যদিও ক্লাইভ বেলের অনুকরণে লিখিত বইটা, আসলে প্রায় মৌলিক রচনাই মোতাহের হোসেন চৌধুরীর, আমার অন্যতম প্রিয় লেখক।
তাঁর নির্বাচিত প্রবন্ধ, সুখ এবং এই বইটি পড়ার সৌভাগ্য হয়েছে। নিজেকেই নিজে ধন্যবাদ দেই যে তাঁর লেখা পড়ার সাহস করেছিলাম।
বেশি লিখেন নি তিনি, পড়েছেন, জেনেছেন সর্বোপরি সমঝদার হয়েছেন আর তাই তাঁর স্বল্প গ্রন্থগুলোতে মুক্তোর মত ছড়িয়ে দিয়ে গেছেন৷
এই একটি বই এরই প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা প্যারা নিয়ে আলাদা আলাদা আলোচনা করা যায়, বারবার পড়ে আত্মস্থ করতে হয় বইটি। প্রতিটা লাইন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের চিন্তা-ভাবনার স্থবিরতা, দেখিয়ে দেয় আমরা কোন ক্যাটাগরিতে পড়ি, শিক্ষিত,সভ্য নাকি সুশিক্ষিত, সুসভ্য?
কোনটা সভ্যতা আর কোনটা সুসভ্যতা, কোনটার কি প্রয়োজনীয়তা, ইগো কি আর সেলফ-কালচার কি এমন অসাধারণ কিছু প্রশ্নের উত্তর চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন লেখক, অনেক অনেক প্রিয় কোট নেয়া যেতে পারে বইটি থেকে।
পাঁচ তারার চেয়ে অনেক উচ্চস্থানে থাকবে বইটি।