Jump to ratings and reviews
Rate this book

বিপিনের সংসার

Rate this book
Bookk Bipiner Songshar
Book Category : Bangla Novel
Book Bibhutibhushan Bandopadhyay

Book

The Book “Bipiner Songshar” is written by Bibhutibhushan Bandopadhyay. Bibhutibhushan Bandopadhyay is a popular Indian writer, novelist who is one of leading writer of bengali language. Bibhutibhushan Bandopadhyay born in 12th September, 1894 and died in 1st November, 1950. He is familiar for his autobiography novel “Pather Pachali” which novel is maked film by Satyajit Ray

168 pages, Hardcover

First published October 1, 1978

Loading...
Loading...

About the author

Bibhutibhushan Bandyopadhyay

210 books1,161 followers
This author has secondary bangla profile-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.

Bibhutibhushan Bandyopadhyay (Bangla: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়) was an Indian Bangali author and one of the leading writers of modern Bangla literature. His best known work is the autobiographical novel, Pather Panchali: Song of the Road which was later adapted (along with Aparajito, the sequel) into the Apu Trilogy films, directed by Satyajit Ray.

The 1951 Rabindra Puraskar, the most prestigious literary award in the West Bengal state of India, was posthumously awarded to Bibhutibhushan for his novel ইছামতী.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
54 (22%)
4 stars
99 (41%)
3 stars
74 (30%)
2 stars
11 (4%)
1 star
3 (1%)
Displaying 1 - 30 of 38 reviews
Profile Image for Aishu Rehman.
1,139 reviews1,154 followers
July 15, 2019
ভ্রাম্যমান লাইব্রেরি আমার বই যোগানোর প্রধান উৎস। এই বইটা বেশ অনাদরেই পড়ে ছিল গত ৮ বছর যাবৎ । সংস্করণ ১৯৯৮ সালের। পুরাতন বইয়ের গন্ধ পেয়ে পড়ার উৎসাহ দ্বিগুণ বেড়ে গেল। এমনিতেও বিভূতিভূষণের বই সবসময়ই অসাধারণ লাগে। তাই লোভ সামলাতে পারলাম না। পড়েই ফেললাম। পুরো মুগ্ধ সহকারে পড়েছি বলতে গেলে। অনন্যসাধারণ আর একটা বই বিভূতিভূষণের।

গ্রামবাংলার ব্রাহ্মণ বংশের ছেলে বিপিন। কাজ করে জমিদার বাড়ির নায়েব হিসেবে। পরিবারে রয়েছে মা, স্ত্রী, ছোটো ভাই আর বিধবা বোন। এই সংসারের গণ্ডী ছাড়িয়ে বিপিনের মনোজগতে বিচরণ করে দুই বিবাহিতা যুবতী নারী, মাতৃস্থানীয়া এক মহিলা( যার সাথে বিপিনের বাবার সম্পর্ক ছিল) যাদের মূল্য বিপিনের সংসারের সদস্যের চেয়ে কম নয়। প্রতিটি চরিত্রই লেখক স্বভাবসিদ্ধ ভঙ্গীতে এঁকেছেন।
Profile Image for Tanjina Faria.
9 reviews16 followers
February 20, 2021
বিভূতিভূষণ এর সব বই-ই কেমন যেন আমায় অদ্ভুত ধরণের মায়ায় আচ্ছন্ন করে রাখে সবসময়...

কি গভীর ভালোবাসা ও মমতা নিয়েই তার বইয়ের একেকটা চরিত্র সুনিপুণভাবে গড়ে তোলেন লেখক!

গভীর সব কথোপকথন, মান- অভিমান আর গভীর সুখ ও দুঃখের মতো জটিল সব বিষয় গুলো বইটি কেমনে এতো সযত্নে আর সহজে ধারণ করতে পারলো কে জানে!
Profile Image for Alvi Rahman Shovon.
502 reviews17 followers
April 24, 2026
বিভূতিভূষণ বন্দ্যাপাধ্যায়ের চার খন্ডের উপন্যাস সমগ্র কেনাতে অন্যান্য বইয়ের পাশাপাশি বিভূতির উপন্যাসগুলো একে একে পড়ে ফেলছি। মাত্র শেষ করলাম লেখকের 'বিপিনের সংসার' উপন্যাসখানা।

জাতে ব্রাহ্মণ বিপিন নায়েব হিসেবে কাজ করে এক জমিদার বাড়িতে। জীবনের একটা বড় সময় বাউন্ডুলে হিসেবে কাটিয়ে সংসারের অভাব কাটাতে অনেকটা বাধ্য হয়েই নায়েবের কাজটা নেয় বিপিন। তার বাপও এই জমিদার বাড়িতেই নায়েব হিসেবে ছিলো। কালের পরিক্রমায় সেই বিপিন ডাক্তার হয়। স্ত্রী মনোরমা থাকা সত্ত্বেও মানা আর শান্তি নামের দুই তরুণীর সাহচার্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকে গল্পের বিভিন্ন সময়ে বিপিন। তবে শেষে উপলব্ধি আসে দিন শেষে নিজের ঘরই আসল; নিজের স্ত্রীই পরম আপন।

বিভূতি বাবুর লেখনীশৈলী নিঃসন্দেহে ভালো। তবে উনার অন্যান্য সামাজিক-পারিবারিক আবহে রচিত উপন্যাসগুলোর তুলনায় এটা কিঞ্চিৎ ফিকে লেগেছে। গল্প কথনে গভীরতা কিছুটা কম ছিলো।
Profile Image for Saima  Taher  Shovon.
532 reviews215 followers
March 18, 2021
*বিপিনের সংসার
*বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
*★★★.৫

এই লেখকের লেখা নিয়ে আমার বাড়াবাড়ি ধরনের ঘোর কাজ করে। ওনার বই হাতে নিলেই, ওনার লেখাগুলো ছাড়া আর কিছুই চোখে সামনে দেখিনা। আর এটার বেলাতেও তেমনি হয়েছে। কতো সুক্ষ্মভাবে অনেক কঠিন জিনিস সহজভাবে তুলে আনেন তিনি!
ব্রাহ্মণ বিপিন কাজ করে নায়েব হিসেবে এক জমিদার বাড়িতে। এমন না যে, সে নায়েব হতে চেয়েছিলো,কিন্তু সংসার তাকে টেনে বসিয়ে দিয়েছে ওই পদে। এই সংসার বড়ই অদ্ভুত। আর সেটা আরো অচেনা লাগে যখন মন থাকে এক জায়গাতে আর গাঁটছড়া বাঁধা পড়ে অন্যখানে। বিপিনকে দিয়ে কি সুন্দর করে লেখক প্রেম, কর্তব্য, ভালোলাগা, ত্যাগ এসবের কথা লিখে ফেলেছেন! তবে বিপিনের উপর আমি ভারী রাগ। সে বারবার এতো মায়াতে বাঁধা পড়ে কেন!তাঁর স্ত্রী মনোরমার উপর এ কিন্তু ভারী অন্যায়। ওর জবানিতে যে পাতাগুলো ছিলো, সেগুলোতে কিন্তু ওর জন্য ভীষণ কষ্ট হয়েছে।
তবে বিভূতিভূষণের কাছ থেকে আমি আরও বেশি কিছু আশা করেছিলাম। কি সেটা ঠিক বলতে পারবোনা-তবে অন্যান্য বইগুলো পড়ে মনের মধ্যে যে এক শুণ্যতা মেশানো ভালোবাসার জন্ম নেয়,সেটা এখানে হয়নি। অথচ আমি বিভূতিভূষণ বলতে পাগল।
Profile Image for পটের দুধের কমরেড.
216 reviews25 followers
June 2, 2024
' বিপিনের সংসার ' — 'টিপিক্যাল' বিভূতিবাবুর ছাপ ইহাতে অনুপস্থিত [ বাবুর বেলায় 'টিপিক্যাল' না হওয়াটাও দোষের, কিয়েক্টাবস্থা ] , প্রেম-ভালোবাসা-সংসার-দায়িত্বজ্ঞান-কর্তব্য-দ্বিধাদ্বন্ধ লইয়া খানিক মনস্তত্ব-গোছের 'আলাদা' কাজ হইয়াও 'আলাদাভাবে' দৃষ্টি কাড়িতে সক্ষম হুইলোনা৷ প্রমাণিত হইলো৷ গ্রামবাংলা কিবা প্রকৃতির স্বরুপ অঙ্কনে বিভূতিবাবু একমেবাদ্বিতীয়ম, 'বিপিনের সংসার'-এ'ও কদাচিৎ ইহার বর্ণনায় ফের মুগ্ধ হইলাম৷ পাওনা বলতে এইটুকুই!
Profile Image for Ësrât .
519 reviews88 followers
July 25, 2024
পরলোকগত পিতা হতে পরিশ্রমী বা কৌশলী হবার মতো কোনো সদগুন আত্মস্থ না হলেও বাবুয়ানির বিলাসে বেহাত হয়ে যাওয়া বিস্তর জমিজমা খোয়ানোর পর বিপিনবাবুর খেয়াল হলো বসতভিটাখানি হাতছাড়া হলে পথে বসে ভিক্ষাবৃত্তির ও উপায় তাহার নাই।বাবুর আবার বড্ড মান সম্মান জ্ঞান কি না!!

মা লক্ষ্মী তো বিদায় নিয়েছেন ভারাক্রান্ত মনেই, সরস্বতীকে কাজে লাগানোর মতো সামান্য বিদ্যা বুদ্ধি ও যখন ঠনঠন গোপাল, শেষ ভরসা সেই পিতার পুরোনো পেশাই।নেপোটিজমের ধারনা হাল আমলে জোরেশোরে প্রচারিত হলেও প্রাচীন বাংলায় উঁকি দিলে প্রমান পাওয়া যাবে পরিচয় ভাঙ্গিয়ে সুবিধা আদায়ের বিস্তর ইতিহাস।

তা আমাদের বাবু মশাই আরামপ্রিয় আত্মাভিমানী (বটে!)এত কষ্টের কাজ উনার ঠিক ধাতে সহ্য হয় না।লোক ঠেঙিয়ে পয়সা আদায় করে জমিদারের ট্যাকে ঠিকঠাক জমা করার আগেই শতেক অজুহাত অভিযোগ সদা বিরাজমান। অথচ তাহার পিতৃদেব এই নায়েবগিরি করেই পালন পোষন করেছেন এত বড় পরিবারের.

ঠিক কি কারনে এই বিচিত্র চরিত্রের প্রতি মহিলামহলের মায়া মমতা কমতি নেই তা আমার কাছে রীতিমতো বিস্ময়কর।মানী বা মনোরমা অথবা শান্তি কিংবা কামিনী মাসীর এই দড়ি ছেঁড়া গরুর প্রতি অনুকম্পা অনুরাগ বা ভালোবাসা অনুভব ই কেমন করে জাগে তাও বোধে আসলো না আমার।

জীবনে চলার পথে এইসব লোকের দায় এড়ানো দার্শনিক চিন্তা আর বুলশিট সব বুলিকপচানো দেখে শুধু মনে হয়;

তোমার মতো এত বড় বোকাচন্দ্রের বোঝা ধরনী বা রমনী দুজনেই কেন সারাজীবন বয়!

বিভূতিভূষণের এক আধখান বিপিন না থাকিলেও তেমন কোন ক্ষতি বৃদ্ধি হতো না বাংলা সাহিত্যের।

রেটিং:✨🌟⭐
২০/৭/২৪
Profile Image for Noshin.
51 reviews
June 20, 2018
"যা মনে চায় তা" জাতীয় উপন্যাস!
Profile Image for Mehjad Mehrin.
129 reviews12 followers
April 27, 2024
সচরাচর বিভূতিভূষণের বই পড়লে যে অদ্ভুত ভালোলাগা কাজ করে এই বইয়ের ক্ষেত্রে সেটা কাজ করে নাই। :')
Profile Image for Bookreviewgirl_xo.
1,232 reviews110 followers
December 17, 2025
Quotes :

- "এক জায়গায় ভালোবাসা পড়িলে আর দু জায়গায় কিছু হয় না।
ভালোবাসা এমন জিনিস, যাহা কখনো দুই নৌকায় পা দেয় না। হয় এ নৌকা, নয় ও নৌকা।
"

- "অনেক সময় প্রেম আসে করুণা ও সহানুভূতির ছদ্মবেশে।"
Profile Image for Mueed Mahtab.
397 reviews
April 12, 2021
মানুষের জীবনকে বিশ্লেষণ করার এক অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়।তিনি তার লেখনীতে মানুষের মনস্তাত্ত্বিক ও সামাজিক দিকগুলো তুলে ধরেছেন অতুলনীয়ভাবে।

গল্পের মূল চরিত্র বিপিন, এছাড়াও রয়েছে তার স্ত্রী মনোরমা, ভাই এবং বোন।
ছোটবেলার খেলার সাথি জমিদার কন্যা মানী। খেলার সাথীদের প্রেমে পড়া খুব ভয়ানক ব্যপার জীবনে। প্রেম যেন ছাড়তেই চায় না।
কিন্তুু দুর্ভাগ্য হলো এই যে,সে জমিদারদের অধিনস্ত একজন নায়েবের ছেলে মাত্র। মানীর বিয়ের পর সে পা দিল নেশার জগতে। এক সময় বাবাকে হারালো আর নেশার বদৌলতে বাবার রেখে যাওয়া টাকাও নিঃশেষ হলো।

এদিকে সে নিজেও বিয়ে করল। বিয়ের পর তার পারিবারিক আর্থিক দূরাবস্থা আরও চরমে উঠলো।এমন অবস্থা আর সহ‍্য করতে না পেরে চাকুরী নিল বাবার পুরোনো জমিদারদের অধীনে। সেখানেও সে বেমানান। জোর করে খাজনা আদায় করা তার হয় না।

একদিকে আর্থিক অনটন অন‍্যদিকে অল্প বয়সে বিধবা হ‍ওয়া বোনকে নিয়ে সাংসারিক, সামাজিক দূরাবস্থা যখন আর সামলাতে পারছিল না তখনই তার পাশে এসে দাড়ালো ভালোবাসার মানুষ মানী। নায়েবী করতে পারবে না জেনে ডাক্তারী বই দিয়ে ডাক্তারী শেখার সুযোগ করে দিল মানী। ভালবাসার মানুষের ছায়ায় চিরকালের অস্থির চিত্তের মানুষটি একটু একটু করে পরিণত হতে শুরু করল........
Profile Image for Kafil Recherche.
61 reviews2 followers
April 24, 2021
ইংরেজ শাসনের শেষ পর্যায়ে জমিদার প্রথা যখন বিলুপ্তির পথে সেই সময়কার পশ্চিম বঙ্গের প্রত্যন্ত গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে রচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “বিপিনের সংসার"। বিভিন্ন দিক থেকে এই উপন্যাসটি বিভূতিভূষণের অন্য উপন্যাস “একটি আদর্শ হিন্দু হোটেল”-এর সাথে মিল রয়েছে বলে আমি মনে করি। কাহিনীর দিক থেকে নয়, রচনা শৈলী ও চরিত্র নির্মাণের দিক থেকে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিপিন: একজন ব্রাহ্মণ। বয়সে তরুণ। পিতার মৃত্যুর পর সংসারের সকল দ্বায়িত্ব বর্তায় তার-ই কাঁধে। যোগ দেয় পিতার পেশায়: জমিদারের নায়েব। কিন্তু প্রজা উৎপীড়ন করে টাকা আদায় করা তার পক্ষে সম্ভব নয়। সে চায় মানুষের কল্যাণ করতে; কল্যাণ না হোক অন্তত মানুষের উপর অন্যায়-অত্যাচার না করতে। জমিদার কন্যা তাকে পরামর্শ দেয় ডাক্তারি শিখতে। আর এভাবে শুরু হয় বিপিনের সত্যিকার অর্থে বেড়ে ওঠা।

একটি সাধারণ গল্পের মধ্য দিয়ে লেখক জমিদার প্রথা, বর্ণপ্রথা, সাংস্কৃতিক পরিবর্তন, গ্রামে চিকিৎসার অপ্রতুলতা, শিক্ষার অভাব, কুসংস্কার ও বিধবা নারীর করুণ জীবনসহ সমাজের অসংখ্য অসঙ্গতির কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন পাঠকের সামনে।

খুব সাধারণ একটা গল্প খুব সহজ কিন্তু অত্যন্ত চমৎকারভাবে বলার এই অসাধারণ ক্ষমতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কারো আছে/ছিল কিনা আমার জানা নেই৷ সত্যিই মনোমুগ্ধকর। জাদুকরের মন্ত্রের মতো মোহে আচ্ছন্ন করে রাখে।
Profile Image for Ayesha Siddiqua.
99 reviews56 followers
May 20, 2022
বিপিনের সাথে কতোগুলো জীবনের বিশ্লেষণ করেছেন বিভূতিভূষণ!
বিপিন,মনোরমা, মানী, শান্তি, বীণা....
জীবনের টানাপোড়েন, ত্যাগ, তিতীক্ষা, ভালোবাসা,দায়িত্ব। জমিদারের নায়েব হয়ে প্রজা উৎপীড়ন করতে চায়নি বিপিন। মানীর পরামর্শে ডাক্তার হয়েই অতি দরিদ্র মানুষগুলোর উপকারই করতে চায় সে। এক নারী যে কোনো পুরুষের জীবনকে কতোখানি পাল্টে দিতে পারে বিপিনের জীবনই তার প্রকৃষ্ট উদাহরণ।
আগেকার গ্রামবাংলার চিরায়ত রূপ বিভূতিভূষণ কতো সুন্দর করে তুলে ধরেছেন। সেই সাথে বর্ণপ্রথার কড়াকড়ি, গ্রামের মানুষের করুণ চিকিৎসা ব্যবস্থা, অভাবে অনটনের জীবন যাপন।
বীণা কেন পায়না পটলদাকে....অথবা বিপিন পায়নি মানীকে....বিশ্বেশ্বর চক্রবর্তী জাতপাত সব ছাড়লো মতির জন্য,কিন্ত কি করূণভাবেই মারা যেতে হলো মতিকে।
মনের গভীরে যেসব অনুভূতি আমরা প্রতিনিয়ত অনুভব করি,সেসবই বিভূতিভূষণ অত্যন্ত সহজভাষায় সামনে তুলে ধরেছেন বিপিনের ভাষায়...বীণায় ভাষায়...
বড্ড ভালো লেগেছে এই বইটি পড়ে।
Profile Image for Sushanto Kumar Saha.
93 reviews9 followers
July 14, 2020
এই উপন্যাসে মনস্তত্ত্ব নিয়ে খেলা করেছেন লেখক। মানবচরিত্রে প্রেম, ভালোলাগা, কর্তব্য, বেদনা, ত্যাগের মত জিনিসগুলোই তুলে নিয়ে এসেছেন সূক্ষ্মতার সাথে। স্বভাবতই বিভূতিভূষণের অন্যান্য লেখার মতই প্রান্জল এই লেখাটিও। পড়তে পড়তে ঠিক চোখের সামনে সেই পুরনো দিনের গ্রামবাংলা ভেসে ওঠে, সেই সাথে উপন্যাসের প্রতিটি চরিত্রও বাস্তব হয়ে ধরা দেয়!
Profile Image for Mesratul Jannat.
37 reviews2 followers
December 22, 2024
#বই_রিভিউ
#বিপিনের_সংসার
লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
প্রকাশনী: প্রিয় প্রকাশন
মুদ্রিত মূল্য: ২৮৫
পৃষ্ঠা: ১৬০
জনরা: চিরায়ত উপন্যাস
রিভিউয়ার: জান্নাত

#পাঠ_আলোচনা:
অবশেষে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে জয়ী হয়ে আমার বিপিনের সংসার পড়া শেষ হলো।
বইটার নামের মতোই পুরোটা গল্প ব্রাহ্মণ বংশের ছেলে বিপিনের সংসার যাত্রা নিয়ে। বইটাতে বিভূতি-ভূষণ বেশ দারুণভাবে বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। বিপিনের সংসারে সদস্য বলতে আছে স্ত্রী, ভাই, মা, ছোট বিধবা বোন আর সন্তানাদি। এর বাইরেও আরো গোটা কয়েকজন আছে যাদের সাথে রক্তের সম্পর্ক না হলেও তার সাথে গভীর আত্মিক সম্পর্ক। আছে দুই বিবাহিতা নারী যাদের মায়ায় আটকে পরা বিপিন কখনো স্ত্রীকে আলাদা ভাবে ভাবতে শিখে নি।
তার বাবা অনাদি বাবু ছিলো পলাশপুরের জমিদার বংশের নায়েব। প্রয়াত বাবা বেশ বড় অর্থ সম্পদ করে রেখে গিয়েছিলেন তাদের জন্য। রেখে খেতে পারলে কোনোদিন ভাতের অভাবে পরতে হতো না। কিন্তু সদ্য যুবক বিপিন কাঁচা পয়সা হাতে পেয়ে নষ্ট নেশায় ডুবে যায়। সকল অর্থসম্পদ, জমিজমা, ঘরের আসবাব, বউ বোনের হায়ের গয়না বিক্রি করে মদ নেশা মেয়ের পিছনে ফুর্তি করে উড়িয়ে একসময় দেনাগ্রস্থ হয়ে পরে। তাদের সংসারে নেমে আসে দারিদ্র্যের অভিশাপ।
এরপর বিপিন তার বাবার পেশা গ্রহণ করে হয়ে যায় পলাশপুরের নায়েব। কিন্তু তার বাবার মতো সে অমানবিক ভাবে প্রজা ঠেঙ্গিয়ে পয়সা আদায় করতে পারে না। এরই মাঝে নতুন করে মেলামেশা হয় মানীর সঙ্গে। তাদের মধ্যে হয় অঘোষিত ভালোবাসার বীজ বপন । সেই মানী তাকে একটা পথের হদিস দেয়। সেই পথেই সে তার পরবর্তী জীবন পার করে। হয়ে উঠে গ্রাম্য হাতুড়ি ডাক্তার। এরপর?
এরপর আসে আরো নানা ব��চিত্র্য। বিপিনের পরিচয় হয় শান্তি নামের মেয়ের সাথে। তারপর তার সাথেও জড়িয়ে ফেলে নিজেকে। সারাজীবন বাউন্ডুলে ঘোরা বিপিন কি কখনো তার ঘরে পরে থাকা স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে? অবস্থাসম্পন্ন ঘরের মেয়ে কিভাবে চালাচ্ছে বিপিনের অভাবগ্রস্ত সংসার?

এই ছিলো বিপিনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনার সামান্য একটা অংশ। এর বাইরেও আরো নানা প্রতিকূল সময় তার জীবনে এসেছে। সব ঘটনাই বাস্তব সমাজের প্রতিচ্ছবি। বিপিনের সংসারের, বিপিনের সাথে ঘটে যাওয়া নানা ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। বিভূতি-ভূষণ গল্পের প্রয়োজনে উঠে আসা প্রতিটা চরিত্রই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বর্ণনা করে গিয়েছেন।
এই বিপিনের সংসারে আছে পরিবার, সমাজ, দারিদ্রতা, দারিদ্রতার জয় সংগ্রাম, আছে নিষিদ্ধ কিছু দিক, আর সবার উপরে আছে প্রেম।

⛔ বাইন্ডিং, কোয়ালিটি ঠিকঠাক হলেও বইটার মধ্যে বানান ভুল ছিলো অত্যাধিক🚫

#রেটিং: ৩.৮/৫
April 6, 2026
বিভুতিভূষণের "বিপিনের সংসার" একটি সামাজিক,মানবিক গল্প।

Book review on behalf of: কর্ণফুলী বুকশপ

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর লেখায় গ্রামবাংলার বাস্তব জীবন, দারিদ্র্য ও মানবিকতার এক অনন্য মেলবন্ধন সৃষ্টি করেছেন। “বিপিনের সংসার” গল্পটিও তার ব্যতিক্রম নয়; বরং এটি সাধারণ মানুষের অসাধারণ জীবনের এক মর্মস্পর্শী প্রতিচ্ছবি।

গল্পের কেন্দ্রীয় চরিত্র বিপিন একজন দরিদ্র গ্রামীণ মানুষ, যার জীবন ঘিরে আছে অভাব, দায়িত্ব এবং নিরন্তর সংগ্রাম। তার সংসার ছোট হলেও সেখানে রয়েছে ভালোবাসা, টানাপোড়েন এবং বাস্তবতার কঠিন চাপ। বিপিন তার পরিবারের জন্য নিরলস পরিশ্রম করে, কিন্তু দারিদ্র্য যেন তার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। এই দ্বন্দ্বই গল্পটিকে গভীর মানবিকতা প্রদান করেছে।

গল্পটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর বাস্তবতা। লেখক কোনো অতিরঞ্জন না করে অত্যন্ত সহজ, সাবলীল ভাষায় গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র তুলে ধরেছেন। বিপিন ও তার স্ত্রীর সম্পর্ক, তাদের নীরব বোঝাপড়া এবং অভাবের মধ্যেও টিকে থাকার লড়াই পাঠকের হৃদয় স্পর্শ করে।

- সুখ কেবল অর্থে নির্ভর করে না।
- জীবনের ছোট ছোট মুহূর্তেও আনন্দ খুঁজে পাওয়া যায়।
- সংগ্রামই জীবনের অবিচ্ছেদ্য অংশ।
- স্নেহের মুল্য অর্থ দিয়ে পরিশোধীয় না।

সব ধরনের বুক রিভিউ আর বই কিনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ: কর্ণফুলী বুকশপ

হোয়াটসঅ্যাপ: +8801753209171
Profile Image for Aurora.
99 reviews37 followers
February 20, 2026
এত ধৈর্য নিয়ে পুরো বইটা কীভাবে শেষ করলাম কে জানে!
বিশ্বাসই হচ্ছে না বিভূতিভূষণের লেখা এটা। পুরা বই জুড়ে মিষ্টি-মধুর (!) পরকীয়া ছাড়া আমি আর কিছু পাইনি।

বইয়ের মূল নায়ক বিপিন- তার নিজের এত ভালো বউ থাকা সত্ত্বেও তার একবার ভালো লাগে জমিদার বাড়ির মেয়ে মানীকে, আরেকবার ভালো লাগে শান্তিকে। তার বউ কলুর বলদের মতো তার সংসারের জন্য খাটার পরেও বিপিনের ধারণা মানীর মতো নারী এ পৃথিবীতে আর কেউ হয় না! মেজাজটা এত খারাপ লাগছে বলার মতো না। তাও আবার মানী আর শান্তি দুজনেই বিবাহিতা। ঠিক কি কারণে বিবাহিতা এই মেয়েরা বিপিনের মতো একটা অকর্মার ঢেঁকির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা আমার বুঝে আসে না।

বিপিনের বিধবা বোন বীণারও সেইম অবস্থা। বিবাহিত পটলের প্রেমে হাবুডুবু। আর পটলের নিজের ঘরে বউ-বাচ্চা থাকার পরেও। বিরক্তিকর!

আবার বিপিনের বাবা বিনোদকেও পছন্দ করতেন আরেক বিধবা মহিলা।

আমি বুঝলাম না এই বইয়ে সবাই বিবাহিত পুরুষদের প্রতি এত ফ্যাসিনেটেড কেন!

বিরক্তিকর! একটা সিঙ্গেল ক্যারেক্টারের প্রতিও সিমপ্যাথি ফীল করলাম না।
Profile Image for Utsa Bhowmik.
2 reviews
February 17, 2025
উপন্যাসটি দাঁড়িয়ে আছে দু'টো মিষ্টি পরকিয়াকে কেন্দ্র করে। ঠিক পরকিয়া বলা যায় না। তবে পরকিয়া বলতে আমরা যা বুঝি এটা তা নয়। অনৈতিক বা অবৈধ কিছু নয় এটি একটি মিষ্টি অপ্রকাশিত ভালোবাসা, দু'টো নর-নারীর মধ্যকার মনের ভালোবাসা যেটাকে আমরা প্রকৃত ভালোবাসা বলি। এ ভালোবাসা শুধুই মনের যে ভালোবাসা মুখে বলা হয় নিই, প্রকাশ করা হয় নিই।

উপন্যাসের প্রধান চরিত্র বিপিন। মনোরমা,মানী এবং শান্তি প্রধান নারী চরিত্র। এদের মধ্যে মনোরমা বিপিনের স্ত্রী।

'মানী' বিপিনকে গড়েছে এবং তাকে পথ প্রদর্শন করেছে। মানীই বিপিনকে ডাক্তার হতে সাহায্য করেছে।

'মনোরমা' শক্ত হাতে বিপিনের সংসার আগলে রেখেছে। অনেক আর্থিক সমস্যার মাঝেও সুন্দরভাবে সংসারকে দেখে রেখেছে।

'শান্তি' বিপিনকে পরম শ্রদ্ধায় সেবা যত্ন করেছে। বিশেষ করে খাবার খাওয়ানোর ব্যাপারে ওকে সবচেয়ে বেশি যত্ন করেছে।
Profile Image for Nure Tauhid.
1 review
January 26, 2024
বিপিনের সংসারে একটি মানুষের মনস্তাত্ত্বিক দিক তুলে ধরা হয়েছে।
এ উপন্যাসে জমিদারি আমল যখন বিলুপ্তপ্রায়,তখনকার সামাজিক অবস্থা তুলে ধরা হয়েছে।ততকালীন মানুষের অর্থনৈতিক অবস্থা,জমিদারদের শোষণ এবং জীবনযাত্রার করুণ মান লক্ষ্যনীয়।
একজন পরম বন্ধু কিভাবে একজন অলস,হাল ছেড়ে দেয়া মানুষের জীবনে আলোর পথ দেখাতে পারে,তা এই উপন্যাসটিতে ফুটে উঠেছে।
মানুষের ইচ্ছাশক্তি তাকে কতদুর নিয়ে যেতে পারে তার একটি উৎকৃষ্ট প্রমান এই বই।
পরিবার পরিজন থাকার পরেও পুরুষ একজন নারী দ্বারা কীরুপে প্রভাবিত হতে পারে এবং প্রভাবিত করতে পারে সেটিও উপন্যাসে দৃশ্যমান।
ততকালীন পটভুমিকে বিভূতিভুষন মশাই বরাররের মতোই ছবির ন্যায় ফুটিয়ে তুলেছেন,যা মানুষের মন ভালো করে দেবার জন্য যথেষ্ট।
Profile Image for John Milton.
25 reviews
October 16, 2020
শুধু মনে হলো গল্পটা শেষ হলো কেন..!!
এখনো বিপিনের জীবনের কতোটা পথ চলা বাকি..
বিভূতিভূষণ খুব খারাপ মানুষ, এতো কষ্টকর চরিত্র গুলো না দিলেও পারতেন ৷ ভাগ্যিস এরা কাল্পনিক আর না হলে ঈশ্বরের নাম তারা কখনো মুখেও আনতো না কিন্তু তবুও অস্তিত্বগুলো অনুভব করতে পারি...
সব থেকে বেশী খারাপ লাগছিলো যখন জামীনি মারা যায়... কত কিছুই না সহ্য করেছে কে জানে..!!
Profile Image for Rudro Nahid.
59 reviews21 followers
August 15, 2021
ভালোবাসা বাস্তবতা মানে না। তবে মানুষ বাস্তবতার বেড়াজালে আটকায়। হয়তো 'ভালোবাসা' কথাটাই পুরাপুরি ব্যখা করা সম্ভব না। কখনো প্রেম হয়ে আসে, কখনো দায়িত্ব-কর্তব্য কিংবা বিরহে, না পাওয়ার গল্পে। তাই দিনশেষে সুখটুকু খুঁজে নেয়াটাই প্রাপ্তি। সুখ যে পুরোপুরি নিজের করে নিতে হবে তাও কিন্তু নয়। সুখী মানুষ সে-ই যে একদিন ভালোবেসেছে...
Profile Image for BADHON TOYHID.
28 reviews2 followers
August 22, 2022
এটা কোনো রিভিয়্যু না। চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল এর পর কারো অনুরোধে আমার বিভূতিভূষণের এইটা তৃতীয় পড়া। পুরটাই যেনো একটা ঘোর। ভালো একটা সিনেমা বা সিরিজ বা উপন্যাস পড়ার পর সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এমন একটা অনুভূতি হয়- কি করবো এখন, কি করে পরবর্তী অলস সময় কাটবে, এমন সুন্দর পাঠ্য বা উপন্যাস কি পরবর্তী টা হবে?- বিপিনের সংসার ঠিক তেমন অনুভূতি দেয়ার মত একটা কিছু।
ব্যাস, রিভিয়্যু শেষ।
Profile Image for Bonnie.
24 reviews
Read
July 6, 2024
একটা মানুষ খারাপ না ভালো তা কিসের উপর নির্ভর করে?

বিপিনের উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা এবং সে একটা পর্যায়ে গিয়ে ডাক্তারি করে অনেক অসহায় মানুষের সাহায্য করে সম্পূর্ণ নিজের চেষ্টায়। আবার এদিকে সে বিবাহিত হওয়ার পরেও অন্য একটা মেয়েকে ভালোবাসে এবং সে সেই ভালোবাসাটা প্রকাশ করে।

বিভূতিভূষণ এই গল্পে অনেক নিখুঁতভাবে ভালোবাসার প্রকৃতি বর্ণনা করেছেন।
Profile Image for Mahbub.
1 review
April 13, 2024
কেনো এতো কষ্টকর চরিত্রগুলো দিলেন? কতোগুলো মনের সাথে খেলা করেছেন তিনি, এটা গল্প উপন্যাসেই সম্ভব নাহলে নিশ্চয় ক্ষমা পেতেন না তিনি..
উপন্যাসের বড় একটা অংশ এক লাইনে লিখলে এমন হতো যে, "বুক ফাটে তবু মুখ ফোটেনা"
Profile Image for Gain Manik.
399 reviews5 followers
October 12, 2024
ভাল তবে অন্যরকম। কেমন যেন ছাড়াছাড়ি ভাব। পড়ার সময় মনোযোগী হতে পারিনি সম্ভবত। মানি, শান্তি,মনোরমা সবাই বিপিনের দ্বারা প্রচ্ছন্নভাবে আচ্ছন্ন। এরকম কি আসলেই সম্ভব। আমার বিশ্বাস হয়না। আমি তো কাউকেই আচ্ছন্ন করতে পারিনা। আর এখানে বিনা চেষ্টায়।
যাইহোক ভাল‌ই লেগেছে।
669 reviews2 followers
March 22, 2025
Bipin is the poster child of men who find every woman alluring, except their wife. It is still a Bibhutibhusan book with its gorgeous writing and characters who pull you into their lives. This book also had a undercurrent of longing and melancholy which I also liked.
Profile Image for Emtiaz Hossain  Hritan.
47 reviews2 followers
December 24, 2019
অসাধারণ এবং বাস্তবধর্মী সামাজিক উপন্যাস। একবারও মনে হয়নি যে উপন্যাস পড়ছি।
Profile Image for Ariful Lemon.
38 reviews
January 28, 2026
খুবই ভালো লাগলে পড়ে, কিছু কিছু অংশে খুবই আশ্চর্যজনক মোড়
Displaying 1 - 30 of 38 reviews