Ghosh, Binoy (1917-1980) journalist, sociologist, writer, literary critic and researcher, who also wrote under the pseudonym 'Kalpencha', was born on 14 June 1917 in Kolkata. His ancestral home was in jessore. He completed BA from Asutosh College, Kolkata, and MA in Ancient Indian History and Anthropology from Calcutta University.
He was honoured with the Rabindra Award (1959) for his Pashchimbanger Sangskrti.
অসামান্য ক্ষেত্রসমীক্ষা এবং অনুসন্ধিৎসার নিদর্শন ছিল বিনয় ঘোষের 'পশ্চিমবঙ্গের সংস্কৃতি' নামক কীর্তিটি। তার এই খণ্ডটিতে আলোচিত হয়েছে (অবিভক্ত) মেদিনীপুর, হাওড়া এবং হুগলি। এই তিনটি জেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থানের স্থানীয় ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, আর অর্থনীতির এক সরস, তথ্যনিষ্ঠ এবং জীবন্ত বিবরণ ধরা পড়েছে প্রবন্ধগুলোতে। তারই সঙ্গে থেকেছে বহু স্থানীয় প্রবাদ ও কিংবদন্তি। সাংস্কৃতিক ইতিহাসে আগ্রহী তো বটেই, আপামর বাঙালির কাছেই এই খণ্ডটি অবশ্যপাঠ্য। তবে পড়তে গেলে গত সাত দশকে উন্নয়ন নামক দানবটির করাল গ্রাসে এই ইতিহাস ও সংস্কৃতির অবলুপ্তির কথাটি ভেবে কষ্ট হওয়াও একরকম নিশ্চিত। বইটির এই শোভন ও সুমুদ্রিত সংস্করণটি প্রকাশ করার জন্য প্রকাশকের কাছে কৃতজ্ঞ রইলাম। এ-প্রসঙ্গে স্বীকার্য, বইটিকে গুডরিডসে তোলার সময় ভ্রমবশত তৃতীয় খণ্ডের প্রচ্ছদটি ব্যবহৃত হয়েছে। এ-জন্য পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থনা জানাই।