দেবাংশু সেনগুপ্ত এক বিস্কুট কোম্পানিকে কথা দিয়েছে কিছু আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তিনি তাদের কোম্পানির প্রোডাকশন ডাবল করে দেবেন। সেই যন্ত্রপাতির পার্টস কিনে আনতে সেনগুপ্ত বাবু পাড়ি দেন সিঙ্গাপুর কেননা পার্টস গুলো কেবল ওখানেই পাওয়া যায়। তিনি পার্টস কিনে ফিরেও আসেন বাড়িতে, স্ত্রী কে দেখান এবং অবশেষে অফিসে নিয়ে যান কাজ শুরু করবার জন্য। কিন্তু কাজ করতে গিয়ে দেখেন তার ব্যাগে পার্টস এর বদলে রয়েছে কিছু অপ্রয়োজনীয় কাগজপত্র।
🍁
তিনি শরণাপন্ন হন দীপকাকুর। দীপকাকু ব্যাগ পরীক্ষা করার পর বুঝতে পারেন, ব্যাগ খোলা হয়েছে চাবি দিয়েই; অন্য কোনো পদ্ধতিতে নয়। এ কথা শুনে আকাশ থেকে পড়েন দেবাংশু বাবু; কেননা আসল ও নকল দুটি চাবিই একসঙ্গে থাকে তার কাছে এবং রয়েছেও।
🔐
বিস্কুট কোম্পানিকে নির্দিষ্ট সময়ে কাজটি করে দিতে না পারলে তার সম্মানহানি অবশ্যম্ভাবী। কে করলো এই চুরি? তার উদ্যেশ্যই বা কি? কিভাবেই বা করলো সে চুরি?
📗
জানতে গেলে পড়ে ফেলুন সুকান্ত গঙ্গোপাধ্যায় এর ঝিনুক-দীপকাকু সিরিজের উপন্যাস "চাবি রহস্য"।