আলহামদুলিল্লাহ খুব উপকারী বই। রমাদান এসেছে আর এ সম্পর্কিত প্রয়োজনীয় ইলম অর্জন করা কি আমাদের কর্তব্য নয়?
বইটিতে শাইখ সালিহ আল উসাইমীন রহি. ত্রিশটি আসরে রমাদানের মাহাত্ম্য, মর্যাদা, বিভিন্ন মাসআলা-মাসায়েল, ফিকহ ও আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে সুন্দর নসীহত দিয়েছেন।
পাশাপাশি রমাদানে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো যেমন বদরের যুদ্ধ ও মক্কা বিজয় নিয়েও আলোকপাত করা হয়েছে। সব মিলিয়ে অসাধারণ একটি বই।
আল্লাহ তা'আলা আমাদের সিয়াম কবুল করুক আমিন।