Jump to ratings and reviews

আড়াল উপাখ্যান

Novel

154 pages, Paperback

First published July 1, 2023

Loading...
Loading...

About the author

Abhik Dutta

80 books93 followers
জন্ম ১০ই অক্টোবর ১৯৮৫।

মফস্বল শহর অশোকনগরে বেড়ে ওঠা। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে। ছোটবেলা থেকেই পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বইয়ের নেশা ছিল। লেখার নেশা জাঁকিয়ে বসে কলেজে পড়াকালীন৷ ওই সময়েই "আদরের নৌকা" লিটল ম্যাগ প্রকাশের মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। প্রথম বই ২০০৮ সালের বইমেলাতে প্রকাশিত হয় , "এক কুড়ি গল্প"। পরবর্তী কালে অফিস থেকে ফিরে ফেসবুকে লিখতে বসা এবং ধীরে ধীরে জনপ্রিয়তা পাওয়া।

গান গাইবার পাশাপাশি ঘুরতে, ফটোগ্রাফি করতে ভালবাসেন লেখক।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (6%)
4 stars
5 (33%)
3 stars
4 (26%)
2 stars
4 (26%)
1 star
1 (6%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Riju Ganguly.
Author 45 books1,948 followers
January 15, 2024
বৃষ্টিভেজা এক পাহাড়ি জায়গায় রেসর্ট। সেখানে এল কয়েকটা মানুষ। তাদের কারও মধ্যে ভাঙন ধরেছে। কেউ বা ভেঙেই পড়েছে। আর কেউ দাঁড়িয়ে আছে সর্বনাশের কিনারায়।
তারপর কী হল?
মুক্তির চিঠি কি এসে পৌঁছোল কারও হাতে? নাকি নিভে গেল আলোটুকু?
হওয়া আর না-হওয়ার মধ্যে, শ্রডিংগারের বেড়ালের মতো একটা অবস্থায় চরিত্র আর আমাদের রেখে দিয়ে লেখক গল্পটা থামিয়ে দিয়েছেন। কিন্তু তার পরেও তাঁর ওপর খুব একটা রেগে যেতে পারছি না। তার কারণ, প্রেম, অপ্রেম, বিষাদ, উচ্ছ্বাস, অবসাদ, পাগলামো, ভয়— এমন নানা রঙ দিয়ে যে অদ্ভুত উপাখ্যানটি তিনি লিখেছেন, তার একটা আলাদা মজা আছে। একটা নেশা আছে।
আসলে, জীবনের গল্পের শেষটা জেনে গেলে বোধহয় ভালো হয় না। বরং এই ভালো। আমরা ভেবে নিই গল্পের বাকিটুকু। আড়ালের ওপাশে যে আছে, তাকে কল্পনা করে বাসর সাজাই।
ভালোবাসা, সেটা হারিয়ে যাওয়া, হয়তো সেটা ফিরে পাওয়া— এইসব নিয়ে আমার-আপনার মতো মানুষের গল্প পড়তে চাইলে এই বইটা অবশ্যই পড়বেন। ডেফিনিটলি অন্তরে অতৃপ্তি রবে। সার্টেইনলি সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ।
কিন্তু খুব ভালোও লাগবে। পাক্কা।
Displaying 1 - 2 of 2 reviews