Jump to ratings and reviews
Rate this book

দ্বিতীয় পৃথিবী

Rate this book
মানুষের মধ্যেকার দীর্ঘদিনের যুদ্ধ আর দ্বন্দ্বে পৃথিবী আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। তাইতো অভিযাত্রীরা বসবাসযোগ্য নতুন আর একটি গ্রহের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন গ্রহ থেকে গ্রহান্তরে, মহাবিশ্বের দূর-দূরান্তে। ঐ নতুন গ্রহটি হবে দ্বিতীয় পৃথিবী যেখানে বর্তমান পৃথিবীর মানুষদের স্থানান্তর করে রক্ষা করা হবে মানব সভ্যতাকে।

এরকম অনুসন্ধান অভিযানের এক পর্যায়ে চব্বিশ বছর বয়সি নারী অভিযাত্রী নিয়ানা এসে পড়ে লিলিলি নামের অজানা এক গ্রহে। দুর্ভাগ্যবশত লিলিলি গ্রহে অবতরণমাত্র তাকে ঘিরে ফেলে লিলিলি গ্রহের অতি বুদ্ধিমান প্রাণী হিরিরা। লিওলি নামের একটি পুরুষ হিরি তখন ধীরে ধীরে প্রবেশ করতে থাকে নিয়ানার শরীরের মধ্যে। নিয়ানা মানুষের জন্য লিলিলি গ্রহ দখল করতে এসেছে। লিওলির পর তখন দিওপি নামের আর এক হিরি প্রবেশ করে নিয়ানার মস্তিষ্কে। এবার তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে নিয়ানা। সে অনুভব করতে থাকে ভয়ংকর ইলেকট্রিক শক্ আর শরীরে তীব্র কম্পন সৃষ্টি করে যাচ্ছে। সে বাঁচার জন্য চিৎকার করে ওঠে। কিন্তু কে তাকে সাহায্য করবে নিঃসঙ্গ ঐ লিলিলি গ্রহে?

শেষ পর্যন্ত কী ঘটেছিল অভিযাত্রী নিয়ানার জীবনে? সত্যি কি পৃথিবীর মানুষ বসতি স্থাপন করতে পেরেছিল লিলিলি গ্রহে? নাকি তাদের দ্বিতীয় পৃথিবীর স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল মহাকাশের নিকষ কালো অন্ধকারে? (সূত্র: বইয়ের ফ্ল্যাপ হতে)

126 pages, Hardcover

First published February 1, 2013

Loading...
Loading...

About the author

মোশতাক আহমেদ

197 books61 followers
মোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (20%)
4 stars
15 (30%)
3 stars
16 (32%)
2 stars
6 (12%)
1 star
2 (4%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Mashfiqur Rahman Jesun.
10 reviews
February 13, 2026
বইটিকে মূলত কিশোর উপন্যাস হিসেবে সাব্যস্ত করা যায়, বইটিতে তেমন কোনো বড়ধরণের প্লট টুস্ট মেলবে না তবে সুন্দর ভাবে স্থির গতিতে একটি গ্রহের সৌন্দর্য, এর প্রাণীদের বৈশিষ্ট্য এবং অন্যের সুখে সুখী হওয়া অর্থাৎ পরার্থপরতার বিষয়টি তুলে ধরা হয়েছে অথচ মানুষ কিনা তাদের প্রয়োজনের ভিত্তিতে নিষ্ঠুরতাকে বেছে নিতেও দ্বিধাবোধ করে না।
।
বইয়ের নাম শুনেই বুঝা যাচ্ছে যে গল্পটি পৃথিবী এবং মানুষ নিয়ে লিখা। পৃথিবীতে নানা যুদ্ধ-বিগ্রহ এবং মানুষের নানা নিষ্ঠুরতার কারণে একসময় এটি মানুষ ও অন্যান্য প্রাণীর অবসবাসযোগ্য হয়ে উঠবে এবং পৃথিবী তার ভারসাম্য হারাবে। ঘটনাটি কিছুটা এমনই যেখানে পৃথিবী বসবাসের উপযোগিতা হারানোর পথে, এবং সিদ্ধান্ত নেওয়া হয় নতুন কোনো গ্রহ নির্বাচন করা যেটি পৃথিবীর মতো উপযোগী হবে এবং মানুষ ও অন্যান্য প্রাণী সেখানে বসবাস করতে পারবে। এরকমই গ্রহের খোজ করতে করতে ভুলক্রমে একটি লিলিলি নামক গ্রহ আবিষ্কৃত হয় এক জীববিজ্ঞানী নিয়ানার মাধ্যমে। সেই গ্রহ পুরো পৃথিবীর মতো গাছপালা, নদী,সমুদ্র, পাহাড়ে ভরপুর। বেচে থাকার মতো অক্সিজেন এবং পৃথিবীর মতো সুন্দর প্রকৃতি তো আছেই। আছে হিরি নামক এক বুদ্ধিমান প্রাণীও যারা হিরিডিয়াম নামক ধাতু দ্বারাও ব্যপকভাবে পরিচালিত এবং "অন্যের শান্তিতেই তাদের শান্তি" নীতিতে বিশ্বাসী। এই নতুন গ্রহকে নিয়েই মানুষের যত ষড়যন্ত্র নিষ্ঠুরতা তা প্রকাশ পায় বইটিতে।

বইটির মূখ্য আলোচনা একটি নতুন গ্রহের সৌন্দর্য, তার প্রাকৃতিক বিশ্লেষণ,এবং বুদ্ধিপরায়ণতা। হিরি নামক প্রাণীরা যেখানে শান্তি এবং অন্যের সুখের জন্য নিজেদের বিলীন করতেও দ্বিধাবোধ করেনা সেখানে মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও যেসব অপকর্ম বা হিংসা বা নিষ্ঠুরতার পরিচয় দেয় তা সত্যিই কাম্য নয়।
Profile Image for Sporsho.
27 reviews
October 23, 2026
One of his better books for sure. A very standard and cliché sci-fi book. It doesn't contain any mind blowing or aesthetically/artistically satisfying sci-fi elements which will still impress a portion of the audience that's just looking to quench the thirst of reading something scientific without nosediving too much, someone I was 6 years ago when I read this. Or maybe reading Project Hail Mary spoiled all other sci fi books for me.

Pretty middle of the road book for me. Had fun reading it. Nothing artistically crazy, nothing terrible either.
Profile Image for Nabaarun Bhattacharjee.
68 reviews3 followers
September 17, 2022
অনেক বছর পর মনের মতো একটা সায়েন্স ফিকশান পড়লাম! এই গল্প ভালো কোন চিত্রনির্মাতার হাতে পড়লে সেই মুভি মাস্টারপিস হতে বাধ্য!
Displaying 1 - 4 of 4 reviews