১৯৫২ সালে শান্তি সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। সে ভ্রমণের অভিজ্ঞতা নিজের নোট খাতায় টুকে নিলেও তখন তখনই পুরোপুরি লিখে উঠতে পারেননি। লেখার অবসর মেলে ১৯৫৪ সালে, কারাগারে বসে। প্রায় ৬৫ বছর পর ২০১৯ সালে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় বাংলা একাডেমি থেকে বই আকারে প্রকাশিত হয় এ ভ্রমণকাহিনি।
দীর্ঘ ২৫ দিনের চীন ভ্রমণকে শেখ মুজিবুর রহমান কেবল একটি ভ্রমণ হিসেবে নেননি, নিয়েছিলেন রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুবর্ণ সুযোগ হিসেবে। সদ্য বিপ্লবের পর চীনদেশের রাজনীতি, শাসনব্যবস্থা ও মানুষের জীবনযাত্রার কি পরিস্থিতি দাঁড়িয়েছে তা বুঝতে ভ্রমণের প্রতিটি মুহূর্তকে তিনি নিষ্ঠার সাথে কাজে লাগিয়েছেন। গ্রাম, শহর, কৃষিখামার, হাসপাতাল, কলকারখানা, বিশ্ববিদ্যালয় ও শ্রমজীবী মানুষের বাসস্থান তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন।
বিপ্লবের মাত্র তিন বছরের মাথায় চীনের যে অকল্পনীয় পরিবর্তন হয়েছিল তা তরুণ শেখ মুজিবকে অভিভূত করেছে। তাঁকে মুগ্ধ করেছে নয়াচীন সরকারের অকপটতা, সত্যবাদিতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা। পিকিং, নানকিং, সাংহাই, ক্যান্টন, হ্যাংচোসহ চীনের বড় বড় শহর তিনি ট্রেনযোগে সফর করেছেন। সাক্ষাৎ পেয়েছেন মহান নেতা মাও সে তুংয়ের। মাওয়ের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা তরুণ শেখ মুজিবকে অনুপ্রাণিত করেছে। ভোরের সূর্য দেখে যেমন সারাদিনের উত্তাপ অনুমান করা যায়, ঠিক তেমনি এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠায় ছড়িয়ে থাকা রাজনৈতিক অন্তর্দৃষ্টিও আভাস দেয় যে একদিন এই তরুণের হাতেই বাংলাদেশের নেতৃত্বের ভার অর্পিত হবে। এই শেখ মুজিবুর রহমানই একদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে উঠবেন। বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবের রাজনৈতিক প্রস্তুতিকালকে বুঝতে এ গ্রন্থ সহায়ক হবে বলে আমাদের বিশ্বাস।
Sheikh Mujibur Rahman (Bengali: শেখ মুজিবুর রহমান Shekh Mujibur Rôhman), (March 17, 1920 – August 15, 1975) was a Bengali politician and statesman who was the founding leader of the People's Republic of Bangladesh. He headed the Awami League and served as the first President of Bangladesh, and later as Prime Minister. He is popularly referred to as Sheikh Mujib (shortened as Mujib or Mujibur, not Rahman), with the honorary title of Bangabandhu (বঙ্গবন্ধু Bôngobondhu, "Friend of Bengal"), and widely revered in Bangladesh as the founding father of the nation. He was assassinated by a group of junior army officers on August 15, 1975, along with most of his family, while acting as President of Bangladesh.
সব্যসাচী মিস্ত্রীর চিত্রায়ন ভালো লেগেছে খুব। অনেক বড় একটা ভ্রমণগল্প থেকে বহুলাংশ বাদ পড়েছে স্বভাবতই।কিন্তু সিদ্দিক আহমেদ আর শিবু কুমার শীল বড় করে ধন্যবাদ পাবেন মূল লেখার রস অক্ষুণ্ণ রেখে সংক্ষেপে পুরো কাহিনি উপস্থাপন করার জন্য। গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ পড়েনি।
এইবার বইমেলায় প্রকাশিত এই বইটি আগ্রহী পাঠকেরা সংগ্রহ করতে পারেন। গ্রাফিক নভেল হওয়ায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ হবে। দৃশ্যগুলো শিল্পী সব্যসাচী মিস্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন। রেটিং একটু কম দেয়ার কারণ বইটি আমার মতে আরেকটু বড় করা উচিৎ ছিল। পড়তে গিয়ে বারবার মনে হয়েছে কাহিনী সংক্ষেপ করা হয়েছে (যেটা সত্যিই করা হয়েছে)। তবে সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বইটি। কালেক্টেবল জিনিস। (মার্চ,২০২৩)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা গুরুত্বপূর্ণ ভ্রমণকাহিনী 'আমার দেখা নয়াচীন'-কে গ্রাফিক নভেলের মাধ্যমে নতুন আঙ্গিকে তুলে ধরার এই উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
‘আমার দেখা নয়াচীন’ শুধু ভ্রমণগ্রন্থ নয়, এটি এক রাজনৈতিক নথি। এতে দেখা যায়, মুক্তিকামী এক নেতার বিশ্বদৃষ্টি কীভাবে গড়ে উঠছিল। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে তাঁর চিন্তা ও নেতৃত্বে এই বিশ্বদৃষ্টির প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
I wasn’t quite sure what to expect from this book, কিন্তু ভালোই লেগেছে পড়ার পর। গ্রাফিক নভেলটা সুন্দর করেছে, আর আমার ধারণা মুজিবুর রহমানের লেখার ফ্লো অনেকটা ন্যাচারাল, কেতাবী না। গ্রাফিক নভেলটাতেও বেশির ভাগ কথাই অমন raw রেখেছে এটা একটা ভালো জিনিস ছিল। আঁকা তো সুন্দরই, কাহিনীটাও ঝরঝরে ভাবে উপস্থাপন করেছে। A good read! 😊
এবছর বইমেলার সেরা আকর্ষণ সম্ভবত এটাই৷ খুবই আনন্দ নিয়ে পড়েছি। গ্রাফিক নভেল হওয়ায় পড়ার সময়টাতে বিরক্ত হওয়ার সুযোগ ছিল না। বঙ্গবন্ধুর লেখা বাকি বইগুলোও এভাবে আনা হলে সবার জন্যই ভালো হবে।
Bought the book for the hype, and it really didn't disappoint. The story was engaging, I got into it. Moreover, being a student of International Relations, I was having more fun reading the contents of its story. I would say, it’s worth reading.