Jump to ratings and reviews
Rate this book

সব রহস্য নয়

Rate this book
Collection of Medical Thrillers

167 pages, Hardcover

First published December 26, 2022

4 people want to read

About the author

Pallab Basu

6 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
1 (50%)
Displaying 1 of 1 review
Profile Image for Riju Ganguly.
Author 39 books1,869 followers
September 11, 2023
সুমুদ্রিত এবং শক্তপোক্ত এই হার্ডকভারটিতে আছে মোট ন'টি কাহিনি। তারা হল~
১. যে পথে ছড়ানো খই;
২. কেউ কথা রাখেনি;
৩. যেথায় দেখিবে ছাই;
৪. মাস্টারমশাই, আপনি কিছু দেখেননি;
৫. সব পেলে নষ্ট জীবন;
৬. বুস্ট্রোফেডন বিন্যাস;
৭. ভালোবাসার পাশেই একটা...;
৮. অজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো...;
৯. সুখের ঘরের অসুখগুলো।
প্রত্যেকটি গল্পেই আই.সি শ্রীপর্ণা'র পর্যবেক্ষণের সঙ্গে সমন্বয় ঘটেছে চিকিৎসা তথা জীবদেহ সংক্রান্ত নানা তথ্যের, যার বিশ্লেষণে উন্মোচিত হয়েছে অপরাধ ও অপরাধীর প্রকৃত রূপ। তারই সঙ্গে দেখা দিয়েছে মানবমনের নানা অন্ধকার— যাকে কখনও চালিত করে কুচক্রী মস্তিষ্ক, আবার কখনও সেখানে থাকে শুধুই বিপথগামী হৃদয়। তারই সঙ্গে চিহ্নিত হয়েছে নানা সামাজিক অন্যায় ও অবিচার— যাদের অধিকাংশ ক্ষেত্রেও আমরা দেখেও না-দেখা করে রেখে দিই; কিন্তু পরে তারাই ফিরে আসে আমাদের শত্রু হয়ে।
গল্পগুলো বেশ জমাট। তবে অনেক ক্ষেত্রেই একতরফা বর্ণনা বা মনোলগে গল্পের পাঠযোগ্যতা হ্রাস পেয়েছে। এই সত্যোদ্ঘাটন ছোট্ট-ছোট্ট সংলাপের মধ্য দিয়ে হলে আরও ভালো হত।
মগজাস্ত্রের প্রয়োগে আগ্রহী পাঠকেরা এই বইটি পড়লে আনন্দ পাবেন বলেই আমার ধারণা।
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.