বনে বাদারে ঘুরে বেড়ানোর নেশা আমার ছোটবেলা থেকেই । সেই সাথে শিকার এর নেশাও । নাহ, বন্দুক দিয়ে না । ক্যামেরা দিয়ে বনের ভেতর শিকার করতে ভীষণ পছন্দ করি আমি । বইটা পড়ার সময়, প্রতিটা মুহুর্তে নিজেকে ঋজুদার সহযাত্রী হিসেবে ভেবেছি । আমার জন্মের আগের লেখা, কিন্তু পড়তে পড়তে ভেবেছি, আমিও ওই সময়ে বসবাসকারী একজন । আমার পড়া অন্যতম সেরা বই । প্রিয় বইগুলোর মধ্যে একটি ।
কলকাতার কলেজ স্ট্রীট থেকে কিনেছি পুরো সমগ্র । প্রতিটা বইয়ের প্রচ্ছদ অসাধারণ । সেই সাথে আমার বইগুলোর ভেতরে ছোটখাটো স্কেচ করে দিয়েছেন বন্ধুবর, আর্টিস্ট অসীম ।
বইগুলোর বেশীরভাগই পড়েছি ব্যাঙ্গালুর থেকে কলকাতায় যাওয়ার পথে, ট্রেনে বসে । অসাধারণ সেইসব মুহুর্ত ।
ধন্যবাদ বন্ধু শাফিউল আনামকে, এইবইগুলো পড়ার রেফারেঞ্ছ তার কাছ থেকেই পাওয়া ।
আমি বলবো, একবসায় পড়ে শেষ করা যায়, এমন বই ।