Jump to ratings and reviews
Rate this book

জিটুৎসি

Rate this book
রুকাস তাই তার ধারণাটি সঠিক কি না সেটি নিশ্চিত হওয়ার জন্য খুব ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তার হাতের লাঠিটা সে উঁচু করে সামনের দিকে ধরে রেখেছে। মাঝে মাঝে সেটাকে নাড়ছে। অদৃশ্য রেখাটির কাছে আসতেই তার সামনে ধরে রাখা লাঠিটি হঠাৎ অদৃশ্য তীব্র লেজার রশ্মিতে ঝলসে ওঠে। রুকাস লাঠিটি ফিরিয়ে আনে, উপরের অংশটি ছিন্নভিন্ন হয়ে উড়ে গেছে। এর পর কী ঘটে সেটা দেখার জন্য রুকাস নিঃশব্দে শুয়ে থাকে। কিছু ঘটল না। বোঝা যাচ্ছে একটা স্বয়ংক্রিয় সিস্টেম চালু করে রাখা আছে। কেউ যেন এই অদৃশ্য রেখা পার হতে না পারে। কেন? কী আছে এখানে?

112 pages, Hardcover

First published January 1, 2024

2 people are currently reading
50 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

401 books1,613 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
6 (8%)
4 stars
17 (23%)
3 stars
37 (51%)
2 stars
11 (15%)
1 star
1 (1%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Harun Ahmed.
1,689 reviews455 followers
January 27, 2024
বইতে আছে ৪টা গল্প। যথা-

পোকা - ৩/৫
জেনারেল জিনজি - ৩.৫/৫
বিবর্তন -২.৫/৫
জিটুৎসি - ৩/৫

পড়তে মন্দ লাগে নাই।
Profile Image for Aishu Rehman.
1,123 reviews1,111 followers
February 28, 2024
স্যারের বইগুলো যখন হাতে নিই তখন আমি আবার সেই কিশোর ছেলেটিতে পরিণত হই। যে পরম মমতায় হাত বুলোতো মেলায় কেনা প্রত্যেকটা বইয়ের পাতায় পাতায়। সবসময় একটা না একটা বই স্কুল ব্যাগে থাকতোই। কতশত স্মৃতি মনের মধ্যে উকি দেয় এখন। এখনো তাই প্রতি বছর স্যারের বই সবার আগে চাই ই চাই।

এবারের বইটিতে রয়েছে ৩টি ছোটগল্প আর একটা নভেলা। নভেলার চেয়ে গল্প তিনটিই বেশি ভালো লেগেছে। নভেলাটিতে দুর্বল দিকের অভাব নেই। জিটুৎসি এতো বড় একটা সিস্টেম অথচ প্রতিরক্ষা ব্যবস্থা প্রচন্ড রকম দুর্বল। যে জিনিস ঠান্ডা করতে নদীর পানির প্রয়োজন হয় ( এতো গরম যে নদীর পানি পর্যন্ত উষ্ণ হয়ে যায়) সে জিনিস হাত দিয়ে ছুঁয়ে দেখার সাহস হয় ক্যামনে জানি না। তাছাড়া বাইভার্ভাল দিয়ে সামান্য দুজন মানুষ ঠেকানো সম্ভব না, এর চেয়ে বড় জোক আর হতে পারে না।

সর্বোপরি, ভালো মন্দ যাইহোক স্যারের লেখা পড়ার মধ্যে একরকম শান্তি আছে। আর এই শান্তিটুকু প্রতি বছর আমি পেতে চাই।
Profile Image for Samiur Rashid Abir.
219 reviews42 followers
January 30, 2024
বহু বছর পর জাফর ইকবাল সাহেবের লেখা সাইন্স ফিকশন পড়লাম। "পোকা" এবং "জেনারেল জিনজি" এই দুটো গল্প ভালই লাগছে। শেষ গল্পটা একটু বড় সাইজের। কিন্তু এই ঘরানার লেখা অনেক বার লেখা হয়ে গেছে। নতুনত্ব পাইলাম না। বাচ্চারা পড়ে মজা পাবে সম্ভবত।
Profile Image for Akash.
448 reviews156 followers
January 30, 2024
৪টি বৈজ্ঞানিক কল্পগল্প। পোকা, জেনারেল জিনজি, বিবর্তন, এবং নামগল্প জিটুৎসি।

সবগুলো গল্পতে পৃথিবীর বাহ্যিক ইউটোপিয়া অথচ মানুষের মনের অভ্যন্তরীণ ডিসটোপিয়া নামক ভবিষ্যত পৃথিবীর ইশারা; যেখানে কৃত্তিম বৃদ্ধিমত্তার কল্যাণে সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে যাবে মেধাশূণ্য, নিঃসঙ্গ, বিষণ্ণ। তখন হয়ত জীবনানন্দের কবিতা আরও প্রাসঙ্গিক হবে।

একুশে বইমেলা ২০২৪-এ শিশুকিশোরদের জন্য মেলা থেকে সংগ্রহ করে পড়ার জন্য অবশ্যপাঠ্য একটা বই মুহম্মদ জাফর ইকবালের 'জিটুৎসি'।

আমি শিশু মন নিয়ে পড়েছি। যে কারণে অনেক ভাল লেগেছে। আমার ছোট ভাইবোনদের জন্য এবারের বইমেলায় উপহার হিসেবে যাবে। আপনিও আপনার পিচ্চিদের উপহার দিতে পারেন বইটা।

৩.৫
Profile Image for Shishir.
191 reviews42 followers
January 27, 2024
জিটুৎসি গল্পটাই বেস্ট।
Profile Image for Nasrin Shila.
268 reviews89 followers
March 2, 2024
বইতে চারটি গল্প আছে৷ পোকা গল্পের পোকা সমস্যার সমাধান পড়ে আমিও ক্রাউসের মতই চমকে উঠেছিলাম। বাকি তিনটি গল্পও ভালো লেগেছে।

বইমেলা থেকে এখনো জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন কিনি, একদিনে পড়ে শেষ করি, ব্যাক ফ্ল্যাপে লেখা পরিচয় দেখে প্রতিবার মুগ্ধ হই। বিশেষত শেষ কয়েক বছর ধরে যখন থেকে লেখা হচ্ছে, ড. মুহম্মদ জাফর ইকবাল, স্ত্রী ড. ইয়াসমীন হক, পুত্র ড. নাবিল ইকবাল এবং কন্যা ড. ইয়েশিম ইকবাল। এক পরিবারের চার জনই আমেরিকার স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে, ভাবা যায়?
Profile Image for Jheelam Nodie.
314 reviews11 followers
July 5, 2024
অনেকদিন পরে পাঁচতারা দেবার মতন লেখা পড়লাম লেখকের। কয়েকদিন ধরে অ্যাপেল ভিশন প্রো-র বিজ্ঞাপন দেখে বিবর্তন আর জিটুৎসি এই গল্পদুটির সাথে যেন সামনে আসতে থাকা দিনগুলিত অনেক মিল পেলাম।
জেনারেল জিনজি গল্পের মধ্যে বর্তমান পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপটেরও মিল পেলাম যেন, যদিও বাস্তবে এসবের সমাপ্তি এত মধুর নয়
Profile Image for Wasee.
Author 56 books794 followers
February 29, 2024
কিশোর উপযোগী সায়েন্স ফিকশন। চারটি গল্প স্থান পেয়েছে বইটিতে: পোকা, ক্যাপ্টেন জিনজি, বিবর্তন এবং জিটুৎসি।

প্রতিটি গল্পই ভবিষ্যতের, যখন মানব সভ্যতাকে নিয়ন্ত্রণ করে যন্ত্র। এমন সমাজের গল্প বলা হয়, যেখানে প্রযুক্তিই একমাত্র নিয়ন্তা। কখনও তাতে ধরা পড়ে বিষাদের সুর, আবার কখনও পাওয়া যায় নতুন স্বপ্নের আভাস।

ব্যক্তিগত পছন্দের গল্প ক্যাপ্টেন জিনজি, দুর্বলতম গল্প বিবর্তন। তবে লেখকের আগের বইগুলো পড়া থাকলে, এই বই ভালো লাগার সম্ভাবনা কম।
Profile Image for Israt Jahan.
67 reviews4 followers
December 6, 2024
বইটি মানবজীবন সহজের লক্ষ্যে তৈরি ইন্টারনেট, AI কে কেন্দ্র করে লেখা। যেখানে দেখানো হয়েছে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পুরোটাই নিয়ন্ত্রণ করছে একটি যন্ত্র অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI.

সহজ করে বলা যায় এগুলোর অতিমাত্রায় ব্যবহার এবং পুরোপুরিভাবে নির্ভর হওয়ার ভবিষ্যৎ ক্ষতির কথা গল্প আকারে প্রকাশ করা হয়েছে।


বই হিসেবে রেটিং পয়েন্ট ৪/৫ এবং গল্প অনুযায়ী রেটিং পয়েন্ট - •পোকা ৩/৫
•জেনানেল জিনজি ৩.৫/৫
•বিবর্তন ৪.৫/৫
•জিটুৎসি ৩/৫

আশাকরি বইটি পাঠ শেষে কিছুক্ষণের জন্য হলেও ইন্টারনেট থেকে দূরে থাকতে সাহায্য করবে।
Profile Image for Nazmus Saif.
70 reviews1 follower
October 24, 2024
📝 There is something magical in his writing that kept me hooked in the stories. There are 4 different sci-fi stories and I feel like they somehow share the theme to the last main story, that is the weakest one. Overall not bad.
💠 3.9/5
Profile Image for Progoti Paul.
81 reviews4 followers
May 16, 2025
ছোট একটা সাইফাই বই; মোট চারটে গল্প। প্রথম গল্প পোকা - এটার সাথে 'মহিষমতি সমীকরণ' বই এর 'এলিয়েন' গল্পের আংশিক মিল পাওয়া যায়। জেনারেল জিনজি ও বিবর্তন গল্প দুটো বর্তমান প্রেক্ষাপটের সাথে বেশ রিলেটেড... চতুর্থটা হচ্ছে নামগল্প জিটুৎসি। এই গল্পটাই তুলনামূলক বেশ বড়। মোটামুটি সব���ুলি গল্পই সুন্দর...
Profile Image for AbuSaleh Sheikh.
33 reviews
July 13, 2025
“জিটুৎসি” কিশোর-কিশোরীদের জন্য যথেষ্ট আকর্ষণীয়। বিজ্ঞান-ভিত্তিক প্লটের সঙ্গে আবেগময় বন্ধুত্বের মিশ্রণে এটা একটি মৃদু ও সুখময় পাঠ। যারা বৈজ্ঞানিক কল্পকাহিনী শুরু করতে চান, তাদের জন্য বইটি সহজ পাঠ্য এবং সর্বোপরি শান্তির অনুভূতি দান করে। সেই “শান্তি”–ই এই বইয়ের বড় শক্তি।
Profile Image for Sudipta.
237 reviews
May 14, 2024
এ বইয়ে কল্পগল্প রয়েছে। আমি ব্যক্তিগতভাবে কল্পকাহিনী উপন্যাস হিসেবে পছন্দ করি। তবে কল্পগল্পও সবসময় খারাপ লাগে ন। স্যারের এই বইয়ের কাহিনী ভালোই।
Profile Image for Samir(সমীর).
74 reviews8 followers
July 28, 2024
সাইন্স ফিকশন এর কয়েকটি ছোট গল্প।
Profile Image for Lameya Labiba.
229 reviews74 followers
May 21, 2025
টিপিকাল লেখা, নতুনত্ব কিছু পেলাম না। তবে জেনারেল জিনজি পড়ে মজা লাগল। লেখক কি কল্পনায় ভেবেছিলেন সামনের জুলাই মাসে কী হতে যাচ্ছে?
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.