Jump to ratings and reviews
Rate this book

ফুলেদের দ্বীপাঞ্চল

Rate this book
রূপকথা কখনো পুরনো হয় না। এ রাজ্যে যাদের নিত্য আনাগোনা তারা ছাড়াও সব বয়সীরাই রূপকথার স্বাদ নিতে পারে। ফুলেদের দ্বীপাঞ্চল বইটিতে পৃথিবীর নানা দেশের নানা স্বাদের কিছু মনকাড়া রূপকথা একত্রিত করা হয়েছে। জাপান, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, পর্তুগাল, ডেনমার্ক, নাইজেরিয়াসহ ১১টি দেশের ১১টি রূপকথার এই সংকলনটি নিঃসন্দেহে বাড়ির শিশুটির খুব প্রিয় একটি বই হয়ে উঠতে পারে।

111 pages, Paperback

Published January 1, 2018

3 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (33%)
4 stars
2 (66%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Rehnuma.
449 reviews26 followers
Read
January 18, 2025


❛নানান দেশের রূপকথা
মিশে আছে কত কথা
দেশ পেরিয়ে বিদেশে
রূপকথা চলবে নির্বিশেষে।❜

রূপকথার গপ্পো পড়তে কার না ভালো লাগে? রূপকথা গুলো মূলত শিশু কিশোরদের উপযোগী করে লেখা। যেখানে সত্য মিথ্যের বালাই নেই। আছে কল্পনা। রূপকথার গল্প গুলো শুরুই হয়, ❛এক দেশে ছিল এক রাজা❜ কিংবা, ❛অনেক অনেকদিন আগের কথা❜ এভাবে। সেখানে গল্প, কল্পনা, দৈত্য দানোর কথা আসে। পড়তে বেশ লাগে। রূপকথার গল্প শিশু কিশোর ছাড়াও প্রাপ্তবয়স্কদের পড়তেও যে মন্দ লাগে এমনটা কিন্তু নয়। যাপিত জীবনের কঠিন বাস্তবতা থেকে একটু অবসর নিতে রূপকথার জগতে ঘুরে বেড়ানোই যায়।
নানান দেশের নানা রূপকথা আছে। সেখানে রাজা, রানী, দৈত্য দানো কখনো বা ড্রাগনের কথা থাকে। থাকে পরীদের গল্প, ফুলের গল্প।
ছোট্ট মেঘের বড় হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ার রূপকথা আছে। যে ছোট্ট মেঘ তার গায়ে জলকণা ভর্তি করে শুকিয়ে যাওয়া রোদ্র খটখটে মাটিতে পড়ে নিজেকে সার্থক মনে করে।
আবার আছে এক অহংকারী আপেল শাখার গপ্পো। যে নিজেকেই সুন্দর শ্রেষ্ঠ ভাবে। তার নিচু শাখা কিংবা ফুলের জীবনকে অসম্মানের ভাবে। কিন্তু ফুল, ফল বা শাখা তো প্রকৃতির সৌন্দর্য্যের অংশ। এতে আবার বড় ছোটো কী?
সৌভাগ্য কোনটা? হ্যানসের কাছে তার নিজের সমান রূপার বার থেকে ঘোড়া চালানো বেহসি সুবিধার নাকি আবার ঘোড়া থেকে গরু, গরু থেকে শুকর, শুকর থেকে হাঁস, আর হাঁস থেকে পাথর এবং সবশেষ একেবারে খালি হয়ে যাওয়াটা তার সৌভাগ্য?
পৃথিবী আগে নিশ্চুপ ঘুমে ছিল। ঝড়ের দেবতা আকাশের দেবতা বুদ্ধিতে সূর্য দেবতার থেকে সুরেদের নিয়ে আসলেন পৃথিবীতে। এরপর থেকেই পৃথিবী সুরে গানে ভরে গেল।
এক পা জি ড্রাগন ছিল। যে গুহায় থাকতো আর নিজের গরম নিঃশ্বাসে আগুন বের করতো। মানুষ খেয়ে ফেলতো। এরপর পশুপাখি খেয়ে শেষ করলো। রাজা তাই পুরস্কার ঘোষণা করলেন এই ব দ ড্রাগনকে যে শেষ করতে পারবে সে পাবে পুরস্কার। কিন্তু এমন সাহস আছে কার?
সোনার ডিম পারা হাঁসের গল্প তো শুনেছি। জাদুকরী রাজহাঁসের কথা শুনেছেন? যে হাঁস ডেকে উঠলেই তার পালকের সাথে আঠার মত লেগে যায়। এমনই এক হাঁস নিয়ে পিটার ছুটেছিল রাজকন্যার মুখে হাসি ফোটাতে।
স্বপ্ন কখনো সত্যি হয়? স্বপ্নে যে বাণী আসলো লন্ডন ব্রিজে যাওয়ার সেখানে গিয়ে ফেরিওয়ালা কী পাবে?
কলম্বার নাকি যাকে নিশানা করে তার পিছে আজীবন ছুটে বেড়ায়। সমুদ্রের নাবিকেরা বলে তাকে দেখা মানে যে দেখবে তার জীবন শেষ। আসলেই কি তাই?
এক ছাত্রের চতুর বুদ্ধিতে কীভাবে করে তার অনুসারীরা লাভবান হয় পারে এমন গল্প শুনলে তো অবাকই লাগে।
উরাশিমা সমুদ্রের রাজকন্যার সাথে তাদের রাজ্যে গিয়েছিল। এরপর ফিরে আসার পর অবাক হয়ে গেলো। এত দ্রুত কীভাবে সব পরিবর্তন হয়ে গেলো সে ভেবেই পায় না।
স্বর্গের সাজা পেয়ে দেবদূত চলে যাওয়ার সময় সঙ্গে কর নিচ্ছিলেন তার প্রিয় স্বর্গীয় ফুল। হাত থেকে কিছু ফুল পরে গেল। এভাবেই কি ফুলেদের দ্বীপাঞ্চল হয়ে গেল?


পাঠ প্রতিক্রিয়া:

❝ফুলেদের দ্বীপাঞ্চল❞ রূপকথার বই। ১১টি দেশের ১১টি রূপকথার গল্প দিয়ে বইটি সাজিয়েছেন এহসান হায়দার।
গল্পগুলো রুশ, ডেনমার্ক, জার্মান, মেক্সিকো, পোল্যান্ড, নাইজেরিয়া, ইংল্যান্ড, ইতালি, স্প্যানিশ, জাপানি এবং পর্তুগিজ রূপকথা থেকে ভিন্ন ভিন্ন মানুষের অনুবাদে নেয়া হয়েছে।
গল্পগুলো ছিমছাম সুন্দর। ভালো লেগেছে। কিছু গল্প জানা ছিল। কিছু আবার কাছাকাছি গল্প ঠাকুরমার ঝুলিতে দেখেছি। ড্রাগনের গল্পটা পরিচিত। এটা নিয়ে কার্টুন দেখেছি। আবার বগা লেকের কাহিনির সাথেও অল্পসল্প মিল আছে গল্পটা। ইংল্যান্ডের রূপকথার সফহ্যামের ফেরিওয়ালা গল্পটা পুরোটাই ❛The Alchemist❜ এর গল্প। উপন্যাসটা এই গল্প থেকেই অনুপ্রাণিত। উরাশিমা গল্পটা খুব সুন্দর লেগেছে। বিচক্ষণ ছাত্রের গল্পটা তেমন একটা ভাল লাগেনি।
বইটির নাম করা হয়েছে শেষের গল্প দিয়ে। যেটা পোল্যান্ডের রূপকথা অবলম্বনে লেখা। এটা খুব সুন্দর। গল্পগুলোর কিছুতে খুব হালকা ভাবে কিছু মেসেজ বা শিক্ষা দিয়ে যায়।
বইটা ছোটো। পড়তে সময় লাগেনা। প্রতিটাই অনুবাদ করা। গল্পের শেষে লেখকের হালকা পরিচিতি দেয়া হয়েছে।
ছিমছাম সুন্দর বইটি চাইলে পড়া যায়।
2 reviews
June 9, 2025
রূপকথার একটি গুরুত্বপূর্ণ সংকলন।
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.