Jump to ratings and reviews
Rate this book

পশ্চিমবঙ্গের সংস্কৃতি তৃতীয় খণ্ড

Rate this book

365 pages, Hardcover

Published January 15, 2020

2 people are currently reading
3 people want to read

About the author

Binoy Ghosh

20 books6 followers
Ghosh, Binoy (1917-1980) journalist, sociologist, writer, literary critic and researcher, who also wrote under the pseudonym 'Kalpencha', was born on 14 June 1917 in Kolkata. His ancestral home was in jessore. He completed BA from Asutosh College, Kolkata, and MA in Ancient Indian History and Anthropology from Calcutta University.

He was honoured with the Rabindra Award (1959) for his Pashchimbanger Sangskrti.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,879 followers
September 3, 2023
লকডাউনের বন্দিদশায় বাংলা ও বাঙালির ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে জানার আগ্রহটা অত্যন্ত প্রবল হয়েছিল। হয়তো প্রাণের ভয় ব্যাপারটা খুব বেশি মাত্রায় হওয়ার ফলেই "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে" ভাবনার বশবর্তী হয়ে নিজের জন্মভূমিটিকে ভালোভাবে চিনতে চেয়েছিলাম বইপত্রের মধ্য দিয়ে। সেই সময়েই ক্ষেত্রসমীক্ষক ও গবেষক বিনয় ঘোষের অনন্য কীর্তির খণ্ডগুলোকে পড়া শুরু করেছিলাম।
প্রথম প্রকাশের পর চার দশক পেরিয়ে গেলেও এই খণ্ডের আলোচনা পড়লে গ্রাম্য ও প্রান্তিক জনজীবনের যে ছবিটি ফুটে ওঠে, তার মধ্য থেকে পাওয়া যায় ইতিহাস ও সংস্কৃতির অজস্র উপকরণ।
এতে মুর্শিদাবাদ, নদিয়া এবং (অবিভক্ত) চব্বিশ পরগনার নানা স্থান নিয়ে আলোচনা আছে। ভৌগোলিক বৈশিষ্ট্য কীভাবে স্থানীয় জনজীবনের উত্থান ও পতন ঘটায়, ধর্ম ও সংস্কৃতির সঙ্গে কীভাবে স্পন্দিত হয় অর্থনীতি, কীভাবে রাজায়-রাজায় যুদ্ধের ফলে উলুখাগড়ার মতো করে প্রকৃতি ও সমাজ বিনষ্ট হয়েছে যুগে-যুগে— এরই এক অদ্ভুত বস্তুনিষ্ঠ অথচ দরদি চিত্র ফুটিয়ে তুলেছেন লেখক। সেজন্য তিনি উদ্ধৃত করেছেন লোকগান, ব্রত, স্থানীয় মেলার নানা অঙ্গ আর 'কেচ্ছা'।
বইটিতে আছে বহু রঙিন চিত্র। তারই সঙ্গে আছে বিস্তৃত পাঠনির্দেশ।
এমন একটি অসামান্য রচনাকে সযত্নে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রকাশকের কাছে কৃতজ্ঞ রইলাম।
প্রসঙ্গত, এই বইটিকে গুডরিডসে তোলার সময় ভ্রমবশত দ্বিতীয় খণ্ডের প্রচ্ছদটিকে ব্যবহার করা হয়েছে। এই ত্রুটির জন্য পাঠকদের কাছে ক্ষমাপ্রার্থী।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.