Jump to ratings and reviews
Rate this book

কথামানবী

Rate this book
পূর্বকথা

কথামানবী একটিই কবিতা, একটি ১২০০ লাইনের আত্মকথন অথবা একটি অসমাপ্ত ইতিহাস গীতিকা। শৌর্যবীর্য্যের গল্পে ভরা ইতিহাস বইয়ের তলায় মেয়েদের যে গহন কাহিনী চাপা পড়ে আছে, কথামানবী তারই ভাষ্যকার। কথামানবী সেই নারী যে যুগান্তের অপমান আর অবহেলার পরেও ভালোবাসতে পারে, প্রতিবাদ করতে পারে, যে নতুন জন্ম নিয়ে ফিরে ফিরে আসে দ্রৌপদী, গঙ্গা, সুলতানা রিজিয়া, মাধবী, মেধা পাটেকর, মালতী মুদি, শাহবানু বা খনার মধ্য দিয়ে; যে হেঁটে চলে যুগ থেকে যুগান্তরে, মিশে থাকে প্রতি ভারতকন্যার রক্তে; যে স্বয়ং ইতিহাস এবং অনাগত, একক এবং সহস্র, অশ্রু এবং আগুন; যার শুরু আছে কিন্তু শেষ কোথায় সে নিজেও জানে না....

মল্লিকা সেনগুপ্ত কলকাতা, ডিসেম্বর ১৯৯৮

63 pages, Hardcover

Published May 1, 2002

2 people want to read

About the author

Mallika Sengupta

17 books12 followers
মল্লিকা সেনগুপ্ত-র জন্ম ২৭ মার্চ ১৯৬০, কলকাতায়। পেশায় সমাজতত্ত্বের অধ্যাপক। ডক্টরেট, গবেষণার বিষয় ছিল বাংলা উপন্যাসে বিবাহবিচ্ছিন্না নারীদের উপস্থাপনার সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। ১৯৮৫তে অধ্যাপনার কাজ শুরু করেন। মহারাণী কাশীশ্বরী কলেজে। কবিতা লেখার শুরু ১৯৮২ সাল থেকে তখন এম এ ক্লাসের ছাত্রী। কবিতার পাশাপাশি লিখেছেন তিনটি উপন্যাস ও তিনটি নারীচেতনার প্রবন্ধগ্রন্থ। পেয়েছেন সুকান্ত পুরস্কার, কেন্দ্রীয় সরকারের জুনিয়র রাইটারস ফেলোশিপ, অনীতা-সুনীল বসু পুরস্কার, আলপনা আচার্য স্মৃতি পুরস্কার ইত্যাদি। কবিতাপাঠ ও আলোচনায় আমন্ত্রিত হয়ে গিয়েছেন সুইডেন, অস্ট্রেলিয়া, ইউ এস এ, চেক রিপাবলিক ও ঢাকায়। উইকিপিডিয়া, ইনডিয়া পোয়েট্রি ইনটারন্যাশনাল, দি আনসেভারড টাঙ, ইনডিয়া টুগেদার ইত্যাদি নানা ওয়েবসাইটে তাঁর কবিতা ও জীবনতথ্য পাওয়া যায়। ১৯৮৯ থেকে আমৃত্যু ‘ভাষানগর’-এর সম্পাদক, কবি সুবোধ সরকারের সঙ্গে। প্রয়াণ ২৮ মে ২০১১।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (50%)
4 stars
1 (50%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Kinshuk Majumder.
205 reviews12 followers
April 26, 2024
"কথামানবী" - মল্লিকা সেনগুপ্ত

"আবার আসিব ফিরে, বঙ্গদেশে, গঙ্গাজল বেয়ে
মনে রেখো ও ভারত, তোমারই দু'কান কাটা মেয়ে..."

✓দ্রৌপদী জন্ম
"...দ্রৌপদীর বহু পতি, বেশ্যা অতএব
আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি।
তোমারও শয্যায় আসে বহু পত্নী, বিবিধ স্ত্রীলোক..."


✓গঙ্গা জন্ম
"...গঙ্গা তোমাদের কন্যা, যাকে রোজ
চাবুক মারা হয় শ্বশুরঘরে
গঙ্গা তোমাদের জননী, রোজ যার
পায়ের তলা থেকে জমিটা সরে যায়
গঙ্গা তোমাদের ঘরণী, যাকে ঘর
ছাড়তে হয় স্বামী পুত্র ফেলে রেখে
গঙ্গা তোমাদের বাল্য সঙ্গিনী
পাঁচালী, ব্রতকথা, কাশীর ঘাট..."


✓রিজিয়া জন্ম
"...হাত রাখো আমার ক্ষতে
ঢুকে যাক আমূল ছুরি
ঢুকে গেল আমূল ছুরি
মেয়েদের সালতানাতে..."


✓মেধা জন্ম
"... একঝাঁক মেধা
একঝাঁক জেদ
হাজার লড়াই
মেধা পাটেকর..."


✓মাধবী জন্ম
"... তিনটি সন্তান থেকে বিচ্ছিন্ন জননী
তিন পুরুষের ভারে ক্লান্ত মাধবীকে
অপরাধ বোধে ক্লিষ্ট গালব যেদিন
বিবাহ প্রস্তাব দিয়ে বললেন, নারী
ক্ষমা কর অপরাধ, তুমি কি সম্মত?
মাধবীর চোখ ফেটে রক্ত নেমে এল।
সেই রক্ত আজও থাকে নারীর সিঁথিতে।"


✓মালতী জন্ম
"... রূপসী ও রাক্ষসের গল্প
এভাবেই পাল্টায়।
মালতী একাই বাঁচতে শিখেছে
আগুনের মতো বাঁচা।..."


✓শাহবানু জন্ম
"...তালাক বিবির ভরণপোষণ
কিছুতেই নয়, কিছুতেই নয়..."



✓খনা জন্ম
"... আমাদের নারীজিহ্বা
মাঠে পড়ে আজও কাঁদছে
আমাদের নারীজিহ্বা..."
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.