Jump to ratings and reviews

Masud Rana #418

শুভ্র পিঞ্জর দ্বিতীয় খণ্ড

Based on Ice Hunt by James Rollins.

ডুবসাঁতার দিয়ে সারফেসের কাছাকাছি পৌছুতেই বরফে ঠুকে গেল রানার মাথা। বিস্মিত হয়ে উপরে তাকাল ও, পরক্ষণে আঁতকে উঠল আতঙ্কে ভয়াবহ তুষার ঝড় জমিয়ে দিয়েছে জলাশয়ের উপরিভাগ— অন্তত চার ইঞ্চি পুরু হয়ে জমেছে বরফের আস্তর! ভেসে ওঠার কোনও উপায় নেই। আর্কটিকের পানিতে ডুবে মরতে চলেছে ও। আর তখুনি অনেক নীচে কী যেন একটা নড়ে উঠল ভুরু কুঁচকে সেদিকে তাকাল রানা। সাদাটে তিনটে আকৃতি… একটা ডুবোগুহা থেকে তীরবেগে বেরিয়ে এসেছে। পানির মধ্যে ঘুরপাক খেয়ে ধীরে ধীরে উঠে আসছে অপরদিকে কে লক্ষ্য করে। রাক্ষুসে তিন গ্রেন্ডেল! হাঁ করা মুখের ভিতর চকচক করছে ধারালো দাঁতের সারি! ভয় পেল না রানা, চমকেও উঠল না, অদ্ভুত এক নির্বিকার ভাব ভর করেছে ওর মধ্যে। শান্ত ভঙ্গিতে মেনে নিল ভাগ্যকে। তাহলে ডুবে মরা কপালে নেই আর!

340 pages, Paperback

First published January 1, 2013

Loading...
Loading...

About the author

Qazi Anwar Hussain

598 books379 followers
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন।
কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (40%)
4 stars
30 (37%)
3 stars
16 (20%)
2 stars
2 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Dystopian.
512 reviews291 followers
April 16, 2024
ডেফনেটলি শুভ্র পিঞ্জর ২ এর প্রথম পর্ব থেকে বেশি ভালো লেগেছে৷ একটা সিঙ্গেল সেকেন্ড ছিল না যেখানে সাসপেন্স, একশান নেই। কিন্তু ননসেন্স একশন না, জেমস রোলিন্স একশান৷ হান্ট এর থেকে এডাপ্টেশনে অনেক টা চেঞ্জ আনা টা পুরোপুরি স্বার্থক ছিল। নতুন করে যেন মৌলিকের মত ক্যারেক্টার বিল্ডিং চোখে পড়েছে৷ আর শেষ অংশ তো এক কথা পিওর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার৷
Profile Image for Farhan Nayem.
202 reviews2 followers
March 26, 2026
দুর্দান্ত একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার থ্রিলার বই পড়ে শেষ করলাম। ' শুভ্র পিঞ্জর ' বইটার দ্বিতীয় খন্ড যতটা আশা নিয়ে শুরু করেছিলাম,তার চেয়েও বেশি ভালো লেগেছে আমার। প্রথম খন্ডের শেষে কাহিনী অনেক প্রশ্ন রেখে গিয়েছিলো। ধীরে ধীরে ঘনীভূত হওয়া রহস্য ও অমীমাংসিত সবগুলো প্রশ্নের উত্তর বইয়ের একদম শেষ ভাগে এসে পাওয়া যায়। আর্কটিকের গোপন রিসার্চ ল্যাবের রহস্য যখন উদঘাটিত হয় তখন একদিকে বিষয়টা যেমন নৃশংস ছিলো, তেমনই হৃদয়বিদারকও ছিলো। বেশ কিছু টুইস্ট অ্যান্ড টার্নস ছিলো বইতে,কয়েকটা প্রেডিক্টেবল হলেও,কয়েকটা আমাকে চমকে দিয়েছে। প্রথম খন্ড কাহিনীর সেট–আপ হলেও দ্বিতীয় খন্ড ছিল পুরোপুরি অ্যাকশন প্যাকড। পাতায় পাতায় অ্যাকশন ও দম বন্ধ করা উত্তেজনা ঘন্টার পর ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে। ক্লাইম্যাক্সটা রীতিমতো চমৎকার লেগেছে। তবে কিছু কিছু জিনিস শেষদিকে এসে একটু বেশি সহজে হয়ে গেছে বলে মনে হলো। মেইন ভিলেনকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছিলো,কাহিনীর প্রয়োজনে সেই চরিত্র অনেকটাই ফিকে লেগেছে ক্লাইম্যাক্সে।


সব মিলিয়ে, অ্যাকশন প্যাকড অ্যাডভেঞ্চার বই পছন্দ করলে বা জেমস রোলিন্সের রাইটিং স্টাইল পছন্দ করলে বইটা যথেষ্ট উপভোগ্য হবে বলে আমি মনে করি।


★ পার্সোনাল রেটিংঃ ৯/১০
Profile Image for রায়হান রিফাত.
262 reviews8 followers
September 10, 2025
প্রথম পর্ব কিছু টা কাটখোট্টা হলেও চলনসই বলা যায়।

তবে দ্বিতীয় পার্ট একদম পুষিয়ে দিয়েছে।


একদম 💯 তে 💯
Displaying 1 - 5 of 5 reviews