#বই_রিভিউ বই : মন্ত্রী বিসর্জন লেখক : আমিনুল ইসলাম রেটিং: ৪/৫ জনরা : থ্রিলার প্রকাশনা : বর্ণলিপি প্রকাশনী। পৃষ্ঠা সংখ্যা : ৬২ মলাট মূল্য : ২৫০৳ প্রথম প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩
~ কাহিনী সংক্ষেপ:
আকাশ রুমে গিয়ে কিছুক্ষন থম মেরে বসে থাকে। এরপরে প্রচন্ড খিদা অনুভব করায় ডাইনিংয়ে চলে যায়। প্রতিযোগিতার উত্তেজনায় দুপুরে কিছু খায়নি। প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু ভাত নিয়ে নাড়াচাড়া করে শুধু। অয়নের বাসায় কিছু হয়েছে ভেবে বারবার মনটা খচ খচ করতে থাকে। পাশের রুমের সফিক খেতে খেতে বলল, “কিরে, দাবায় হেরে মন খারাপ? ” “হু”। কোনোমতে জবাব দেয় আকাশ। অন্যমনস্ক সে। হঠাৎ তার এলাকার আশিকের কথা মনে পড়ে। অয়নদের কাছেই বাসা। সে ভাত ফেলে দিয়ে হাত ধুয়ে আশিকের নাম্বারে কল দেয়। “হ্যালো আশিক। আমি আকাশ। অয়নদের বাসায় কি হয়েছেরে, তুই জানিস?” এরপরে যা শুনল, এতে তার শরীরে দাঁড়িয়ে থাকার শক্তিও চলে গেল। তার মনে হলো, সে ভুল শুনেছে। ওর ভাই রিপন, বিকেলে অয়নের বোনকে তুলে এনে রেপ করেছে। ওর মাথা ভন ভন করতে থাকে। কোনোরকমে টলমলে পায়ে, রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। আর ভাবতে থাকে, হে আল্লাহ; প্লিজ ঘটনাটা যেন মিথ্যা হয়।
~ ব্যাক্তিগত অভিমত:
বাষট্টি পৃষ্ঠার এই বইটি এক বসায় শেষ করাই যায়। বরং এক বসায় শেষ না করলে অন্যায় হবে এই বইয়ের প্রতি। যারা রিডিং ব্লকে আছে তাদের জন্য এই বই উপযুক্ত। বাষট্টি পৃষ্ঠার এই বইয়ে রয়েছে এক টান টান উত্তেজনা এবং শেষ দিকে গিয়ে রয়েছে এক টুইস্ট যার জন্য হয়তো প্রস্তুত ছিলাম নাহ। যাকে বলে দাবার চাল আরকি যা খেলার মোড়কেই বদলে দেয়।
~ আকাশে বোনের রেপ করার পরের দিন সকালেই রিপনকে তার বাসায় মৃত পাওয়া যায়। কেউ তাকে খুন করেছে। সবার আঙুল উঠে অয়নের দিকে। কারন সে যেদিন রাতে বাড়ি এসেছে ঐদিনই রিপন খুন হয়। পুলিশের এসআই জাহিদ খুনের তদন্তে নামে। একে একে সমস্ত প্রমাণ অয়নের বিপক্ষে চলে যায়। আদালতের বিচারক বিরতির পর অয়নের রায় ঘোষনা করার আগে এডভোকেট রোকেয়া আশা এমন এক প্রমাণ উপস্থাপন করলেন যা পুরো ঘটনাকেই বদলে দেয়। দোষী আসলে কে.....? সমস্ত প্রমাণ অয়নের বিপক্ষে যাওয়ার পড়েও কিভাবে সে বেঁচে গেল....?? কি সেই প্রমাণ যা দাবার চালের মতো পুরো খেলাকেই পাল্টে দিলো...?
সমস্ত কিছুর উত্তর পেতে হলে পড়ে ফেলুন আমিনুল ইসলাম ভাইয়ের লিখা “মন্ত্রী বিসর্জন ” বইটি। যাদের ইয়া বড় বড় থ্রিলার বই পড়তে আলসেমি লাগে তাদের জন্য এই বই উপযুক্ত। আর নতুন যারা থ্রিলার পড়া শুরু করেছেন আপনারাও চাইলে এই বইটি পড়তে পারেন।
~ অনেক কিছুই লিখতে ইচ্ছা করছিলো। কিন্তু এই ছোট্ট বই সম্পর্কে বেশি কিছু বলতে গেলে দেখা যাবে স্পয়লার দিয়ে বসে আছি।🤧 তাই আর কিছু লিখতে সাহস করিনি।
মন্ত্রী বিসর্জন, আমিনুল ভইয়ের ছোট্টো একটা থ্রিলার নোভেলা।হঠাৎ করেই বইটা বের হয়। বইয়ের প্রধান চরিত্র আকাশ আর অয়ন।তারা দুইজন এক এলাকায় থাকে এবং ছোট বেলা থেকেই তারা ভালো বন্ধু ।ঘটনা শুরু হয় আয়নের বোনকে আকাশের ভাই ধারা ধর্ষ*ণ হওয়ার মাধ্যমে এবং যেদিন বিকেলে আকাশের ভাই রিপন আয়নের বোনকে ধর্ষ*ণ ওইদিন রাতেই রিপন খুন হয় তারপর ঘটনা এগিয়ে চলে। যেহেতু এটা একটা ছোট সাইজের একটা বই মাত্র ৬২ পৃষ্ঠার তাই বইটা শেষ করতেও বেশি সময় লাগেনি।আর এর ছোট সাইজের জন্য এই বইয়ের বিষয় বস্ত সম্পর্কে তেমন আলোচনা করার মতোও কিছু নেই। বইটা একটু পড়ার পরই ধারণা করতে পেরেছিলাম খুনি কে হতে পারে।তেমন শিওর ছিলাম না কিন্তু কোন অভিজ্ঞ পাঠক পড়লেই খুনির ব্যাপারটা বুজতে পারবে।বইটার মূল রহস্য বা থ্রিলটা ছিলো কিভাবে খুনটা হলো তা নিয়ে। যেদিন রিপনকে মৃত পাওয়া যায় ওইদিন রিপনদের ঘরের দরজা বন্ধ হলে বইটা দারুন লকড রুম মিস্ট্রি হতে পারতো,আমার মতে(যেহেতু গ্রাম তাই তেমন লক ওয়ালা দরজা থাকবে না স্বাভাবিক)।এই ছোট বইটাতেও লেখকের চিরচেনা প্যচ বা টুইস্টটা ছিলো।বইয়ের বুদ্ধির খেলাটাও ভালোই ছিলো কিছু টা লেখকের বাটারফ্লাই বইয়ের ভাইভ ছিলো। ছোট সাইজের বইটা ভালোই ছিলো।বইয়ের সাইজ হিসেবে অল্প পরিসরের মধ্যে গল্পটা ভালোই জমেসে বলতে হবে এবং সমাপ্তিটা ও যথাযথ ছিলো।রিডিং ব্লক থেকে বেরিয়ে আসার জন্য বইটা বেশ ভালো কাজে দিবে আশা করি।
বই:মন্ত্রী বিসর্জন জনরা:মার্ডার মিস্ট্রি। লেখক: Aminul Islam ধন্যবাদ,হ্যাপি রিডিং🤝
Well written murder mystery. It reminded me of a very famous south Indian movie- Drishsham. Though i was suspecting the actual murderer from the very beginning but his writing didnt let me loose my excitement. Splendid.