অনেক অনেক বইয়ের রেফারেন্সে দার্জিলিং এর খুঁটিনাটি আবার চেনালেন লেখক। সরল, সুললিত ভাষায়। আর কত বইয়ের যে খোঁজ পেলাম! এই বইয়েই হাওয়াবদল ও অন্যান্য রচনা এর অংশবিশেষ পড়ে এত ভালো লাগল যে তৎক্ষনাৎ নামিয়ে পড়েও নিলাম! অবন ঠাকুরের কলমের তুলনা হয় না আসলে। যেমন অবন ঠাকুর, মোহনলাল তেমনি ওদিকে উপেন্দ্রকিশোর, পুণ্যলতা আর সত্যজিৎ! লীলা মজুমদারের কথাও ভুললে চলবে না। ভাগ্যিস, এঁরা সকলে গেছিলেন দার্জিলিং আর লিখেছিলেন কিছু কিছু! স্বর্ণকুমারী দেবীর চিঠিগুলোও খুব সুন্দর। দু:খের বিষয়, এই পুরো চিঠির সংকলনটা পেলাম না কোথাও। পেলে সেটাও পড়ে নিতাম!