Jump to ratings and reviews
Rate this book

ভ্রমণ সমগ্র #2

পায়ের তলায় সর্ষে ২

Rate this book
'পায়ের তলায় সর্ষে' নামটি একমাত্র তাঁর ক্ষেত্রেই সর্ব অর্থে মানায়।

শুরু করেছিলেন সেই যৌবনবয়েসে। এখনও এই পঁচাত্তর পেরিয়েও কোথাও যেতে হলেই তিনি ব্যাগ

গুছিয়ে রেডি। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। একাধারে বরেণ্য কবি, বিশিষ্ট কথাশিল্পী, ঔপন্যাসিক, আবার ভ্রমণপিপাসু অদম্য পথিক। কিন্তু এ ভ্রমণ কি নিছকই শুধু নতুন দেশ নতুন নিসর্গ দেখার টান?

ভুল হল। তার লেখাগুলি কখনও মানুষের মর্মস্পর্শী গল্প। কখনও কবিতার মতো ঝরনা, কখনও নিটোল উপন্যাসের মতো টানটান। সুনীলের নিজের কথায়, 'খুব ছোটবেলা থেকেই আমার ভ্রমণের নেশা। সবসময় মনে হতো, এই পৃথিবীতে জন্মেছি, যতটা পারি তা দেখে যাবো না?...একসময় জাহাজের নাবিক হবারও স্বপ্ন ছিল আমার। তা অবশ্য হতে পারিনি।... কখনো রাত কাটিয়েছি গাছতলায়, কখনো নদীর বুকে নৌকায়, কখনো পাঁচতারা হোটেলে।... সেইসব লেখা জমে-জমেও প্রায় পাহাড় হয়ে গেছে। প্রায় সব ভ্রমণ কাহিনি নিয়ে (কিছু হারিয়ে গেছে) পত্র ভারতীর ত্রিদিব চট্টোপাধ্যায় প্রকাশ করছেন ভ্রমণ সমগ্র। এই দু'খণ্ডের আয়তন দেখে আমি নিজেই বিস্মিত। সব লেখা যদি সংগ্রহ করা যেত, তা হলে

আরও কত বড় হতো!...এর মধ্যে ঘুরে আসা অনেক

দেশের কথা লেখাও হয়নি। তৃতীয় খণ্ড হবে? হতেওপারে।'

মুগ্ধ বিস্ময়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে-পড়তে মনে হয়,

কবে আসছে তৃতীয় খণ্ড?

পাঠককে অপেক্ষায় থাকতেই হচ্ছে।

616 pages, Hardcover

First published February 1, 2010

9 people are currently reading
244 people want to read

About the author

Sunil Gangopadhyay

739 books982 followers
Sunil Gangopadhyay (Bengali: সুনীল গঙ্গোপাধ্যায়) was a famous Indian poet and novelist. Born in Faridpur, Bangladesh, Gangopadhyay obtained his Master's degree in Bengali from the University of Calcutta, In 1953 he started a Bengali poetry magazine Krittibas. Later he wrote for many different publications.

Ganguly created the Bengali fictional character Kakababu and wrote a series of novels on this character which became significant in Indian children's literature. He received Sahitya Academy award in 1985 for his novel Those Days (সেই সময়). Gangopadhyay used the pen names Nil Lohit, Sanatan Pathak, and Nil Upadhyay.

Works:
Author of well over 200 books, Sunil was a prolific writer who has excelled in different genres but declares poetry to be his "first love". His Nikhilesh and Neera series of poems (some of which have been translated as For You, Neera and Murmur in the Woods) have been extremely popular.

As in poetry, Sunil was known for his unique style in prose. His first novel was Atmaprakash (আত্মপ্রকাশ) and it was also the first writing from a new comer in literature published in the prestigious magazine- Desh (1965).The novel had inspiration from ' On the road' by Jack Kerouac. His historical fiction Sei Somoy (translated into English by Aruna Chakravorty as Those Days) received the Indian Sahitya Academy award in 1985. Shei Somoy continues to be a best seller more than two decade after its first publication. The same is true for Prothom Alo (প্রথম আলো, also translated recently by Aruna Chakravorty as First Light), another best selling historical fiction and Purbo-Paschim (পূর্ব-পশ্চিম, translated as East-West) a raw depiction of the partition and its aftermath seen through the eyes of three generations of Bengalis in West Bengal, Bangladesh and elsewhere. He is also the winner of the Bankim Puraskar (1982), and the Ananda Puraskar (twice, in 1972 and 1989).

Sunil wrote in many other genres including travelogues, children's fiction, short stories, features, and essays. Though he wrote all types of children's fiction, one character created by him that stands out above the rest, was Kakababu, the crippled adventurer, accompanied by his Teenager nephew Santu, and his friend Jojo. Since 1974, Sunil Gangopadhyay wrote over 35 novels of this wildly popular series.

Death:
Sunil Gangopadhyay died at 2:05 AM on 23 October 2012 at his South Kolkata residence, following a heart attack. He was suffering from prostate cancer for some time and went to Mumbai for treatment. Gangopadhyay's body was cremated on 25 October at Keoratola crematorium, Kolkata.

Awards & Honours:
He was honored with Ananda Award (1972, 1979) and Sahitya Academy Award (1984).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
35 (34%)
4 stars
52 (50%)
3 stars
13 (12%)
2 stars
2 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Akash.
448 reviews154 followers
December 11, 2022
একটা বই শেষ করার পর মনের মধ্যে অন্যরকম শান্তি অনুভব হয়। মনে হয় নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস উপহার দিলাম। এই শান্তি এবং আনন্দের মূল্য অসীম। আর একটা বই নিয়ে নিজের অভিমত প্রকাশ করাও অন্যরকম ভালোলাগার বিষয়। বই পড়তে যেমন ভালো লাগে তেমনি বই নিয়ে আলোচনা করতে আমার চরম ভাল লাগে। যদিও আলোচনা করার মানুষ নেই তবুও বই নিয়ে গুডরিডসে এক দু'লাইন লেখাও বইয়ের সাথে এক ধরনের কথোপকথন।

সুনীলের এই বইটা আমার আজীবন প্রিয় থাকবে। এই বইতে সুনীল তার পৃথিবী ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছেন। রাশিয়া ভ্রমণ, অজানা লিখিলে, ছবির দেশে কবিতার দেশে, ইতিহাসের স্বপ্নভঙ্গ এই চারটি বই সহ আরো অনেক ক্ষুদ্র ক্ষুত্র ভ্রমণের অভিজ্ঞতা ৬১৬ পৃষ্ঠার এই ভ্রমণ সমগ্রে আছে।

"ছবির দেশে কবিতার দেশে" এবং "ইতিহাসের স্বপ্নভঙ্গ" বই দুইটা অসম্ভব ভাল লেগেছে। "রাশিয়া ভ্রমণ" বইতে সরকারের নিমন্ত্রণে সুনীল রঙিন চশমা দিয়ে দেখা চোখে রাশিয়ার সমাজতন্ত্রের যেমন প্রশংসা করেছিল; তেমিনি যখন রঙিন চশমা খুলে তিন দশক পর নিজ উদ্যোগে আবার রাশিয়া ভ্রমণ করে তখন সে সমাজতন্ত্রেরই চরম সমালোচনা করেছে "ইতিহাসের স্বপ্নভঙ্গ বইতে। "ছবির দেশে কবিতার দেশে" বইয়ের একটা কবিতা আমার আজন্ম প্রিয় থাকবে।

শার্ল বোদলেয়ারের এই কবিতা বড্ড ভাল লেগেছে -

‘কাকে তুমি সবচেয়ে ভালোবাসো, হেঁয়ালি-মানুষ, আমায় বলো?
তোমার বাবা, মা, বোন, ভাইকে?
–আমার বাবা নেই, মা নেই, বোন নেই, ভাই নেই।
-তোমার বন্ধুদের?
-তুমি এমন একটা শব্দ ব্যবহার করেছ, যার অর্থ
আমি আজ পর্যন্ত বুঝিনি
-তোমার দেশ?
-কোন দ্রাঘিমায় তার অবস্থান আমি জানি না
-সৌন্দর্যকে?
-আমি আনন্দের সঙ্গেই তাকে ভালোবাসতাম, যদি হত সে
কোনও দেবী এবং অমর
-সোনা?
-আমি তা ঘৃণা করি, যেমন তুমি ঈশ্বরকে
-তবে, কী তুমি ভালোবাসো, অসাধারণ আগন্তুক?
-আমি ভালোবাসি মেঘ, যেসব মেঘেরা ভেসে যায়, ওই ওখানে…
ওই সেখানে…বিস্ময়ময় মেঘেরা!’


তাছাড়া "অজানা লিখিলে" বইতে লেখক তার নিজের ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ অভিজ্ঞতার কথা লিখেছেন। "অজানা লিখিলে" পড়ার সময় সুনীলের মত আমার ছোট্টবেলার ছন্নছাড়া একাকী ভ্রমণস্মৃতি বিস্মৃতির আড়াল থেকে বের হয়ে এসেছে।

বিভিন্ন দেশ, ভারত এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভ্রমণ অভিজ্ঞতায় সুনীলের চরম স্পষ্ট কথার লেখাগুলো পড়ে সুনীলের সাথে যেন বিশ্বনাগরিক হয়ে গেলাম চিরজীবনের জন্য।
Profile Image for Harun Ahmed.
1,692 reviews458 followers
May 22, 2021
ম্যাসিডোনিয়ার জাগ্রেব শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে খরস্রোতা নদী।নদীর দুইপাড় সংযোগকারী সেতু হচ্ছে কবিতামঞ্চ।সুনীল রাতেরবেলা কবিতা পাঠ করতে মঞ্চে উঠলেন।দুইপাড়ে বসে থাকা শ্রোতাদের আবছা দেখা যায়।কবি ধ্যানমগ্ন হয়ে কবিতা পাঠ করছেন।কলকল শব্দে বয়ে যাচ্ছে নদী।মনে হচ্ছে মানুষ নয়,অন্ধকার নদীই নিমগ্ন হয়ে শুনছে কবিতা!!!কী যে আশ্চর্য সুন্দর বর্ণনা।
33 reviews3 followers
January 30, 2022
পায়ের তলায় সর্ষে ভ্রমণকাহিনীর ২য় এই খন্ডটিতে ভ্রমণকারী সুনীলের চেয়ে বেশি পাওয়া গেছে কবি সুনীলকে। ভ্রমণের বর্ণনার চেয়ে কবি সম্মেলনের বর্ণনা, কবিদের কথা, কবিতা পাঠ নিয়ে আলোচনাই বেশি এই খন্ডে। মননে মস্তিষ্কে সুনীল যে কবি ছিলেন এসব লেখা পড়লে তা স্পষ্ট হয়ে ওঠে। পড়তেও ভালো লাগে সেসব।

প্রথম খন্ডের একটি রচনার পুনরাবৃত্তি, রাশিয়ার ভ্রমণ, ছবির দেশে কবিতার দেশে(ফ্রান্স ভ্রমণের বিস্তারিত) উপন্যাস আর বাকি সবটুকু বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে কবি সম্মেলনের ঘটনা। এসব নিয়ে এই ২য় খন্ড। তাই, মূলত, "ছবির দেশে কবিতার দেশে" উপন্যাসটিই এই খন্ডের বড় আকর্ষণ। যেটা নিজে একটি স্বতন্ত্র রচনা। সেটির কথা তাই আর আলাদাভাবে এইখানে লিখছি না।সেই বইয়ের তলায়ই লিখব। বইটি আমার হৃদয় ছুয়ে গেছে কিনা!

"পায়ের তলায় সর্ষে" পড়তে পড়তে আমি অসহ্য ভালোলাগা আর আফসোসে ঠাস করে মলাট নামিয়ে, বাইরে দূর আকাশের একটু গা ছুয়ে অনেকগুলো নারকেল গাছের মাথা যেখানে মৃদুমন্দ বর্ষা হাওয়ায় এদিক ওদিক দুলছিল সেদিকে অভিমান আর দুঃখ দুঃখ দৃষ্টি নিবদ্ধ করেছি অনেকবার। মেঘমুক্ত সেই আকাশে শ্রাবণের হুট করে জমে আসা কালো মেঘও উদয় হয়ে যেত তৎক্ষণাৎ। কার ওপরে এ অভিমান তা আমি আজও খুজছি। কখনও মুখ থুবড়ে ডুবে গেছি বইয়ের পেটের ভেতর। এরপর আকাশের দিকে, রোদের দিকে, গাছেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার যখন মন শান্ত হয়েছে তখন বইতে মন দিয়েছি। ভ্রমণকাহিনী পড়লেই আমার এরকম হয়। আমার আত্বা নিশ্চয়ই মানুষের নয়, হাওয়ার। একটা শরীরে আটকে গিয়েছি। মন চাইলেই যাযাবর হয়ে পৃথিবীর পথে পথে ঘুরতে পারছি না। তাই, ভ্রমণকাহিনী পড়লেই আমার মন বড় চঞ্চল হয়। বারবার ম্যাপ খুলে বসে পড়ি। দেখি নানান প্রামাণ্যচিত্র, খুজে বেড়াই আরও ভ্রমণকাহিনীর বই। দুধের স্বাদ ঘোল তো দূরে থাক, চুন গোলানো পানিতে মেটাচ্ছি বলে মনে হয়।

সুনীলের কিছু কিছু বাক্য, স্মৃতির টুকরো টুকরো মুহূর্ত ধ্বক্ করে এসে আমার বুকের পাঁজরে লেগেছে, তারপর আমি কয়েকঘন্টা মাথার ভেতর সেই বাক্যকে নেড়েচেড়েই কাটিয়ে দিয়েছি। যেমন, ম্যাসিডোনিয়ার জাগ্রেব শহরের এক খরস্রোতা নদীর ওপরের সেতুকে রঙিন কাপড়ে মুড়ে বানানো হয়েছে কবিতা পাঠের মঞ্চ। সেখানে দাড়িয়ে কবিতা পাঠের অনুভূতিতে সুনীল লিখেছেন- "আমি আমার পাঠের সময় দেখি, সামনে কোনো মানুষ নেই, শুধু চলমান নদী, তার জল চিকচিক করছে। দুই তীরের শ্রোতাদের স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। অস্পষ্ট রেখাচিত্রের মত। কেউ কোনো শব্দ করছে না। সুতরাং মনে হলো, আমি যেন আকাশের নীচে একা দাড়িয়ে শুধু এই নদীকেই কবিতা শোনাচ্ছি। কেমন যেন মদির অনুভব। শেষ হবার পর হাততালির শব্দে সেই ঘোর ভাঙে।"
কি যে অপার্থিব বর্ণনা এটা, আমি জানিনা সবার উপলব্ধিতে তা আসবে কি না। আমার এসেছে। আমার প্রতিট রোমকূপে আন্দোলন হয়েছে দৃশ্যটা কল্পনা করেই। নদীর সামনে একা একা কবিতা পাঠ? এই বাক্য আর আবহ দিয়েই তো একটা কবিতা রচনা করা যায়!

আরেক জায়গায় লিখেছেন- "তখন বিকেল শেষ হয়ে এসেছে, একটা ঠান্ডা রঙিন আলো এসে পড়েছে হ্রদে, নিঃশব্দে উড়ে যাচ্ছে তিনটি সাদা বক, আকাশ ঝুঁকে এসেছে অনেক নিচে, পেছন দিকে নারী-পুরুষদের অস্পষ্ট কোলাহল, আমি এগিয়ে যাই জলের দিকে, আমার মাথায় ঘুরতে থাকে একটি অর্ধস্ফুট নিজস্ব কবিতার লাইন। আমি হারিয়ে যাই কিছুক্ষণের জন্য"
আর, আমি এটা পড়ে হারিয়ে যাই সেই সারাদিন ও রাত্রির জন্য।
এরপর আর সেদিন বই পড়া হত না। ভাবতাম এটা গদ্য পড়লাম নাকি কবিতার লাইন? সুনীলের গদ্যগুলোও অনেক জায়গায় কবিতার মতন, এটা আমি অনেক খেয়াল করেছি। এরকম অনেক বাক্য আছে বইটিতে, স্মৃতিচারণ আছে, যা পড়তে পড়তে নিজেকে কল্পনা করেছি বহু দূরের কোনো অচেনা শহরের রাস্তায়, কত অচেনা মানুষ তবুও যেন কত চেনা, সবার ভেতর আমি একা হাটছি, আমার আনন্দ ছড়িয়ে গেছে এই কান থেকে ঐ কানে। আশেপাশের সবকিছু চোখ দিয়ে শুষে নিয়ে পৌছে দিচ্ছি হৃদয়ের গুপ্ত প্রকোষ্ঠ অব্দি। সেই অচেনা দেশের অখ্যাত রাস্তার অনেক পথচারীই আমাকে দেখে ভাবছে আমি কত একা! অথচ আমি ভেতরে ভেতরে জানি, আমি একটুও একা নই, আমি বড় সুখী মানুষ, প���থিবী বড় সুন্দর জায়গা।

আশ্চর্যের বিষয় এই যে, এসব আমি এই বই পড়ার অনেক আগে থেকে কল্পনা করে আসছি। এই বইটি সে কল্পনাগুলোকে আরও উসকে দিল যেন।

ধন্যবাদ সুনীল গঙ্গোপাধ্যায়, আপনি আপনার জীবনের এতখানি অংশ লিখে না রেখে গেলে অনেক মুশকিল হয়ে যেত আমার!
Profile Image for Rubell.
193 reviews23 followers
October 2, 2022
শুধুমাত্র অজানা নিখিলে অংশের দুইটা অধ্যায় নিয়ে আমার আলোচনা।
একটা অধ্যায় দার্জিলিং শহরের পত্তনের ইতিহাস নিয়ে। লেখকের মতো আমারও ব্রিটিশদের সৌন্দর্যবোধ নিয়ে মুগ্ধতা আছে। ব্রিটিশরা সিকিমের রাজার কাছ থেকে জমি নিয়ে কিভাবে এই মনোরম শহর প্রতিষ্ঠা করেছিল, তারপর দার্জিলিং কিভাবে একটা স্বাস্থ্যকর পর্যটন শহর হিসেবে প্রতিষ্ঠা পেল - সংক্ষেপে এসবের ইতিহাস এবং তার সাথে সুনীলের ভ্রমণ গল্প দিয়ে সাজানো অধ্যায়টা খুব উপভোগ্য।

পছন্দের আরেকটি অধ্যায় ইউরোপ-আমেরিকা প্রবাসী ভারতীয়দেরকে নিয়ে লেখা। মূলত ভারতীয়দেরকে নিয়ে লেখা হলেও সেটা বাংলাদেশিদের জন্যও একইভাবে সত্য। সুনীলের এই রচনার সময়কাল উল্লেখ নেই। হবে হয়তো আশি বা নব্বই দশকের শুরুর দিককার। যখন প্রবাসীরা দেশে ফিরতেন ক্যামেরা, টেপরেকর্ডার, ক্যাসেট প্লেয়ার, সাবান, পারফিউম ইত্যাদি জিনিসপত্র নিয়ে। দেশের স্বজন-বন্ধুরা সেসব উপহার গ্রহণ করতেন বিপুল উৎসাহের সাথে। তাদের আগমণে করা হতো বিশাল খাওয়াদাওয়ার আয়োজন।
বিদেশে প্রতিষ্ঠিত হওয়া বেশ গর্বের ব্যাপার ছিল তখন। দেশি সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে করে নিয়ে যেতেন প্রবাসে ভালো চাকরি করা ছেলেরা। যা দেশে স্হায়ীভাবে বাস করা পুরুষদের জন্য মনখারাপ করার মতন বিষয় ছিল। যারা সুন্দরী বউ পাওয়ার আশা রাখতেন না, তারা অন্তত রাস্তা-ঘাটে সুন্দরীদের দিকে চেয়ে থেকে চোখ জুড়াতে তো পারতেন! সুন্দরীরা দলে দলে প্রবাসী হলে সেই সান্ত্বনাটুকুও থাকে না!

একটা মন খারাপ করার বিষয় দিয়ে সুনীল তার রচনা শেষ করেছেন। প্রবাসীদের দেশে থেকে যাওয়া মা-বাবাদের শেষ বয়সের জীবন নিয়ে। নিজেদের কষ্টার্জিত টাকায় তারা ছেলে মেয়েদের পড়ালেখা শেখান। প্রতিষ্ঠিত করে তোলেন। শেষ পর্যন্ত তাদের সন্তানরা দূর পরবাসে চলে যায়। সফল সন্তানদের বাবা-মা হয়েও শেষজীবনটা নিঃসঙ্গ কাটাতে হয় তাদের। অসুস্হ অবস্থায় সেবাশুশ্রূষা করার কোন লোক থাকে না। এমনকি মৃত্যুর আগে প্রিয়জনদের শেষ দেখার সুযোগটাও অনেকের হয়না।

যাইহোক, তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন অনেক কিছু পাল্টেছে। সুনীলের এই লেখাগুলো ছোটবেলার অনেক ভালোলাগার স্মৃতি মনে করিয়ে দেয়। সুনীলের ভ্রমণরচনা কখনো মজার, কখনো মর্মস্পর্শী, কখনো শিক্ষামূলক; কিন্তু সবসময় স্বাস্থ্যকর।

(ডিসেম্বর ২০২০)
Profile Image for Sakib Haque.
28 reviews4 followers
October 13, 2014
One of the best travelogues i have come across. Being a writer and an avid adventurer in heart and by practice, Sunil has traveled around the globe. From the forests of Dooars to the museums of Paris, he depicted his experiences and feelings on this book. Both parts of the series is amazing. Which enthralls me most is his description of the travels in both standards of life, one where he is this young Bengali chap with less cash in pocket and more enthusiasm in exploration and how he finds ways to quench his thirsts of adventure and how he sees life and another where he is one of the most respected Bengali writers and he circles the globe being in the shell of a reputable guest containing that young Bengali kid's heart filled with the hope and curiosity.
Profile Image for Kripasindhu  Joy.
580 reviews
August 9, 2023
সুনীলের গদ্য আমার কাছে অতি উপভোগ্য মনে হয়।এই বইয়ের বেশ কিছু লেখা আগে অনেক জায়গায় পড়া ছিল।বিশেষত, ছবির দেশে কবিতার দেশে।যা আলাদা বই আকারেই আছে।
পড়াগুলো বাদ দিয়ে বাকি সব গিলেছি।
Profile Image for M.T.Rashid Mouna.
6 reviews5 followers
December 21, 2022
শেষ হলো সুনীলের হাত ধরে আমার বিশ্বভ্রমণ ! বইটা পড়তে পড়তে ভুলে থেকেছি বাস্তবকে,বাস্তবতার সাথে বইকে মিশিয়ে ফেলেছি কোথাও কোথাও। পূর্ব মাইজপাড়ার দুরন্ত কিশোরের থেকে গ্রাম কেড়ে নেওয়ায় কখনো অক্ষম আক্রোশে কেঁপে উঠেছি,এক পৃথিবীর বুকে বেঁধে দেয়া বেড়ার শক্ত দড়ি ছিঁড়তে চেয়েছি। নদীর সাথে কবিতা শুনেছি,যে কবিতা শোনার জন্য নয় বরং অনুভবের জন্য,সমস্ত সত্তা দিয়ে অনুভবের জন্য। ঝড় বাদলার রাতে আন্দামানের গল্পগুলো মিলিয়ে মিশিয়ে এক করেছি আকাশ থেকে ভেসে আসা বিজলীর আওয়াজের সাথে।

বইদুটো ভীষণভাবে উপভোগ্য মনে হয়েছে আমার।এর পিছনে প্রধান কারণ সম্ভবত সুনীলের নিরপেক্ষ জীবনদর্শন। বিশ্বকে বিশ্বনাগরিকের চোখে দেখতে চাইলে এই বইটা একটা মাস্টরীড।
(ইতিহাসের স্বপ্নভঙ্গ পড়তে গিয়ে সমাজতন্ত্র আর ধনতন্ত্র সম্পর্কে হালকা একটা ধারণা জন্মেছে,কেউ কি সহজ ভাষায় লেখা এ সংক্রান্ত কোনো বইয়ের খোঁজ দিতে পারবেন ?)
Profile Image for Rajib Majumder.
140 reviews5 followers
May 1, 2025
মাঝের কিছুটা সামান্য একঘেয়ে লাগল। আর বেশ কিছু রিপিটেশন আছে। তাছাড়া অসাধারণ একটি বই
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.