What do you think?

বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক
134 pages, Hardcover
First published November 1, 2007
About the author
Syed Abul Maksud
24 books24 followersSyed Abul Maksud (Bangla: সৈয়দ আবুল মকসুদ) was a Bangladeshi journalist, columnist, research scholar, essayist, and writer. He was acclaimed for his critical and research work. His essays on literature, society, culture, and politics are much appreciated for his clear view, lucid language, and simple style. He carried out substantive research works on the lives of famous litterateurs such as Rabindranath Tagore, Buddhadeva Bose, Mohandas Karamchand Gandhi, Syed Waliullah, etc. His Journal of Germany is a popular travel book. In 1995 he has been awarded the Bangla Academy Award for his contributions to Bengali Literature.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 1 of 1 review
February 23, 2024
'যে ব্যক্তি ইচ্ছে করে অন্যায় করে সে বরং ওই ব্যক্তির চেয়ে ভালো যে না জেনেশুনে অন্যায় করে। ' - সক্রেটিস
প্রাচীনকাল থেকে আধুনিক যুগের দশজন দার্শনিকের জীবন ও চিন্তা নিয়ে অল্পকথায় আলোচনা করেছেন সৈয়দ আবুল মকসুদ। চীনদেশের কনফুসিয়াস থেকে বাঙালমুলুকের স্বামী বিবেকানন্দ স্থান পেয়েছেন সৈয়দ আবুল মকসুদের সেরা দশজন দার্শনিকের তালিকায়। মাত্র ১৩৫ পাতার বইটি ছাপিয়েছে 'সাহিত্য প্রকাশ'।
দর্শনশাস্ত্রের মহামহিম দশজনের প্রত্যেকেই নামজাদা। ওপরে উল্লিখিত দুইজন ছাড়াও প্রাচীনকালের সক্রেটিস ও প্লেটো, মধ্যযুগের ইবনে সিনা, ইবনে খালদুন রয়েছেন বইটিতে। আরও স্থান পেয়েছেন আধুনিককালের দেকার্ত, কান্ট, মার্কস ও বার্ট্রান্ড রাসেল। এত সীমিত কলেবরে এই মহান দার্শনিকদের জীবন ও চিন্তাভাবনাকে লিপিবদ্ধ করা অসম্ভব। এঁদের প্রত্যেককে নিয়ে শত শত বই লেখা হয়েছে এবং হচ্ছে। তাই সৈয়দ আবুল মকসুদের আলোচনার গণ্ডি স্বভাবতই অত্যন্ত ক্ষুদ্র হয়েছে। তাতে প্রাথমিকভাবে কিছু কিছু জানা যায় ও তৈরি হয় প্রবল আগ্রহ। কিন্তু সেই জ্ঞানতিয়াসা এই বই পড়ে মেটে না।
কনফুসিয়াস, সক্রেটিস, প্লেটো, ইবনে সিনা ও খালদুনকে নিয়ে বেশ ভালো আলোচনা করেছেন সৈয়দ আবুল মকসুদ। পড়তে গিয়ে মনে হয়েছে সংক্ষিপ্ত হলেও লেখা বেশ গোছানো। কিন্তু কান্ট ও দেকার্ত নিয়ে লিখতে গিয়ে আবুল মকসুদ তাঁর নামের সম্মান রাখতে ততো সমর্থ হননি। অনেকটাই খাপছাড়া লেগেছে।
মহান দার্শনিকদের জীবন ও চিন্তা নিয়ে জানতে একেবারেই 'পহেলা কেতাব' বলা যায় বইটিকে। যেখানে রাসেলের বদলে রুশো কিংবা ভলতেয়ারের জায়গা হতেই পারতো। এমনকি বিবেকানন্দ বাঙালি কোটায় স্থান পেয়েছেন কি না, জানা নেই। নতুবা তিনি নিঃসন্দেহে বড়ো মানুষ ও মহান মনীষী। কিন্তু তালিকার বাকিদের চাইতে কিছুটা নিষ্প্রভ তা অস্বীকার করে লাভ নেই। সরদার ফজলুল করিমের 'সেইসব দার্শনিক' বইটিকে এই বইয়ের তুলনায় এগিয়ে রাখব।