Jump to ratings and reviews

ঈশ্বরের ষড়যন্ত্র

Myth and History-based Novel

192 pages, Hardcover

First published November 11, 2022

Loading...
Loading...

About the author

Biswajit Saha

32 books2 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
2 (66%)
2 stars
1 (33%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,946 followers
August 29, 2023
প্রায় চার হাজার বছর আগের মিশর। ষড়যন্ত্রের শিকার হয়ে ইতিহাস থেকে মুছে যাওয়ার আগে একজনের শেষ স্মৃতিদিহ্ন গোপন করে রাখতে চাইল তার প্রেমিক। নিজের এক আত্মীয়কে সেই গুরুদায়িত্ব দিয়ে চোখ বুজল সে। আততায়ী ও শত্রুদের কাছ থেকে সেই সত্যকে গোপন রাখার চেষ্টায় আত্মীয়টি সাগরপাড়ি দিয়ে এসে পৌঁছোল এক অন্য দেশে। সেই সত্য তথা ইতিহাস সংরক্ষণের দায়িত্ব সে দিল যাত্রাপথের এক সঙ্গীকে— যে নিজেও বিতাড়িত হয়েছিল নিজের দেশ তথা সমাজ থেকে। সবার চোখের আড়ালে এইভাবেই রয়ে গেল বহু হাজার বছর আগের এই ঐতিহাসিক যোগসূত্র।
কিন্তু তার সঙ্গে কী সম্পর্ক আছে আজকের ইংল্যান্ড, কাজাখস্তান বা ভারতের সঙ্গে?
এক ষড়যন্ত্রী সংগঠন কেন হঠাৎ ইতিহাসের এই গোপন কাহিনিকে প্রকাশ্যে আনতে চাইছে?
পুরাকথার মধ্যে যে বহু ঐতিহাসিক সত্য রূপকের আকারে লিপিবদ্ধ রাখে— এ কোনো নতুন কথা নয়। নন-ফিকশন রচনায় দড় লেখক তেমনই কিছু কথা ও ভাবনা জুড়ে এক সমকালীন থ্রিলার লিখতে প্রয়াসী হয়েছেন এই বইয়ে।
ভাবনাগুলো নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক এবং পাঠককে গভীরতর পাঠে আগ্রহী করবে। তবে তাদের এইভাবে জুড়ে দেওয়াটা স্বাভাবিকভাবেই বিশুদ্ধ কল্পনা। থ্রিলার অংশটা তেমন ঠাসবুনোট নয়; বরং আবেগ ও অতিকথনেই সেটা বারবার বক্তৃতার আকার নিয়েছে।
বইটির ছাপা শুদ্ধ ও পরিষ্কার। তবে এমন বই বেশ কিছু অলংকরণ দাবি করে। তা পেলাম না বলে কিঞ্চিৎ হতাশ হলাম।
একবার অবশ্যই পড়ে দেখতে পারেন— বিশেষত মিশরের ইতিহাসের অংশটুকু। ওটি সত্যিই ভাবায়।
Profile Image for Bubun Saha.
239 reviews6 followers
May 24, 2026
ঈশ্বরের ষড়যন্ত্র
বিশ্বজিৎ সাহা
খোয়াই পাবলিকেশন 
মম: ২৫০/-


‘ঈশ্বরের ষড়যন্ত্র’ একটি মিথ-মিস্ট্রি ও হিস্টোরিক্যাল ফিকশন। প্রাচীন মিশর, মায়া সভ্যতা এবং মহাভারতের সময়কালের মধ্যে এক গোপন সম্পর্কের রোমাঞ্চকর তত্ত্ব নিয়ে উপন্যাসটি গড়ে উঠেছে। 


প্রাচীন তিনটি ভিন্ন সভ্যতার (মিশর, ভারত, মায়া) মধ্যে যোগসূত্র স্থাপনের ধারণাটি দারুণ। বইটিতে প্রচুর তথ্য ও ঐতিহাসিক প্রমাণের উল্লেখ রয়েছে। সঙ্গে যোগ হয়েছে, আধুনিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং গুপ্তচর সংস্থার সম্পৃক্ততা, যা গল্পের গতি ধরে রাখে।


অনেক সময় তথ্য ও পৌরাণিক ঘটনার আধিক্য গল্পের মূল ফ্লোকে (Flow) কিছুটা ধীরগতির করে তোলে। কিছু চরিত্রের গভীরতা আরও ভালো হতে পারত। 


নিজস্ব মতামত, একটি conspiracy theory কে ভিত্তি করে লেখা এই কাহিনী। বিশ্বের সবচেয়ে অদ্ভুত ও অবিশ্বাস্য নির্মাণ, রহস্যময় পিরামিড নিয়ে এই কাহিনী সহজভাবেই পাঠককে আকর্ষণ করবে। সেই অর্থে, বইটিকে ভালোলাগার অধিকাংশ কৃতিত্ব পিরামিডকে দেওয়া যায়। তিন প্রাচীন সভ্যতার যোগসূত্র স্থাপন করাটাকে জোর করে করিয়ে দেওয়ার মতো লেগেছে, গল্পের স্বার্থে। পাশাপাশিভাবে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কিত কাহিনীটির তেমন দরকার বা মূল গল্পের সাথে তেমন যোগসূত্র আমি পেলাম না।
Profile Image for Dishari Sinha.
342 reviews6 followers
May 27, 2025
ইতিহাস নির্ভর কাহিনী পড়তে ভালো লাগে বলেই এই বই তুলে নেওয়া হাতে। কিন্তু এই বইতে ইতিহাসের অংশ যতটা গুছিয়ে লেখা, ঠিক ততটাই ছন্নছাড়া বর্তমান। দুটো মানুষের মধ্যে জোর করে সম্পর্ক দেখানোর চেষ্টা, যা আদতে না থাকলেও গল্পে ঘাটতি হত না। কতগুলো ছন্নছাড়া চরিত্র, যাদের প্রয়োজন নেই বললেই চলে।

কিন্তু লেখকের লেখনীর গুণে বই টা শেষ না করেও ছাড়া যায় না, তাই ২টো star দিলাম।
Displaying 1 - 3 of 3 reviews