অভিজ্ঞান রায়চৌধুরী এই দুই মলাটের মাঝে দুটি রুদ্ধশ্বাস সাইন্স-অ্যাডভেঞ্চার উপন্যাস রেখেছেন। পাঠকরা ভাবতেও পারবে না কি প্যাকেজ অপেক্ষা করছে তাদের জন্য। হাতে পেয়েও না পড়লে তার মতো বোকা আর হয় না। আর লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই এমন দুর্দান্ত বই পাঠকদের উপহার দেওয়ার জন্য।
সংকেত রহস্য : গল্পটা শুরু করলে কয়েক ঘণ্টার জন্য হারিয়ে যাবেন আমাজনের জঙ্গলে। অসাধারণ অ্যাডভেঞ্চার স্টোরি, সাইন্স ফিকশনও বটে, মাঝপথে ছাড়ার প্রশ্নই ওঠে না। গুনে গুনে ১৩ টা পাতা জাস্ট পড়েছি, বাকিটা লেখক তাঁর লেখার টানে টেনে নিয়ে গেছেন।অ্যাশানিনকা(ashaninka), ইনকা(inka), বোরা(bora) - এরকম আরও বিভিন্ন উপজাতিদের সম্পর্কে জানা যায়। কত শত অদ্ভুত জীবজন্তুর কথা জানলাম - রাকুন(rakun),অ্যাগুটি(aguti), ২০ফুট লম্বা কুমির, লাল কচ্ছপ(red-turtle), ম্যাকারি বাঁদর(uakari monkey), হাউলার বাঁদর(hauler monkey), টাউকান পাখি(toucan bird), কোরাল সাপ(coral snake), পিপাটোড(pipa toad) নামক এক অদ্ভুত জাতীয় ব্যাঙ, পিরানহা মাছ(piranha fish), জাগুয়ার(jaguar), অ্যানাকোন্ডা(anakonda) আরও কত কি ! শুধু তাই নয় একশো দেড়শো বছর আগে বিলুপ্ত হওয়া কিছু প্রাণীরও [যেমন-ড্র্যাগন(dragon), টিরেক্স (t rex), সারকোসুকআস কুমীর (sarcosuchous) ] দেখা মেলে কিন্তু কিভাবে ? সেটাই রহস্য।
* বইএর শুরুর দিকটা অতটা ভালো লাগছিলো না, কিছুটা এগোবার পর নিজেকে আর থামাতে পারছিলাম না। * শুধু এই গল্পটার জন্যই ৫ স্টার দিয়ে দেওয়া যায়। খুবই উপভোগ্য একটি গল্প। পাঠকদের উদ্দেশ্যে বলবো যে, আমাজনেরর এই সফরের সময় একটু Google এর সাহায্য নিয়ে ওইসব অজানা জায়গা যেমন মাচু পিচু (machu picchu), নানান উপজাতি, বিভিন্ন জীবজন্তুদের ছবিগুলো একটু দেখে নিন,তাহলে বেশ সব কিছু জীবন্ত মনে হবে, মনে হবে সত্যি সত্যিই হয়ত আমাজনে ঢুকে নিজের চোখে জন্তু জনোয়ারগুলোকে দেখছেন। * বইএর প্রচ্ছদটি(যেহেতু এই গল্পের নাম অনুযায়ী)বেশ মানানসই হয়েছে।
রহস্য যখন নিজেকে নিয়ে : এইরকম প্লটের ওপরই একটা গল্প আগে পড়েছি লেখকের "রাতের ট্রেনের সঙ্গী" বইটিতে,গল্পের নাম ছিল "অরিজিতের আর একটি দিন"। এটাও নিঃসন্দেহে একটা দারুন গল্প, ২০১৯ এ দাঁড়িয়েই লেখক আমাদের নিয়ে যান ২০৫১ তে। যেখানে মানুষজন আইডেন্টিটি কার্ড ছাড়া কেউ কাউকে চেনে না। সব কত পাল্টে গেছে,কত মডার্ন হয়ে গিয়েছে।চারিদিকে রোরটরাই কাজ পরিচালনা করছে, বাড়িতে বাড়িতে রোবট কাজের লোক হিসাবে রাখা । সেইসময়ের ছেলেরা লুডো কে আদ্যিকালের খেলা বলে, শিয়াল কি তাইই জানে না।কমপ্লিট ডেটা সলিউশনের একজন বড়ো অফিসার ঋক। তার আইডেন্টিটি কার্ড চুরি হয়ে যায়। অন্যদিকে দেশে প্রবেশ করে অন্যতম কুখ্যাত সন্ত্রাসবাদী, যে এই ঋকের মতোই দেখতে। তারপর ? * গল্পের ইলিউশন গুলো বোধগম্য হয়নি।
I felt like reading a script of some Hollywood movie like - Jurassic world... Some new concepts have been added. I am not a fan of sci-fiction, but I like this one..
Two science-fiction novellas have been brought together in this compact book. Both of them involve some of the most fascinating concepts in science as well as fiction, but somehow, they also manage to touch a few cords that encourage introspection as well. Mature stories, written without a touch of sex or gore, and yet respectful of the new-age readers' width & breadth of knowledge. Highly Recommended.