Jump to ratings and reviews
Rate this book

বাংলার কিংবদন্তি

Rate this book
ইতিহাস ও কল্পনার মিশ্রণে লৌকিক কথাসাহিত্যের রূপধারণকারী লোককাহিনিকে বলা হয় কিংবদন্তি। কিংবদন্তির রচয়িতার সন্ধান মেলে না। লোকের মুখে মুখে বিভিন্ন কথা বা বিশ্বাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। ইতিহাস যেখানে নীরব, কিংবদন্তি সেখানে কল্পনার ডানা মেলে মনোরম কাহিনি নিয়ে সরব। স্থাননাম, ব্যক্তিনাম ও বস্তুনাম, জলাশয়, ডিহি-ডাঙা, দেব-দেবী ও পূজা-পার্বণ, মেলা ও উৎসব, বৃক্ষলতা ও বন-জঙ্গল প্রভৃতি নানা বিষয়ে নানা কিংবদন্তি আছে। ইতিহাসের গন্ধ মিশে থাকে ঠিকই, কিন্তু কিংবদন্তি কোনও প্রামাণ্য দলিল নয়। কিংবদন্তির অন্তরালবর্তী বিভিন্ন ঘটনা ও কাহিনি নিয়ে প্রকাশিত হল শীলা বসাকের অসাধারণ গ্রন্থ ‘বাংলার কিংবদন্তি’। বিশিষ্ট লোকসংস্কৃতিবিদের পরিশ্রমী প্রয়াস পাঠকের সামনে উপস্থিত করেছে বাংলা কিংবদন্তির একটা সামগ্রিক পরিচয়।

343 pages, Hardcover

First published January 1, 2013

14 people want to read

About the author

Shila Basak

4 books
শীলা বসাক-এর জন্ম ১৯৪৭, কলকাতায়।

প্রয়াত তরুণাদিত্য ও শ্রীমতী কমলা রক্ষিত-এর কনিষ্ঠা কন্যা। বাংলার লোকসংস্কৃতি নিয়ে গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এই সূত্রেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ ডি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডি লিট। লেখিকা লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো; কলকাতা, বাংলাদেশ ও জাপানের এশিয়াটিক সোসাইটির সদস্যা; ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ফোক ন্যারেটিভ রিসার্চ এবং যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ অ্যানথ্রোপোলজিক্যাল অ্যান্ড এথনোলজিক্যাল সায়েন্সেসের সদস্যা। লোকসংস্কৃতি বিষয়ক নানা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র পাঠের জন্য বিভিন্ন দেশে বহুবার আমন্ত্রিত হয়েছেন। প্রথম গ্রন্থ বাংলা ধাঁধার বিষয়বৈচিত্র্য ও সামাজিক পরিচয়। সুশীল কর কলেজের বাংলা বিভাগের প্রধান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাম্মানিক অধ্যাপিকা ছিলেন। ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কার ও লোকসংস্কৃতি গবেষণা পদকে।

প্রয়াণ: ৮ মার্চ ২০১৫।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (25%)
4 stars
2 (50%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,877 followers
October 5, 2013
An interesting collection of myths & legends that act as an appetiser for anyone interested in learning forgotten facts and neglected personalities of our culture & past. Perhaps, if this book becomes popular, we may one day have a Grimm brothers' like effort to restore Bengali myths & legends with proper annotations. Until then, enjoy this book.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.