Jump to ratings and reviews
Rate this book

শঙ্খচূড় #১

শঙ্খচূড়

Rate this book
‘মানুষের সবচেয়ে বড় ক্ষতটা শরীরে হয় না, হয় মনে। শরীরের ক্ষত দৃশ্যমান বলে তা সকলে দেখতে পায়। ব্যাথাটা বুঝতে পারে। সারাতে উদগ্রীব হয়ে ওঠে। কিন্তু মনের ক্ষত মানুষ নিজে ছাড়া আর কেউ দেখতে পায় না বলে তা সারাবারও কেউ থাকে না। তাই ওটা নিজেকেই সারিয়ে তুলতে হয়। আর যে মানুষ নিজেই নিজের মনের ক্ষত সারিয়ে তুলতে পারে, তারচেয়ে শক্তিশালী আর কেউ নেই। সে-ই সবচেয়ে বড় যোদ্ধা। আর জানোই তো, যে যত বড় যোদ্ধা, সে তত বড় বিজয়ী। সুতরাং যে কোনো যুদ্ধে জিততে চাইলে সবার আগে নিজের অন্তরের ক্ষত নিজেকেই সারাতে জানতে হবে।’

308 pages, Hardcover

First published February 12, 2023

Loading...
Loading...

About the author

Sadat Hossain

41 books383 followers
Sadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015. Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (21%)
4 stars
29 (43%)
3 stars
17 (25%)
2 stars
3 (4%)
1 star
3 (4%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Redwan Ahmed.
61 reviews51 followers
September 24, 2023
ধুর ধুর। কি পড়লাম এটা?
উপন্যাসের জনরা অনুযায়ী কোন তাল লয় কিচ্ছু ঠিক নেই। উপন্যাসটায় যেনো কোন প্রাণ নেই। পুরো গল্পে মহিষ তাড়িয়ে এনে শেষে মহিষটাকে বাঘের মুখে দিয়ে টুইস্ট তৈরির চেষ্টায় প্রথম পর্ব শেষ করা হয়েছে।
সাদাত ভাইয়ের উচিত ওই সামাজিক জনরাতেই থাকা। এসব লিখে পাঠকের মনে সংশয় জাগানোর কোন দরকার নেই।
Profile Image for Parvez Alam.
321 reviews12 followers
October 8, 2024
সাদাত হোসাইনের লেখা ৪টা বই পড়েছি এর মাঝে এইটা মোট ৩টা বই খুব ভালো লেগেছে। এখন আসি এই বইয়ের কথা নিয়ে। বৈধ মূলত প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে লেখা সাথে রয়েছে রাজা এবং জমিদার ষড়যন্ত্র। বইটিতে আসলে কি নেই এটাই এখন ভাবছি! যেমন থ্রিলার পেয়েছি, উপন্যাসের স্বাদ পেয়েছি, টানটান উত্তেজনার সাথে ছিল। লেখকের আগের কোন বই আমার পড়া হয়নি কিন্তু গত বছর দুইটা এ বছর একটা তিনটে বই আমার পড়া ছিল খুব অসাধারণ।
Profile Image for Ahnaf Prottoy.
23 reviews
June 23, 2024
মাঝেমধ্যে রাজা রাজ‍্যের কাহিনী পড়তে ভালোই লাগে। ফিকশনাল রাজ‍্য চন্দ্রগড়। রাজ‍্যের রাজা বিজয়াদিত‍্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জ‍ন‍্য দেশ ছাড়ে। তার পুত্রের রাজা হওয়ার মতো বয়স না হওয়ায় রাজ‍্যের ভারপ্রাপ্ত রাজা হন তার ছোট ভাই বিনয়াদিত‍্য। রাজ‍্যের এই দুঃসময়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়  রাজ‍্যের এক জমিদার কৃষ্ণেন্দু মিত্র। তার এই কাজের ভয়াবহ পরিণতি ভোগ করা লাগে তার পুত্র অরিন্দম মিত্রের। রাজ‍্যের ক্ষমতা পেতে চায় আরও একজন। । প্রায় প্রতি জনই একে অন‍্যের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। নিজের ক্ষমতা রাখতে রাজার শোষণের রূপ দেখানো হইছে। বইতে ম‍্যান্ডটরি ভাবে ভালোবাসা এবং বিচ্ছেদের কাহিনী আছে। সব মিলে উপভোগ‍্য ছিলো। 


সাদাত হোসাইন সামাজিক উপন‍্যাস জনরার লেখক হিসাবেই বেশি জনপ্রিয়। লেখক বইতে রহস‍্য ভালোভাবেই ধরে রাখতে পারছে। পড়তে পড়তে কখনো  বিরক্তি আসে নাই। গল্পটি এক পার্টে শেষ করা হইলেই ভালো হইতো কিন্তু দুই পার্ট হবে দেখে কাহিনী অনেকটা ঝুলে রইছে।
Profile Image for Farzana Tisa.
44 reviews8 followers
November 8, 2023
মাঝে মাঝে আগের দিনের রাজা মহারাজাদের গল্প পড়তে বেশ ভালো লাগে।
যদিও লেখকের লেখার স্টাইলের কারণে মনে হয় নি আগের দিনের কোনো ঘটনা পড়ছি।
রাজায় রাজায় যুদ্ধ, সিংহাসনে টিকে থাকার লড়াই, অত্যাচার, ভাই এ ভাই এ যুদ্ধ।
সেই আদি আমল থেকেই ক্ষমতায় কে যাবে সেই লড়াই চলে আসছে। এই লড়াই এর কাছে ভালোবাসা, মায়া মমতা সব কিছু তুচ্ছ। মুদ্রার দুপিঠ ই প্রচন্ড ভাবে পরিলক্ষিত। আজ যে প্রচন্ড বিচক্ষণতার পরিচয় দিচ্ছে কাল সেই কালের পরিক্রমায় মূর্খের মতো কাজ করে বসবে। অপেক্ষায় রইলাম দ্বিতীয় পর্বের জন্য।
বই পড়ুন সময় কে কাজে লাগান।
Displaying 1 - 7 of 7 reviews