What do you think?

প্রগতিশীলতার ইচ্ছাপূরণ
সাহিত্য বা শিল্পকলার বাইরে একজন সৃষ্টিশীল মানুষের এমন প্রবন্ধের সংকলন আমাদের জ্ঞানচর্চা ও সংস্কৃতি নির্মাণের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কেননা মননশীল লেখক সমাজ-সংস্কৃতির জ্ঞানগত বিষয়গুলো অনুধাবনে তৎপর থাকে, হৃদয়বৃত্তি অনেকাংশে আড়ালে চলে যায়। সৃষ্টিশীল ব্যক্তি মনোজগতের খোঁজটাও রাখতে উৎসাহী থাকেন। ওয়াসি আহমেদের প্রবন্ধে এই উভয় দিকের সম্মিলন রয়েছে। ফলে প্রবন্ধগুলো যেমন সুখপাঠ্য, অন্যদিকে এই সংকলন একজন আত্মনিষ্ঠ সৃষ্টিশীল কথাসাহিত্যিকের নতুন পরিচয়ও।
144 pages, Hardcover
First published February 1, 2024
About the author
Wasi Ahmed
27 books24 followersওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 4 of 4 reviews
October 21, 2024
প্রগতিশীলতার সাথে ইচ্ছাপূরণ বা যথেচ্ছাচারের সম্পর্ক বিরোধিতাপূর্ণ। অথচ আমরা অহরহ দেখতে পাই, নামে প্রগতিশীল হলেও সরকার পপুলিজমের চাপে পড়ে এমন অনেক কাজ করে যা তাদের "প্রগতি" কে ব্যাহত করে। পপুলিজম সংবাদমাধ্যম ও সরকারকে প্রবল চাপে ফেলে রাখে (বাংলাদেশে বসে এটা আমাদের চাইতে কে ভালো জানে এখন!) জাতীয়তাবাদ হয়ে ওঠে ভীতিকর। জাতীয়তাবাদের নামে ভিন্নমত ও আদর্শের মানুষদের অত্যাচার, নিপীড়ন ও হত্যা বৈধ হয়ে যায়। এসময় দুই ধরনের মানুষ থাকে - সুস্থ ও মৌলবাদী। বইতে সহজ সমীকরণ আছে একটা -
সুস্থতা = অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা
মৌলবাদ = নিশ্চয়তা ও নিরাপত্তাবোধ
মৌলবাদী নিজের কাজের দায় সর্বদা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয় (তার আদর্শের কাছে।) এজন্য সে নিশ্চিত ও ভীতিহীন।যা-ই হোক না কেন, দোষ সেই আদর্শের। অন্যদিকে সুস্থ মানুষকে ঘিরে থাকে তুমুল অনিশ্চয়তা কারণ তার কাজের দায় সে নিজেই বহন করে। এসব আলোচনার সূত্র ধরে দেশভাগ, মুক্তিযুদ্ধ, শাহবাগ শাপলা চত্বর মেরুকরণ, পরোক্ষ উপনিবেশায়ন, এবসার্ড দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন ওয়াসি আহমেদ। তার লেখায় নিস্পৃহতা আছে এবং তিনি পক্ষপাতহীন।বর্তমান ও অতীত পরিস্থিতি বুঝতে এ ধরনের বই সহায়ক।
( একটাই অভিযোগ আছে, অল্প কিছু জায়গায় ভাষা আরেকটু সহজ হতে পারতো।)

Read
November 11, 2025বিষয়বস্তু ভারি, তবে গদ্য সরল ও স্বাদু। পড়তে গিয়ে তাই এক সকালেই ফুরিয়ে গেল।
শিরোনামের প্রবন্ধটাই এ সংকলনের সেরা। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পর থেকে নানা রকম রাজনৈতিক মিথস্ক্রিয়া এখানে কী করে নাগরিকদের চিন্তার উৎকর্ষতাকে একটা ছকে ফেলে রেখেছে, ওয়াসির এই প্রবন্ধে সেটির একটি চমৎকার বর্ণনা আছে। জাতীয়তাবাদ, সভ্যতার সংঘাত এবং প্রতিদ্বন্দ্বী আত্মপরিচয় বিষয়ক প্রবন্ধগুলোও বেশ উল্লেখযোগ্য, আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির নানা হালহকিকত এসবে প্রাধান্য পেয়েছে। পোস্ট-ট্রুথ ও দারিদ্র্যের রসায়ন বিষয়ক প্রবন্ধ দুটি একটু যেন ছোট হয়ে গেল।
বইটা পড়া শেষে মনে হল পামুকের ওই কথাটাই। দাড়ি-কমা বাদ দিয়ে নিজের মতো করে বললে যেটা দাঁড়ায় এমন: যে জাতি বা রাষ্ট্র নিজের লেখকদের অক্ষরগুলোর দিকে মনোযোগ দেয় না, দুর্গতি তাদের অবশ্যম্ভাবী।

March 24, 2024
গল্প বলিয়ে ওয়াসি আহমেদের প্রবন্ধ কেমন হবে? মূলত এটা ভেবেই নিয়েছিলাম। ওর্থ ইট। মূলত বইটার প্রবন্ধ গুলোর কন্সেপ্ট কাইন্ড অফ জাতীয়তাবাদ, পলিটিক্যাল বাইনারি, নন-বাইনারি, আর একটু মানবতাবাদ এর এর উপর লেখা। মোটামুটি সব প্রবন্ধের থিমই এগুলোর ওপর ছিলো। বইতে যেমন হিস্ট্রি-ফিলোসফির কিছু ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, তেমনই প্রবন্ধ গুলায় রিসেন্ট ঘটনা, শাহবাগ, নির্বাচন, ট্রাম্প, তুরস্ক, করোনা, আওয়ামী বিএনপিও উঠে এসেছে।
বইতে মোট ১২টা প্রবন্ধ আছে। সবগুলো প্রবন্ধই আলোচনা বহুল, তবে পার্সোনালি এর মধ্যে, প্রগতিশীলতার ইচ্ছাপূরণ, প্রতিদ্বন্দ্বী আত্মপরিচিতি— শাহবাগ বনাম শাপলা, সংখ্যাগরিষ্ঠ বনাম চিরস্থায়ী সংখ্যালঘু, নিরপেক্ষতার……তালগাছ, রেবেল: কাম্যুর এবসার্ড নায়ক……মিতাচারি— এই প্রবন্ধ গুলো স্পেশাল লেগেছে আমার কাছে।

June 15, 2024
ওয়াসি আহমেদ সমালোচনা (পড়ুন তুলোধোনা) করেন স্বর একটুও চড়া না করে। প্রগতিশীলতার ফাঁকফোকর আর বুদ্ধিজীবীদের অসারতা যেন আরও বেশি স্পষ্ট হয়ে ধরা দিয়েছে এ প্রবন্ধগ্রন্থে। আমাদের বর্তমান দৈন্যদশার কারণ এবং এ থেকে উত্তরণ যে অসম্ভব নয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পথ বাতলে দেওয়ার মধ্য দিয়ে সে আশার বুদবুদও জিইয়ে রেখেছেন লেখক। জ্ঞানী বলে বিবেচিত, আছে গ্রহণযোগ্যতাও, আর এ দুইয়ের ওপর ভর দিয়ে যা ইচ্ছা তাই বলে ফেলার প্রবণতা আছে অনেকের। কোনো ধরনের কুযুক্তি দাঁড় করানো বা নিজের মত চাপিয়ে দেওয়ার ন্যূনতম চেষ্টাও নেই বইয়ের কোথাও। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ধর্ম, দর্শন এবং অতীত ও সমকালের ঘটনাবলি নিয়ে ওয়াসি আহমেদের ভিন্নতর ও গভীর পর্যবেক্ষণ-সঞ্জাত এ প্রবন্ধ সংকলনের গুরুত্ব অপরিসীম।
Displaying 1 - 4 of 4 reviews