Jump to ratings and reviews

শেষ চিহ্ন

কুশীনগরের রাজকাননে ভগবান বুদ্ধের নম্বর শরীর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার আগেই প্রবল বর্ষণে নিভে গেল আগুন। কিছু অস্থি ছিল অর্ধদপ্ত, তার অধিকার নিয়ে রাজন্যবর্গের মধ্যে তুমুল সংঘাত সৃষ্টি হয়। অজাতশত্রু এসে শান্ত করেন সকলকে এবং কোনও অজানা স্থানে অস্থিসকল রেখে দেন। ভিক্ষু ক্ষেম শাস্তার ভস্ম সংগ্রহ করতে এসে পেলেন একটি বস্তু। ভগবান বুদ্ধের বাম চক্ষু দন্ত। সেটিই তাঁর ‘শেষ চিহ্ন’। এই চিহ্ন নিয়ে ভিক্ষু ক্ষেম রওনা হলেন কলিঙ্গ নগরীর দিকে।…আর তার সঙ্গেই শুরু হল এক আশ্চর্য পরিভ্রমণ।…

ইতিহাসের কষ্টিপাথরে যাচাই করা ধর্মগ্রন্থ নয়, ‘শেষ চিহ্ন’ ইতিহাস আশ্রিত এক উপন্যাস, যা হিমাদ্রিকিশোর দাশগুপ্তের কলমের মুনশিয়ানায় অসংখ্য ঘটনার ঘনঘটায় আলোড়িত এক রোমাঞ্চকর আখ্যান হয়ে উঠেছে।

বৌদ্ধ শাস্ত্র ও পালি সাহিত্য গবেষক ডঃ সুমন পাল ভিক্ষু উচ্ছ্বসিত, ‘উপন্যাসটির পরিকাঠামো ও ভাষা বিন্যাসের সরলতায় মুগ্ধ ও বিস্মিত হতে হয়..এই উপন্যাসটি সকল স্তরের পাঠক সমাজের কাছে আদরণীয় হয়ে উঠুক।

203 pages, Hardcover

Published January 1, 2023

Loading...
Loading...

About the author

Himadri Kishore Dasgupta

99 books115 followers

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (11%)
4 stars
18 (66%)
3 stars
3 (11%)
2 stars
1 (3%)
1 star
2 (7%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Arghadipa Chakraborty.
237 reviews9 followers
May 12, 2026
🍁বই:- শেষ চিহ্ন
🍁লেখক:- হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
🍁প্রকাশনা:- পত্রভারতী
🍁মুদ্রিত মূল্য:- ২৯৯ টাকা

"আপনি শিক্ষা দিয়েছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হয়ো না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও। এটাই সুখী হবার একমাত্র উপায়।"

ভগবান বুদ্ধের জীবনীর ওপর বেশ কিছু বই আমি পড়েছি। তবে, তাঁর ভাবধারা ও প্রভাব তো কেবল তাঁর জীবদ্দশায় আঁটকে থাকার কথা নয়। ভগবানের নশ্বর দেহ যখন আর এই ধরাধমে নেই, তখন তিনি এবং তাঁর ভাবধারা কিভাবে প্রভাবিত করেছে সময়কে, সমাজকে এবং সর্বোপরি ইতিহাসকে - তাই নিয়েই রচিত এই ঐতিহাসিক উপন্যাস "শেষ চিহ্ন"।

তথাগতর দেহত্যাগের পর তাঁর নশ্বর দেহে যখন সৎকারের অভিপ্রায়ে অগ্নিসংযোগ করা হয়, সেসময় আচমকা বৃষ্টি লেলিহান আগুনের শিখাকে নির্বাপিত করে ও দাহকার্য অসম্পূর্ণ রয়ে যায়। ভগবানের অর্ধদগ্ধ অস্থিসমূহ তাঁর ভক্তদের মধ্যে ভাগ হয়ে যাওয়ার পর তাঁরা যখন একে একে ফিরে যায়, বুদ্ধের একনিষ্ঠ ভক্ত ক্ষেম খুঁজে পায় ভগবানের শেষ চিহ্ন - বাম চক্ষু দন্ত। এরপর তা সুরক্ষিত রাখতে তিনি পাড়ি দেন সুদূর কলিঙ্গ রাজ্যে।

এরপর কেটে গেছে বহু বছর। কলিঙ্গনরেশ গুহসীব একেবারেই রাজকার্যে মন দেন না। তাঁর উশৃঙ্খল জীবনে একদিন ভগবাবের আশীর্বাদ বর্ষিত হয় এবং তাঁর জীবনের ব্রত হয় - "বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সঙ্ঘং শরণং গচ্ছামি।"

জৈন ধর্ম ত্যাগ করে রাজার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়া মোটেই মেনে নিতে পারে না নিগ্রন্টপতি শম্বুকনাথ। ঐ দন্তধাতু নিশ্চিহ্ন করতে তিনি বদ্ধপরিকর। কি হয় ভগবানের শেষ চিন্হর ভবিষ্যৎ?

লেখকের কল্পনার আশ্রয় এবং গল্প বলার দক্ষতা এতই অভূতপূর্ব যে বইটি অচিরেই মনে দাগ কেটে যায়। সেই সঙ্গে পাঠক মানসিকভাবে জড়িয়ে পড়ে কিছু চরিত্রের সঙ্গে। তাঁদের সংগ্রাম, কর্তব্য আর জীবন সিঞ্চিত করে পাঠকের হৃদয়। ঐতিহাসিক বই পড়তে যারা ভালোবাসেন, তাঁদের জন্য অবশ্যপাঠ্য।

"... কিন্তু মানুষের মনে যখন অন্যের অনিষ্ট করার চিন্তা, অপরিসীম চিন্তা জাগ্রত হয়, তখন সে নিজের ভালোমন্দও বিচার করে না, প্রতিহিংসা চরিতার্থ করাই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে ওঠে।"
Profile Image for Paulasta Das.
63 reviews1 follower
August 17, 2025
সম্প্রতি পড়ে শেষ করলাম ঐতিহাসিক অলৌকিক আখ্যান শেষ চিহ্ন।

1. তামিল লেখক কালকির পুনিয়ান সেলভাম এ প্রথম পড়েছিলাম শৈব এবং বৈষ্ণব দের মধ্যে ধর্ম সংঘাত , এই উপন্যাস এ মূল তিন ধর্ম অবলম্বন কারীদের মধ্যে সংঘাত বুদ্ধ-জৈন-সনাতন , গৌতম বুদ্ধর শেষ চিহ্ন কে কেন্দ্র করেই সংঘাত আর রাজনীতি।

2. অনেক চরিত্রদের মধ্যে গুরুত্বপূর্ণ কলিঙ্গ রাজ গুহাশিব আর জৈন সন্ন্যাসী শম্ভুকনাথ ,তাদের অন্ধকার থেকে আলো আর আলো থেকে অন্ধকার পথে যাত্রার এই উপন্যাস।

3. উপন্যাস পড়তে পড়তে যেমন রোমাঞ্চ ,থ্রিল অনুভব হয় তেমনি এক অমোঘ ভালো লাগার অনুভূতি সৃষ্টি করে।

ঐতিহাসিক উপন্যাস হলেও ভাষা বেশ সরল ,সকল স্তরের পাঠক পড়ে আনন্দ পাবে।
Profile Image for Nil Baidya.
14 reviews1 follower
February 25, 2024
এই কাহিনী আসলে এক যাত্রাপথের কথা বলে।যা শুরু হয়েছিলো বুদ্ধের মৃত্যুর পর তাঁর দাঁত সংগ্রহর মধ্যে দিয়ে।এবং শেষ হল সুদূর সিংহলে গিয়ে।পুরোটাই এক অলৌকিক যাত্রা।অনেক অলৌকিক ঘটনা আছে।পুরো উপন্যাসটা খুব সুন্দর গতিময় ভাবে এগিয়েছে। শেষটাও খুব সুন্দর হয়েছে।যে ভাবে শত্রুকে মুক্তি পেতে সাহায্য করল সেটাও খুব সুন্দর ফুটে উঠেছে।প্রতিটি চরিত্র বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে। কলিঙ্গ রাজ গুহিসাব, কন্যা হেমলতা আর দন্ত কুমারের চরিত্র বেশ উল্লেখ যোগ্য।
তবে এটাকে ঐতিহাসিক উপন্যাস ভেবে পড়লে ভুল হবে।অনেক ঘটনারই ব্যাখ্যা হয় না।তাই অলৌকিক উপাখ্যান ভেবে পড়লে খুব ভালো লাগবে
আমার রেটিং 5/5
7 reviews
February 1, 2024
It is a wonderful amalgamation of history and fiction. The story revolves around the journey of the last symbol of Gautam Buddha, taken from him when his soul left his mortal body. It talks about how the power of faith saves humanity. It is the dedication towards the lord that will show you the light through his last symbol. The story has many twists and mystery that will keep the reader glued to the book. One who loves history and a mystery, then this book is interestingly unputdownable.
Profile Image for SOUROV DUTTA.
69 reviews3 followers
April 17, 2024
ইতিহাসের আড়ালে বেশিরভাগটাই কল্পনা। কিন্তু কাহিনীর অংশটা অত্যন্ত সুখপাঠ্য এবং মনোগ্রাহী। পড়তে অত্যন্ত ভালো লাগে।
Profile Image for Ayan Kumar  Pati.
2 reviews
July 5, 2026
সাম্প্রতিককালে এত অপরিণত লেখনী পড়ি নি।
Displaying 1 - 6 of 6 reviews