এই প্রথমবার এক দুশ্চরিত্রা, নিষ্ঠুর মহিলা স্মাগলারের বিরুদ্ধে দাঁড়াতে হলো রানাকে। বিরাট স্কেলের এই চোরা কারবারে লাভের অঙ্কটা এতই বেশি যে দলনেত্রীর সামান্য আঙ্গুলী হেলনে রক্তের গঙ্গা বইয়ে দিতে দ্বিধা করছে না কেউ। ঘোরতর বিপদের মধ্যে জেনেশুনে পা বাড়াল মাসুদ রানা।
কাজী আনোয়ার হোসেন ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৯ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম 'নবাব'। তাঁর পিতা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মাতা সাজেদা খাতুন। কাজী আনোয়ার হোসেন সেবা প্রকাশনীর কর্ণধার হিসাবে ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামক গুপ্তচর চরিত্রকে সৃষ্টি করেন। এর কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নিয়েছিলো। কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র নাম ব্যবহার করে থাকেন।
মাদক চালানের হোতাদের ধরার জন্য রানার এবারের অভিযান। মোটের উপরে ভালোই লেগেছে, বিশেষ করে বরাত খান চরিত্রটিকে। বইয়ের ফ্ল্যাপে যেভাবে মাদাম দালিয়াকে হাইলাইট করা হয়েছে, সেভাবে চরিত্রটি মনে দাগ কাটতে সক্ষম হয়নি।