Jump to ratings and reviews
Rate this book

আগুনডানা মেয়ে

Rate this book
মা যখন টুপ করে মরে গেলো আর কাপড়ের পুটুলিতে পেঁচানো মাংসের দলার মতোন মনুকে রেখে গেলো এইটুকু, তখন থেকেই পাখি জানত, তার জন্ম অন্যের ভার কাঁধে নিয়ে চলবার জন্য। কিন্তু তার ভার বইবার এ জগতে কেউ নেই। এই নিয়ে পাখির যে খুব আক্ষেপ ছিল তাও নয়। বরং এসবে তার অভ্যাসই হয়ে গিয়েছিলো।
কতদিন ভাতের হাড়ির শেষ ভাতটুকু বাবা আর মনুকে খাইয়ে নিজে ঢকঢক করে দু মগ পানি গিলে বিছানায় শুয়ে পড়েছে তার ইয়ত্তা নেই! পাশে থাকা বাবা কিংবা মনু তা কখনো টেরই পায়নি।
অথচ, সেই পাখিই কিনা বশিরকে পেয়ে লতার মতো এলিয়ে যাচ্ছিল। এই ভালো লাগার অনুভূতির সঙ্গে এর আগে কখনো পরিচয় ছিল না তার।
কারণ, পাখি জানত- যে মেয়েটি রাস্তা পার হওয়ার সময় শক্ত কারো হাত খোঁজে, বোতলের ছিপি খুলে দেওয়ার জন্য দৃঢ় কোনো আঙুলের সাহায্য চায় কিংবা আলতো অভিমানে কেঁদে বুক ভাসায়, আর দুঃখ পেলেই লুকাতে চায় কারো চওড়া বুকে, লতার মতো এলিয়ে পড়ে পাশে থাকা পুরুষ বৃক্ষে- সে মোটেই তেমন নয়।
দুঃখ ভুলতে কাউকে লাগে না তার। সে নিজেই নিজের আশ্রয়। যতটুকু ওজন তার, তা সে বয়ে নিতে জানে। জানে বাড়তি খানিক কাঁধে তুলে নিতেও।
কারণ, জীবন তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চেয়েছিল। কিন্তু জীবন জানত না, সে সেই পুড়ে যাওয়া ছাইয়ের ভেতর থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি! হার না মানা: আগুনডানা: মেয়ে।

304 pages, Hardcover

First published January 1, 2024

Loading...
Loading...

About the author

Sadat Hossain

41 books386 followers
Sadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015. Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (3%)
4 stars
10 (37%)
3 stars
13 (48%)
2 stars
3 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Parvez Alam.
326 reviews14 followers
September 15, 2025
বইটা সুন্দর, গল্পও সুন্দর। লেখক ইচ্ছা করলে বইটা ৩০০ পেজের কম রাখতে পারতেন। তার পরেও ভালো লাগলো পড়ে
Profile Image for Ajanta Rezwana.
408 reviews3 followers
February 23, 2024
অনেকদিন পর বাংলাদেশি কোন নতুন লেখকের বই পড়লাম। ভালো, বেশ ভালো। বেশ ambitious একটা বই। শুধু কয়েকটা জায়গায় একটু সমস্যা মনে হয়েছে। পুরো বইটা সহজ ভাষায় লেখা হলেও মাঝে মাঝে কিছু কঠিন শব্দ ব্যবহার হয়েছে, যা বাকি বইয়ের সাথে বেমানান।

তাছাড়া , পাখি গ্রামের মেয়ে। তার জীবনে হঠাৎ করে অনেককিছু হয়ে যাওয়ার পর সে সাহসী হয়ে ওঠে। কিন্তু সাহসের সাথে হঠাৎ করে তার ভাষা পরিবর্তন হয়ে যাওয়াটা বেমানান। গ্রামের ভাষা, সহজ ভাষা ব্যবহার করেও অনেককিছু করে ফেলা যায়।
Displaying 1 - 2 of 2 reviews