রম দেখা দিয়ে থাকে । "ভৌতিক অমনিবাস" পড়াটা যেন বিরিয়ানির প্রতিশ্রুতিতে না ভুলে ঘরোয়া খাবারেই সুখ খুঁজে পাওয়ার মতো ।
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,939 followers
July 21, 2013
Absolutely brilliant collection of ghost stories from one of the most per-eminent psychologists, containing several gems that had given me sleepless nights in my childhood. Highly Recommended.
Displaying 1 - 3 of 3 reviews