What do you think?


গল্পসমগ্র ১
Subodh Ghosh Galpa Samagra - Vol. 1 (Bengali) Hardcover – 2012
- GenresShort Stories
549 pages, Hardcover
First published January 1, 1994
About the author
Subodh Ghosh
50 books36 followersSubodh Ghosh (Bengali: সুবোধ ঘোষ) was a noted Bengali author and journalist, with Kolkata-based daily newspaper Ananda Bazar Patrika. His best known work Bharat Premkatha, about the romances of epic Indian characters, has remained a sensation in bengali literature world. Many of his stories have been adapted for making of great Indian films, most notably Ritwik Ghatak’s Ajantrik (1958) and Bimal Roy’s Sujata (1959), and even today filmmakers search his works for suitable plots.
He won the Filmfare Award for Best Story twice, for Bimal Roy's Sujata (1960) and for Gulzar’s Ijaazat in 1989.
He won the Filmfare Award for Best Story twice, for Bimal Roy's Sujata (1960) and for Gulzar’s Ijaazat in 1989.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 7 of 7 reviews
January 30, 2014
এত দীর্ঘ সময় নিয়ে বই পড়িনা সচরাচর, এই বইটা কেন জানি একটু সময় নিয়ে পড়তে ভালো লাগছিল।
সুবোধ ঘোষের লেখা যেমন সাবলীল, তেমনই বিষয়বস্তুর চমকে সত্যিই কিছু ক্ষেত্রে গালে হাত উঠে যায়।
ভাবতে বাধ্য করে এমন বিষয় নিয়েও গল্প হয়? হতে পারে!! নাহ আমি সেসব বিষয় আলোচনা করে পাতা ভরছি না;
বরং আগ্রহী পাঠকের প্রতি অনুরোধ থাকলো, পড়ে বিষয়টা কতটুক বাড়িয়ে বলা সেটা যাচাইয়ের।
এই লেখকের আরো লেখা পেলে আমি অবশ্যই আগ্রহ নিয়েই পড়বো তাতে সন্দেহ নাই।
সুবোধ ঘোষের লেখা যেমন সাবলীল, তেমনই বিষয়বস্তুর চমকে সত্যিই কিছু ক্ষেত্রে গালে হাত উঠে যায়।
ভাবতে বাধ্য করে এমন বিষয় নিয়েও গল্প হয়? হতে পারে!! নাহ আমি সেসব বিষয় আলোচনা করে পাতা ভরছি না;
বরং আগ্রহী পাঠকের প্রতি অনুরোধ থাকলো, পড়ে বিষয়টা কতটুক বাড়িয়ে বলা সেটা যাচাইয়ের।
এই লেখকের আরো লেখা পেলে আমি অবশ্যই আগ্রহ নিয়েই পড়বো তাতে সন্দেহ নাই।
September 4, 2014
অনেক দিন পর ছোটগল্পের সেই রূপ-রস তারিয়ে তারিয়ে উপভোগ করলাম। সুবোধ ঘোষের লেখা চকমকি পাথরের মতো; আঙ্গিক-বিন্যাসে সাধারণ,ভাবনার অভিনবত্বে অসাধারণ। আপাত আটপৌরে সবকিছুকে যেন লেখক দেখেছেন নতুন চোখ দিয়ে। অযান্ত্রিক, অলীক, ফসিল গল্পগুলোর কথা আলাদা করে বলতেই হবে। আশা করি, লেখকের বাকি গল্পগুলো হতাশ করবে না।
March 7, 2019
মন্ত্রমুগ্ধের মত টেনে নিয়ে যায় সুবোধ ঘোষের লেখা। ছোটগল্পের বিষয়বস্তু কত চমৎকার হতে পারে সম্ভবত সুবোধ ঘোষের চেয়ে পারঙ্গম কেউ ছিলো না। আর লেখাতে যে কী সুধা আছে তা বর্ণনা করা যায় না। এমনও হয়েছে আর পড়তে ইচ্ছে করছে না, ক্লান্তি এসেছে তবু একটা গল্পের দু লাইন পড়ে ফেললে সেটা শেষ না করে উঠিনি।
September 22, 2026
দিন ফুরিয়ে নামা সন্ধ্যাগুলোতে পশ্চিমের দিগন্তের দিকে মুখ করে বসে আমি একটা-দুটো-তিনটে করে গল্প পড়ি। শহুরের কাঁচাপাকা গোঁফের গল্পের পুকুরে ক্লান্তি ভর করলে পুরোনো দিনের শুকিয়ে যাওয়া নদীতে নেমে একটু বহমান স্রোতের ছোয়া পেলেও মন অনাকাঙ্ক্ষিত আনন্দে বিমোহিত হয়ে ওঠে। সর্বশেষ তৃপ্তি এটাতেই।
রেললাইনের পথ ধরে হু হু করে হেঁটে যাওয়ার সময় মনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ দিনগুলোতে শূন্যের থেকে উদয় হয়ে বাংলা সাহিত্যে সুবোধ ঘোষ আত্মপ্রকাশ করেছিলেন-লিখেছিলেন মানুষের বিদ্রুপের রূপ, দলাদলি করা আদিম দৈবশক্তির সৌন্দর্যবিলাসী সভ্যতার ভিত্তিমূল ধ্বসে পড়ার গল্প। লেখকের চোখে-লেখায় ফুটে উঠেছিলো চিত্তাকর্ষক তথ্য, মধ্যবিত্ত শ্রেণির নিজস্ব গল্প-নানান যন্ত্রণা-প্রেম-বর্ণাভিমান।
রাতের নিস্তব্ধতা চিড়ে বইয়ের পাতা ওল্টানোর শব্দ যত দ্রুত বৃদ্ধি পায় ততই আমার জীবনদৃষ্টি আশ্চর্য হয়। কি নিপুণতা-কৌশলের মাধ্যমে এমন গল্প লিখে মানুষ। তবে মাঝে মধ্যে আশ্চর্য ভাঙে কিছু মন না ভরা গল্প পড়ে। অবশ্য সব গল্প পছন্দ হবে সেটা সম্ভবও নয়! তাছাড়া আমার মত মানুষ হলে একটা গল্প পড়ে চিন্তায় হারিয়ে গিয়ে সময় ভুলে কিছু মিনিট থেকে শুরু করে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সেই চিন্তাজগৎ।
সুবোধ ঘোষ একবার বলেছিলেন- “লেখক হবার আগে জীবনের আলোছায়া ও অন্ধকারের অনেক রূপ ও অনেক ঘটনা দেখবার অভিজ্ঞতা আমার ছিল।.... আমার বিশ্বাস এরকম অনেক ভিতরে ও নিকটে থাকবার অভিজ্ঞতা আমার অনুভব ও প্রত্যয়ের সম্বল সৃষ্টি করেছে।”
যেমন ‘ঠগের ঘর’ গল্পটায় আমরা দেখি কিভাবে পারুল নিজের অভ্যাসের দাসে আর আদিম মায়ার টানে মণিবাবুর সাথে পালাতে পারেনি, রাইচরণের মায়া না নিজস্ব দায়িত্ববোধ তা বুঝতে আমাদের বহুক্ষণ চিন্তা করতে হয় গল্প শেষেও। মনস্তত্ত্বকে এক ভিন্নভাবে উপস্থাপন করেছেন লেখক এখানে। খুবই সহজ আর সাদামাটা দৃশ্য। তবুও কোথাও এর গভীরতা মরা কুয়োর মতো ভয়ঙ্কর। ‘অযান্ত্রিক’ তার প্রথম গল্প-এতে চোখে পড়ে একটা যন্ত্রের প্রতি মানুষের তীব্র টান। নিঃসঙ্গ সময়ের সাথে পাশে থাকা একটা ক্ষুদ্র যন্ত্রও যে কতোটা আবেগ জাগিয়ে তুলে মানব মনকে বিচলিত করতে পারে আর এক নিদারুণ কষ্ট জর্জরিত করে দুঃখের সাগরে ডুবিয়ে দিতে পারে তারই ছাপ গল্পটায় লক্ষ করা যায়।
লেখকের কিছু গল্প এত শক্তিশালী যা নিয়ে একটা গল্প দিয়ে লিখে ফেলা যাবে কালি ফুরিয়ে আসা দীর্ঘ পৃষ্ঠার পথে হাঁটতে থাকা অদ্ভুত সব প্রবন্ধ। বিশেষ করে ‘পরশুরামের কুঠার’ গল্পটা। বইগুলো/গল্পগুলো রেকমেন্ড করব। বাট নির্দিষ্ট গল্প পড়লে ভাল্লাগবে আর সময়ও বাঁচবে।
December 26, 2025
প্রায় এক বছর ধরে পড়ে শেষ করলাম এই ছোটো গল্পের সংকলন. ৫০ এর অধিক গল্প, আর তার মধ্যে সব কটিই জে অসম্ভব ভালো তা বলা যাবে না, কিন্ত অধিকাংশ গল্প মন ছুয়ে যায়. কিছু গল্প repetitive মনে হতে পারে, কিন্ত তা বলে সেগুলি পড়তে খারাপ লাগে না.
Read
July 9, 2015gooddjksssj book
October 9, 2013
দুর্দান্ত, অসাধারণ !!
Displaying 1 - 7 of 7 reviews






