What do you think?

তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে | Tomar Jonno Dariye Chilam Bole
তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে, একটা দোয়েল একটা চড়ুই পাখি, খানিকটা পথ উড়েই এলো, কুড়িয়ে নিল খানিক বিষাদ জমা। তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে, শিমুল ফুলের একটা নবীন কুড়ি, পড়ল ঝরে অকাতরে, উতল হাওয়ার বুকের ভেতর কে সে প্রিয়তমা? তোমার জন্য অপেক্ষাতে দাঁড়িয়ে ছিলাম বলে, মেঘ বলেছে খানিক আঁধার ঢেলেও, বৃষ্টি আসুক আর কিছুক্ষণ পরে। তোমার জন্য অঝর অশ্রু জলে, একটা জনম কাটিয়ে দিলাম বলে, এই পৃথিবী হাজার বছর ধরে , নদীর নামে নারীর কথা বলে।
- GenresRomantic
248 pages, Hardcover
First published January 1, 2024
About the author
Sadat Hossain
41 books389 followersSadat Hossain (born 29 June 1984) is a Bangladeshi author, screenwriter, film-maker, and novelist. Sadat Hossain was born In Madaripur, Dhaka, Bangladesh. He studied anthropology at Jahangirnagar University. He was a photojournalist in a newspaper. Then the editor told him that he should write the story of those photos. Eventually, with these, he published his first book in 2013 named Golpochobi. Then, he started to write short stories. In 2014 Janalar Opashe published. In 2015 Aarshinagor is the first book when people recognize him in 2015. Besides writing he has interest in filmmaking as well. He has a production house named ‘ASH’ Production house, released a number of visual contents like short films, dramas, music videos, documentaries, etc.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 10 of 10 reviews
September 23, 2026
সাদাত হোসাইনের ভাষায় বলতে গেলে, ' তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম বলে' একটা আলটপকা উপন্যাস হয়েছে।
June 22, 2024
নিজেকে অনেক আটকিয়ে রেখেছিলাম যে প্রচ্ছদ যতই সুন্দর হোক না কেন আমি কোনো বই কিনব না কোয়ালিটি বিবেচনা না করে। তারপরও বইটি কিনে ফেললাম এবং বলতে বাধ্য হচ্ছি যে অতি অখাদ্য একটি বই। আমি আমার জীবনে যতগুলো বই পড়েছি ওনার (রেজা সিরিজ, আরশিনগর,নিঃসঙ্গ নক্ষত্র) বা অন্য কারো তার মধ্যে এই বইটি অতি অখাদ্য। বরাবর এর মতনই হুমায়ূন আহমেদ স্যার এর লেখনী সত্তা কে নকল করিবার প্রয়াস এবং সাথে কেন্দ্রীয় চরিত্রসমূহ ডেলুলু (ডিলিউশনাল) কবিতা বানান। মানে একটা নরমাল কথায় কবিতা।খেতে গেলে কবিতা।ঘুমাতে গেলে কবিতা। যদি টাকার মায়া থেকে থাকে তাহলে এই অখাদ্য কিনবেন না।কিছু উঠতি বয়সী টিন এজারদের জন্য উনার বই সেল হয়৷উনার উচিত একটু নিজের লেখা খেয়াল করা
September 29, 2024
পড়েছি লিখার ধরণ একদম হুমায়ূন আহমেদ এর কপি!
তাই বিরক্ত লেগে গেছে।
তাই বিরক্ত লেগে গেছে।
July 13, 2026
সাদাত হোসাইন এর পড়া বই কখনো হতাশ করেনি আমাকে।এই উপন্যাসটি একই।একদম পারফেক্ট পরিমাণে সব বিদ্যমান এখানে।প্রেম,ভালোবাসা,রহস্য,রিয়ালিটি চেক,টুইস্ট।এবং গল্পের মাঝে মাঝে যে সুন্দর সুন্দর কবিতার লাইন গুলো এসে বুকে ধাক্কা দিয়ে যাই তা অনন্য।
উপন্যাস শুরু হয় রায়হান নামের একজন লেখককে দিয়ে যিনি রাইটার্স ব্লক কাটাতে তার বন্ধু শফিকের বাড়িতে যান।বাড়িটি একটি প্রতন্ত অঞ্চলে যেখানে নদী প্রকৃতি সব বিদ্যমান।কিন্তু বাড়িটির এবং ওখানে বসবাস করা মানুষের অতীতের কিছু রহস্য বা গল্প আছে। যা একটু একটু করে উন্মোচন হতে থাকে।ও বাড়িতে রায়হান ছাড়াও শফিকের এক চাচা থাকেন তার স্ত্রী ও মেয়ে জুইকে নিয়ে।রায়হান এর ও বাড়িটি এবং ঐ জায়গায় থাকা মানুষেদের মতো অতীত আছে যা বেদনাদায়ক।কিছু হটাৎ করে তার জীবনে এমন এক মানুষের আগমন ঘটে যা রায়হানকে এলো মেলো করে দিল।
এই উপন্যাসকে সম্পূর্ণ প্রেমের বা রহস্যের গল্প বলা চলে না। এটা উভয় এর সংমিশ্রণে তৈরি গল্প।গল্পের প্রত্যেকটি চরিত্র নিজের কাজ ঠিক মতো করেছে যার কারণে গল্পে কোনো ফাকফুকুর ধরা যায় না।এবং গল্প দিয়ে গল্পের মাঝে এমন কিছু বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত কথা বলা হয়েছে যা মানুষ সহসা উপলব্ধি করতে পারে না।গল্পের শেষ আমার ভারী পছন্দ হয়েছে।

April 29, 2024
বইটা পড়তে বেশ ক্লান্তি লেগেছে। গল্পে বেশ কিছু অবাস্তব আর খাপছাড়া ব্যাপার আছে। সাইকোথ্রিলার টাইপ একটা প্রেমের গল্প বলা যেতে পারে। যারা কেবল গল্পের বই হিসেবে পড়তে চান, পড়তে পারেন। টিনেজারদের কাছে ভাল লাগবে।
রেটিং ৩.৭
রেটিং ৩.৭
February 4, 2025
এই বইটা একটুও ভালো লাগেনি। একটুও না। প্রচ্ছদ, নাম আর লেখকের আগের বই ভালোলাগায় কিনেছিলাম। ভুল করেছি। এই বই পড়তে গিয়ে সময় নষ্ট হয়েছে। এরকম টা আশা করিনি উনার মতো লেখকের থেকে। অনেক ভাবেই বেটার হয়ে পারতো। পুরো বই পড়তে গিয়ে কোনো পেইজেই মনে হয়নি আমার আগ্রহ হচ্ছে পড়তে বা কিছু জানতে ইচ্ছে হচ্ছে।
April 3, 2024
নির্জনতা কিংবা চারপাশের পরিবেশ মানুষের একাকীত্ব, শূন্যতা কিংবা দুঃখবোধগুলোকে আরো প্রকট করে তোলে...........
February 5, 2025
লেখক তার টার্গেট পাঠকদের চাহিদা পূরণ করেছেন এটা বলতেই হবে।হুমায়ূন আহমেদ থেকে তিনি অনুপ্রানিত মনে হয়েছে।এটা অবশ্য আমার পড়া তার প্রথম বই।ভালোই লেগেছে।
Read
December 11, 2025So, is this her punishment that she will spend the rest of her life in her sister's shadow?
August 10, 2024
কিছু পছন্দের লাইন,
"মন যদি আকাশ হয় তবে চোখ হলো আবহাওয়া অফিস"
"মন যদি আকাশ হয় তবে চোখ হলো আবহাওয়া অফিস"
Displaying 1 - 10 of 10 reviews