অনশ্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্তিম ও অসমাপ্ত উপন্যাস। বিভূতিভূষণ রচিত প্রথম ছয়টি অধ্যায়ের পর, বাকীর সপ্তম অধ্যায়টি সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র লিখলেও, অষ্টম অধ্যায় থেকে শেষ পর্যন্ত লেখেন বিভূতিপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়।
Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.
The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.
অনেক খুঁজেও এই উপন্যাসের সম্পূর্ণ সমাপ্তি দেওয়া আছে, সেই কপিটা পেলাম না। আর এরকম অর্ধেক গল্প পড়লে শান্তিও লাগে না। তবে বিভূতির প্রকৃতি বর্ণনায় মাটি-মাটি সোঁদা গন্ধটা অন্যরকম এক প্রশান্তি এনে দেয়। বাবা-মায়ের ওমে জড়ানো পল্লীর শান্ত এক যুবকের খুনসুটির প্রণয়, ভবিষ্যৎ চিন্তা পড়তে বড় মধুর লাগছিল... কে জানে শেষটায় কী হয়। কোনো একদিন পড়ার অপেক্ষায়......
—কেউ ভোলে কি না সে কথার দরকার কি? তুই ভুলবি নে তো?
—জানি নে। খেয়ে নাও ভাল করে। লুচি ফেললে চলবে না।"
আর ক’দিন পরেই এমন সোনার দেশ ছেড়ে কোথায় কতদূরে যাবে শ্যামলাল! সেখানে এমনধারা কি আছে? গুলঞ্চলতা দোলে ডালে ডালে, এমন লাল কলমী-শেওলার সাদা ফুল ফোটে বিল বাঁওড়ের জলে, এমন কেলেকোঁড়া ফুলের সুগন্ধ বের হয়, এমন পাখি ডাকে বনের ধারে?
কি জানি সে কেমন দেশ! তবু যেতে হবে, কারণ বাবার ইচ্ছে। চিরকাল পণ্ডিতি করে সংসার চালিয়ে এসেছেন, আজ কোনো সম্বল নেই তার এ বুড়ো বয়েসে। বাবার অন্নে তার এই চব্বিশ বছরের জীবনটা কবিত্ব করে বেশ নিরুদ্বেগেই কেটেছে, আজ তাকে দাঁড়াতেই হবে বুড়ো বাবাকে সাহায্য করবার জন্য। উনি যা বলেন, যেখানে নিয়ে যান।
কিন্তু ভালোবাসা? ভালোবাসা ছেড়ে দূর বহুদূর গেলেও ভূতিকে কী ভুলে যেতে পারবে শ্যামলাল? সবার চোখ এড়িয়ে দুজনের মেলামেশায় ভালোবাসার অনুভূতি তো মনে একদমই মিশে আছে। কীভাবে ভূতি শ্যামলালকে ছেড়ে থাকবে! মেয়েটির বয়স ষোল কী সতের বছর। তবে এইটুকু বয়সেই কিন্তু শ্যামলালের সবকিছুর খেয়াল নেয়। খেতে বসলে ভূতি বেড়ে খাওয়ায়। ওই দূর দেশে যদি শ্যামলাল না যেত! মনে মনে কী এটাই কামনা করেছিল ওই মেয়েটি?
শ্যামলাল গ্ৰামের সবার কাছ থেকে এক এক করে বিদায় নিতে থাকলো। শ্যামের মা অবশ্য বাপ ছেলের সাথে যাচ্ছেন না আপাতত। আগে ভাইয়ের কাছে গিয়ে বাপ ছেলে কোনো কাজের খোঁজ পেয়ে যাক। ততদিন এক আত্মীয়ের কাছে থেকে ঘরবাড়ি নজর রাখবেন। রামলাল বাবা হয়ে ছেলেকে আসলে কোনো কষ্টে রাখতে চান না। যেখানে যাচ্ছেন শ্যালক শরৎকালী বাবু অবশ্য তার স্ত্রীর আপন ভাই নয়, জ্যাঠতুতো দাদা। তবুও ও দেশে শুনেছেন কাজকর্মের সুবিধা আছে।
দেখতে দেখতে যাবার দিন এসে গেল। হাওড়ার স্টেশনে ট্রেনে সারারাত্রির মধ্যে ভাল ঘুম এলো না রামলালের। কোথায় যাচ্ছে, কিসের মধ্যে, সম্পূর্ণ অজানার উদ্দেশ্যে—কি এর পরিণাম হবে কে জানে! রামলাল নিজের জন্যে মোটেই ভাবেন না, ভাবেন তার ছেলের জন্য। নিজের তো তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন যাতে ছেলেটার কোনো ভবিষ্যতের সুব্যবস্থা করতে পারা যায়। পল্লীগ্রামের ইস্কুল-মাস্টারির যা পরিণাম, সে তো নিজেকে দিয়েই তিনি বুঝতে পেরেছিলেন।
এই দূর অজানা বিদেশে যদি তার মৃ*ত্যুও হয়, তবুও তার ক্ষতি নেই কিন্তু তিনি যেন ছেলের সুরাহা দেখে মর*তে পারেন। শ্যালক শরৎকালী গাঙ্গুলী কেমন লোক হবে কে জানে? ছেলেকে ডেকে বললেন—হ্যাঁরে, তোর এই মামা কেমন লোক শুনেছিস? আসলে বাপের মন তো! ছেলেকে নিয়ে দুঃশ্চিন্তায় থাকাটাই স্বাভাবিক।
দূর দেশে যাত্রা পথে দুই বাপ ছেলের জীবন কোন দিকে মোড় নেবে? সেখান গিয়ে তারা টিকতে পারবে তো? শরৎকালী মুখে মুখে সাহায্যের আশ্বাস দিলেন নাকি সত্যি তিনি দুজনের রোজগারের ব্যবস্থা করে দেবেন? "অনশ্বর" পিতা পুত্রের মধ্যকার ভালোবাসার সম্পর্কের অনিঃশেষ গল্পের নাম।
পাঠ প্রতিক্রিয়া
বিভূতিভূষণের লেখা নিয়ে আসলে নতুন কিছু বলার নেই। পথের পাঁচালী, চাঁদের পাহাড়ের স্মৃতি আজও তাকে মনে করিয়ে দেয় নিঃসন্দেহে। "অনশ্বর" সামাজিক জনরার বইগুলোর মধ্যে অন্যতম একটি এবং পড়তে গিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে লেখকের বর্ণনা, কাহিনী উপস্থাপন কৌশলতা। কিন্তু আফসোস! তিনি মাত্র ছয়টি অধ্যায় শেষ করতে পেরেছিলেন এই বইয়ের। তারপর সপ্তম অধ্যায় লেখেন আরেক প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র। কিন্তু তিনিও কোনো কারণে এটা শেষ করেননি। পরে বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দোপাধ্যায় এই উপন্যাসটির বাকি সমাপ্তি লেখেন।
বিভূতিভূষণের পুত্র তারাদাস বন্দোপাধ্যায়ের লেখার হাতও ভালো তবে বইটা যদি বিভূতি নিজে শেষ করে যেতে পারতেন তবে বোধহয় আরেকটু তৃপ্ত হতাম বইটি পড়ে। শেষের দিকে প্রচুর তাড়াহুড়ো। যেহেতু এটি বিভূতির অসমাপ্ত উপন্যাস, তাই আসলে খুব বেশি আক্ষেপ করার অবকাশ নেই।
এই বইয়ে লেখক পিতা পুত্রের মধ্যকার চমৎকার বোঝাপড়া তুলে ধরেছেন। বাপ ছেলের জন্য নিজের ভিটেমাটি ছেড়ে পাড়ি দিচ্ছেন দূর দেশে আবার ছেলেও বাপের খুশির জন্য সবকিছু করতে প্রস্তুত। তবে শ্যামলাল গ্ৰামে থেকে এতদিন অকর্মণ্য ছিল এটা বিশেষ ভালো লাগেনি ওর চরিত্রে। বাপের জন্য দরদ থাকলে আগে থেকেই তো নিজের আয় রোজগার শুরু করা উচিত ছিলো।
ভূতির চরিত্রের উপস্থিতি খুব কম সময় তাই মন্তব্য করা শক্ত তবে রামজীবন বাবু বেশ ভালো লোক। ওনার চরিত্র হয়তো লেখক সুযোগ পেলে আরো ফুটিয়ে তুলতে পারতেন। ওনার বাকি বইগুলোর মতো এই বইটি হয়তো হতে পারবে না কারণ সুযোগ পাননি লেখার বাকিটুকু। আমার সর্বপরি এটাকে তবুও ভালো লেগেছে। পড়তে আনন্দ পেয়েছি কারণ এর কৃতিত্ব লেখকের। ওনার বর্ণনাশৈলী বরাবর আমাকে মুগ্ধ করে।
মানে বিভূতির বইয়ে আপনি প্রাকৃতিক বর্ণনা এত সুন্দর পাবেন যে কল্পনায় ভেসে উঠবে সেই পল্লীগ্ৰামের পথ। প্রাকৃতিক বর্ণনায় বিভূতিকে হারানো কঠিন। তার লেখনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিকই হচ্ছে এই পারিপার্শ্বিক পরিবেশ তুলে ধরা। তাই পড়তে ভালো লাগে।
"অনশ্বর পিতা পুত্রের ভালোবাসা জীবনের পথে গল্প লেখা তবে, অব্যক্ত আর না বলা"
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র অসমাপ্ত উপন্যাস 'অনশ্বর'। সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র একটি পরিচ্ছেদ লিখলেও শেষ করেন নি। পরবর্তীতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় উপন্যাসটি সমাপ্ত করেন।
সরকারের নতুন নিয়ম, ষাট বছর হয়ে গেলে আর সরকারি চাকরিতে থাকা যাবে না। বাষট্টি বছর বয়সী পন্ডিত রামলাল সরকারি আইনের বলি হিসেবে অবসরের আদেশ পান। কিন্তু তাঁর ইচ্ছা আরো কিছু বছর চাকরি চালিয়ে যাওয়া, যাতে করে সন্তান শ্যামলালের জন্য কিছু করতে পারেন। তাই সাব ইন্সপেক্টরের কাছে যান, যাতে চাকরিটা বহাল থাকে। অফিসার জানান সরকারি সিদ্ধান্তের বাইরে যাওয়া তাঁর পক্ষে সম্ভব না। তবে রামলাল চাইলে শ্যামলালকে শিক্ষক পদে নিয়োগ দিতে পারেন। নিজে শিক্ষকতা করলেও ছেলেকে অজপাড়াগাঁয়ে শিক্ষকতা করে জীবন নষ্ট করার পক্ষপাতী নন তিনি। ইন্সপেক্টরের সামনে রাজি হলেও বাড়ি ফিরে মতামত পরিবর্তন করেন।
শ্যামলাল অর্থাভাবে বেশিদূর পড়ালেখা করতে পারেনি। তবে পড়ালেখার চাইতে কবিতা তাকে বেশি টানে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে পুঁথি পড়া কিংবা কবিগানে অংশ নেওয়াতে শ্যামলালের বেজায় আগ্রহ। এতদিন বাবার চাকরি ছিল তাই কোনো চিন্তা ছিল না। তাছাড়া রামলাল ছেলেকে কখনো অর্থ উপার্জনের জন্য তাগাদা দেন নি। চাকরি চলে যাওয়াতে শ্যামলালের উপার্জনের কোনো একটা পথ করে দিতে চান। স্কুলের চাকরি শ্যামলাল করতে চাইলেও রামলাল ছেলেকে এই পেশায় দিতে চান না। উড়িষ্যার ধুরুয়াডিহি এলাকায় রামলালের শ্যালক শরৎকালী থাকেন এবং সেখানেই ছেলেকে নিয়ে যাওয়া স্থির করেন। যদি হোমিওপ্যাথি বিদ্যাটা কাজে লাগিয়ে বসা যায়!
উপন্যাসটি অসমাপ্ত এবং রচনাবলিতে তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত বাকি অংশটুকুও সংকলিত হয়নি। শুধু সারসংক্ষেপ দেওয়া আছে। তাই পুরো উপন্যাসের স্বাদ নেওয়া সম্ভব হয়নি। কাহিনি প্রবাহ থেকে ধারণা করা যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখাটাকে অরণ্য কেন্দ্রিক করতে চেয়েছিলেন। আফসোস সমাপ্ত করে যেতে পারেননি। হয়তো আমরা আরেকটি অনবদ্য উপন্যাসের দেখা পেতাম। হ্যাপি রিডিং।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অনশ্বর' উপন্যাসখানা উনার অসমাপ্ত উপন্যাস। শুধুমাত্র সাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্র উপন্যাসটির একটি পরিচ্ছেদ লিখেছেন মাত্র তবে শেষ করেননি।
গল্পের শুরু বাষট্টি বছর বয়সী রামলালকে ঘিরে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী ষাট বছর হয়ে গেলে আর সরকারি চাকরিতে বহাল থাকা যাবে না। এদিকে রামলালের ছেলে শ্যামলালের কাজের জন্য বাপ - ছেলে মিলে রওনা দেয় উড়িষ্যার ধুরুয়াডিহি এলাকায় যেখানে রামলালের স্ত্রীর দূর সম্পর্কের ভাই শরৎকালী থাকেন। ছোট্ট গল্প তাই বাকিটুকু আর বলছিনা। তবে উপন্যাসখানা বিভূতি বাবু শেষ করে জেতে পারলে দারুণ কিছু হতো।
উপন্যাসটি পড়তে গিয়ে অনেকাংশেই লেখকের অন্যতম কালজয়ী উপন্যাস 'আরন্যক' - এর ছোঁয়া পেয়েছি।
এক নজরে: বইয়ের নাম: অনশ্বর লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথম প্রকাশ: ১৯৫০
অনশ্বর — পিতা-পুত্রের জীবনসংগ্রাম, অকৃত্রিম ভালোবাসা আর বিভূতিভূষণের এক মায়াবী পৃথিবী!
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানেই শেকড়ের টান, গ্রামীণ বাংলার অপরূপ চিত্র আর মানুষের অন্তরের গভীরতম অনুভূতির সুনিপুণ প্রকাশ। তাঁর আরেকটি অসমাপ্ত ও দুর্লভ সৃষ্টি ‘অনশ্বর’। উপন্যাসটির মূল উপজীব্য হলো পিতা-পুত্রের কাঁধে কাঁধ মিলিয়ে জীবনসংগ্রাম, বাবা ও সন্তানের এক উষ্ণ রসায়ন এবং নিঃশর্ত ভালোবাসা।
গল্পের মূল ক্যানভাস: চাকরি হারিয়ে রামলাল যখন অসহায়, তখন একমাত্র ছেলে শ্যামলালকে সঙ্গে নিয়ে সে কাজের সন্ধানে বেরিয়ে পড়ে দেশান্তরে। আশ্রয় নেয় মামা শরৎকালীবাবুর বাড়িতে। শ্যামলাল তার মা ও ভূতির সাথে খুনসুটিমাখা দিনগুলো পেছনে ফেলে বাবার হাত ধরে পাড়ি জমায় এক অচেনা দেশে। বিভূতিভূষণের লেখনীতে সেই নতুন দেশটিও হয়ে ওঠে ছবির মতো সুন্দর! সেখানে বৃদ্ধ রামজীবন পাঠকের সাথে শ্যামলালের পরিচয় ঘটে এবং ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে বহু পুরোনো নানা কাহিনী। ঠিক এমন এক মোহময় জায়গায় এসে, ষষ্ঠ অধ্যায়েই থেমে যায় বিভূতিভূষণের কলম!
অসমাপ্ত এক মাস্টারপিস ও অনুসন্ধিৎসা:
বিভূতিভূষণের লেখার জাদুকরী ঘোর যে কাউকে আচ্ছন্ন করে ফেলতে বাধ্য। এই বইটিও তার ব্যতিক্রম নয়। যতটুকুই তিনি লিখে গেছেন, তাতেই পাঠককে মুগ্ধতার চরমসীমায় নিয়ে গেছেন। তবে ষষ্ঠ অধ্যায়ের পর গল্পটি আর এগোয়নি।
জানা যায়, উপন্যাসটির সপ্তম পরিচ্ছেদ গজেন্দ্রকুমার মিত্র লিখেছিলেন এবং বাকি অংশ শেষ করেছিলেন বিভূতিপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনেক খুঁজেও এই পূর্ণাঙ্গ ভার্সনটি এখনও হাতে পাওয়া যায়নি। আপনাদের কারও কাছে যদি এই দুর্লভ সংস্করণটির খোঁজ থাকে, তবে অবশ্যই জানাবেন!
📌 অসমাপ্ত জেনেই এই বইয়ের ভেতরের আবেগ আর নস্টালজিয়া আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যারা বিভূতিভূষণের অন্ধভক্ত এবং ক্লাসিক সাহিত্যের সুবাস ভালোবাসেন, তাঁদের সংগ্রহে বইটি থাকা চাই-ই চাই!
বিভূতিবাবুর লেখা আমাকে কখনো হতাশ করে না।উনার প্রতিটা গল্প উপন্যাসের যে মানবিক দিক রয়েছে সেটা আমার ভীষণ প্রিয়।এই উপন্যাসটি তিনি শেষ করে যেতে পারেননি।হাত বদলের কারনে কিনা জানিনা শেষ পর্যন্ত ভালোলাগা ধরে রাখতে পারলাম না!এতটুকুই!
বিভূতিভূষণের লেখা অনশ্বর। ষষ্ঠ পরিশ্চেদ অবদি খুব সুন্দর ছিল বিশেষ করে শ্যামলাম এবং ভূতির রসায়ন গুলো। শেষ পরে তৃপ্তি পাই না। যেমন আশা করেছিলাম তেমন হয় নাই। খুব বাজে সমাপ্তি 😐