Jump to ratings and reviews
Rate this book

আত্মকথা-১৯৭১

Rate this book

280 pages, Hardcover

First published February 1, 2008

2 people are currently reading
25 people want to read

About the author

Nirmalendu Goon

154 books35 followers
Nirmalendu Goon (Bengali: নির্মলেন্দু গুন) is one of the most popular Bangladeshi poets known for his accessible verse. He was born in Kashbon in Barhatta in Netrokona, Bangladesh.

His first book of poetry was published in 1970. Since then he has published forty five collections of poetry and twenty collections of prose. Part of the generation of poets of 1960s, Goon's poetry contains stinging criticism of the nouveau riche and a touching description of the contrasting fate of the masses. A love of freedom and faith in the human spirit also permeates many of his poems. An avowed Marxist, Goon has also written poems urging an upheaval of the poor against the rich. He also has written a number of poems on important personalities, including Rabindranath, Sheikh Mujib, Lenin, Shakti Chattopadhyay and others.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (27%)
4 stars
3 (27%)
3 stars
4 (36%)
2 stars
1 (9%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Nasrin Shila.
269 reviews89 followers
May 22, 2019
ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটিকে সম্ভবত সেভাবেই বই আকারে ছাপানো হয়েছে। তাই পৃথকভাবে লেখাগুলো পড়তে ভালো লাগলেও পূর্ণাঙ্গ বই আকারে খাপছাড়া মনে হয়েছে। কথার পুনরাবৃত্তি হয়েছে, আত্মকথার চেয়ে অন্যের চিঠি, কথার প্রাধান্য মনে হয়েছে। সর্বোপরি, বইয়ের নাম আত্মকথা ১৯৭১ হলেও কাহিনী একাত্তরের পঁচিশে মার্চ শুরু হয়ে এপ্রিলেই শেষ হয়ে গেছে! এছাড়াও পুরো বইতে উনি কবি, উনার কবিতার বই বের হয়েছে, সবাই উনাকে কবি বলেই ভালোবাসে, সম্মান করে, উনার নিজের কবিতার উদ্ধৃতি এসবের অপ্রয়োজনীয় আধিক্য মনে হয়েছে। বইটি বেশ আগ্রহ নিয়ে পড়া শুরু করলেও, কিছু কিছু অংশ বেশ ভালো লাগলেও, সব মিলিয়ে শেষ পর্যন্ত খুব একটা ভালো লাগে নি।
Profile Image for Salauddin Rony.
36 reviews1 follower
December 15, 2020
আমার ছিল না মুক্ত মাতৃভূমি
শৃঙ্খলহীন স্বাধীন দেশ;
শত বছরের শত সাধনায়
পেয়েছি তোমায় বাংলাদেশ।

হে মা জননী, হৃদয়ের রানী,
চিরজীবী তুমি অনশ্বর;
তোমার প্রণাম, তোমার সালাম,
তোমায় জানাই জয়স্বর। - বিজয়ের গান, নির্মলেন্দু গুণ

আজ ১৬ ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পূর্ণ হলো আজ। সর্বশ্রেষ্ঠ সন্তান হারা এক 'মা' কে তার বিজয়ের দিনে আমি কি উপহার দিতে পারি, কি ই বা আছে আমার? আমার মনবাসনাকে পূর্ণ করেছেন বাংলাদেশের কবিদের কবি, মহান মানুষ "কবি নির্মলেন্দু গুণ"। যিনি তাঁর জীবনের সর্ব উৎকৃষ্ট কবিতাটি লিখেছেন তার দেখা শ্রেষ্ঠ মানুষকে নিয়ে-

একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে : ‘ কখন আসবে কবি ` ?

"আত্মকথা ১৯৭১" নির্মলেন্দু গুণ রচিত এই আত্মজীবনী আমাকে দিয়েছে অহেতুক এক বিতর্কের সঠিক জ্ঞান। "ঘোষক এবং পাঠক" ব্যবধানের সত্যিকারের ইতিহাস, বর্নণা এবং প্রমাণ(পৃষ্ঠাঃ৩৯-৬৭) যা ২৫ বছরে পাওয়া আমার শ্রেষ্ঠ জ্ঞান গুলোর একটি। আত্মকথা ১৯৭১ বইটি মুক্তিযুদ্ধের একটি স্বচ্ছ দলিল। সেই সময়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে কবি জীবন্ত বর্ণনাশৈলীর মাধ্যমে আকর্ষনীয় করে তুলেছেন।

'মা' তোমার সর্বশ্রেষ্ঠ সন্তানের সমান্তরাল আর কেউ নেই, আমার এই পরিপূর্ণ বিশ্বাস আর জ্ঞান আমি এই বিজয়ের দিনে তোমাকে উপহার দিলাম।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ দীর্ঘজীবী হোক 🇧🇩

সালাউদ্দিন রনি
১৬ই ডিসেম্বর, ২০২০
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.