Jump to ratings and reviews
Rate this book

আঁখি এবং আমরা ক'জন

Rate this book
আঁখি যখন মাঠে খেলতে নেমেছে তখন পুরা স্কুল তার জন্যে হাততালি দিতে থাকে। রিতু তাকে মাঠে নিয়ে স্ট্যাম্পের সামনে দাড়া করিয়ে দিল। আঁখি সেখানে দাড়িয়ে কান পেতে চারপাশে কী হচ্ছে শোনার চেষ্টা করল, তারপর খেলার জন্যে প্রস্তুত হল। বোলার ছুটে এসে বল করল, স্ট্যাম্প থেকে বেশ দূর দিয়ে বল এসেছে আঁখি তাই খেলার চেষ্টা করল না। পরের বলটা এলো একেবারে স্ট্যাম্পের সোজাসুজি, আঁখি শেষ মুহূর্তের জন্যে অপেক্ষা করে তারপর ব্যাট ঘুরিয়ে মেরে বসে, আর কী আশ্চর্য সেটা বাউন্ডারি হয়ে গেল।
পুরো স্কুল আনন্দে চিতকার করে উঠে। আমরা সবাই লাফাতে থাকি, ছোট ছোট ছেলেমেয়েগুলি নাচতে থাকে। ক্লাস টেনের ছেলেমেয়েদের মুখ কালো হয়ে যায়, আঁখি যদি এভাবে বাউন্ডারি মারতে থাকে তাহলে তাদের সম্মানটা থাকে কেমন করে !!!

160 pages, Hardcover

First published February 13, 2011

10 people are currently reading
148 people want to read

About the author

Muhammed Zafar Iqbal

401 books1,609 followers
মুহম্মদ জাফর ইকবাল (Bengali)

Muhammed Zafar Iqbal (Bengali: মুহম্মদ জাফর ইকবাল) is one of the most famous Bangladeshi author of Science-Fiction and Children's Literature ever to grace the Bengali literary community since the country's independence in 1971. He is a professor of Computer Science & Engineering at Shahjalal University of Science and Technology (SUST). Before that, Iqbal worked as a research scientist in Bell Communication Research for six years until 1994.

Birth and Family Background:
Iqbal was born on 23 December 1952 in Sylhet. His father, Foyzur Rahman Ahmed, was a police officer. In his childhood, he traveled various part of Bangladesh, because of his father's transferring job. Zafar Iqbal was encouraged by his father for writing at an early life. He wrote his first science fiction work at the age of seven. On 5 May 1971, during the liberation war of Bangladesh, the Pakistan's invading army captured his father and killed him brutally in the bank of a river.

Education:
Iqbal passed SSC exam from Bogra Zilla School in 1968 and HSC exam from Dhaka College in 1970. He earned his BSc in Physics from Dhaka University in 1976. In the same year Iqbal went to University of Washington to obtain his PhD and earned the degree in 1982.

Personal Life:
Iqbal married Dr. Yasmeen Haque in 1978. Yasmeen is the Dean of the Life Science Department, Head of the Physics Department, Provost of the Shohid Janoni Jahanara Imam Hall and a researcher at SUST. They have two children - son Nabil and daughter Yeshim. Yeshim translated the book Amar Bondhu Rashed (Rashed, My Friend) written by her father. Iqbal's elder brother, Humayun Ahmed, was the most popular author and film-maker of Bangladesh since its independence. Humayun died after a nine-month struggle against colorectal cancer on the 19 July 2012. His younger brother, Ahsan Habib, is the editor of the satirical magazine, Unmad and one of the most reknowned cartoonist of Bangladesh.

Academic Career:
After obtaining PhD degree, Iqbal worked as a post-doctoral researcher at California Institute of Technology (CalTech) from 1983 to 1988. He then joined Bell Communications Research (Bellcore), a separate corporation from the Bell Labs (now Telcordia Technologies), as a Research Scientist. He left the institute in 1994 and joined the faculty of the Department of CSE of SUST.

Literary career:
Iqbal started writing stories from a very early age. Iqbal wrote his first short story at the age of seven. While studying in the Dhaka University Iqbal's story Copotronic Bhalobasa was published in a local magazine. But, a number of readers at that time felt that the story was based on a foreign story. To answer this allegation, he later rewrote the story and published the story in collection of stories named Copotronic Sukh Dukkho. Since then he is the most popular writer both in Bengali Science-Fiction and in Juvenile Leterature of the country.

Other Activities and Awards:
Zafar Iqbal won the Bangla Academy Award, the highest award in literature in Bangladesh, in 2004. Iqbal also played a leading role in founding Bangladesh Mathematical Olympiad. In 2011 he won Rotary SEED Award for his contribution in field of education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
146 (21%)
4 stars
249 (36%)
3 stars
213 (31%)
2 stars
60 (8%)
1 star
10 (1%)
Displaying 1 - 22 of 22 reviews
Profile Image for Rizwan Khalil.
378 reviews602 followers
April 8, 2021
কমবেশি পরিচিত ছকে পরিচিত আঙ্গিকে একদল পরিচিত কিশোর-কিশোরীদের নিয়ে সেই চেনা গল্পই। বিশেষত্ব বলতে গেলে প্রধান চরিত্র দৃষ্টি প্রতিবন্ধী, আর তাকে ঘিরে অন্যদের বিভিন্ন ছোট বড় মজার ঘটনা। তারপরেও মুজাই'র অকপট লেখায়-উপস্থাপনের মন ছুঁয়ে যাওয়া আন্তরিকতায়, আর শেষেরদিকের ছোটখাটো একটা উত্তেজনাময় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে একটানেই উপভোগ্যতার সাথে পড়ে ফেলা গেলো। শেষপর্যন্ত সবমিলিয়ে বেশ ভালই লেগেছে।
Profile Image for Shadin Pranto.
1,484 reviews568 followers
January 28, 2019
মিড নাইন্টিজের কিডস হিসেবে আমার কৈশোরের শ্রেষ্ঠ উপহার ছিল মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাসগুলো। ইদানীং তাঁর রচিত কিশোর উপন্যাসগুলো পড়তে গিয়ে অত্যন্ত বিস্ময়ের সাথে আবিষ্কার করছি বেশিরভাগ রচনা স্থূলসব গোঁজামিলে ভর্তি। যেমনঃ এই উপন্যাসে পেলাম আঁখি এবং তার বন্ধুরা চামচ(চা চামচ) দিয়ে একদিনের মাঝে গর্ত করে বদ্ধ ঘর থেকে পালিয়ে যায়। এ যে শশাঙ্ক রিডেম্পশন ফেল!

প্রিয় মুহাম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস লেখা থেকে অবসর নেয়ার এটাই শ্রেষ্ঠ সময়।কেননা কিশোর উপন্যাসে তাঁকে " ইক্কেবারে মানাইছে না গো "
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,115 followers
August 9, 2016
মুজাই এর তরফ থেকে পাওয়া উপহার অপঠিত রাখার সাহস নেই, ছিলো না কখনো।

Profile Image for সালমান হক.
Author 67 books1,993 followers
February 23, 2014
কি আর বলব। সেই এক কথা। এখন আর আগের মত লিখেন না উনি। লেখার মধ্যে সেই ধরণের মজা কিংবা নতুনত্ব কিছুই নাই। একই কনসেপ্ট এ লিখা। একদল বাচ্চা থাকে, স্কুল এর সব টিচার শয়তান ধরণের কিন্তু হঠাত একজন টিচার আসে যে সব কিছু বদলে দিতে চায়, ক্লাসে একটা নতুন বাচ্চা আসে যে একটু স্পেশাল ধরণের থাকে, সবশেষে কোন সন্ত্রাসী চক্র এর খপ্পরে পড়ে তারা এবং ঐ নতুন পিচ্চিটার বুদ্ধির কারণে সবাই বেচে যায়। এটাও ঐ একই স্টাইল এ লেখা, পার্থক্য এই যে , এখানে নতুন পিচ্চিটা অন্ধ থাকে। খুব খারাপ লাগে নাই, আবার খুব ভাল ও লাগে নাই।
Profile Image for Sarah Haque.
433 reviews103 followers
January 27, 2019
একসময় উনার বই একবারে গিলতাম... পরে আর পড়িনি কারণ মনে হয়েছিল ওইসময়টা পার হয়ে গেছি এখন আর ভালো লাগবে না, আজকে সেইটাই নিশ্চিত হলাম...

কাহিনী তো সেই আগের পড়া ৩-৪টা বইয়ের প্লট মিলানো....নাম ধরে বলে ফেলতে পারব এমন অবস্থা...! তারপরের বিষয়টা হচ্ছে চরিত্রগুলি পর্যন্ত একরকম...অনেকটা সবাইকে একই ধাঁচে ফেলে দেয়ার মত...

এটা সময় কাটানোর জন্যে খারাপ না যদিও মানে যখন মন খারাপ থাকে বা অলস সময় কাটানো দরকার হয়ত সেই পর্যন্তই ভালো কিন্তু বুঝে পড়তে গেলে অনেককিছুই চোখে লাগে
Profile Image for Motiur   Rahman.
21 reviews3 followers
October 30, 2025
মনেহল যেন গল্প না কারো ব্যক্তিগত ডায়েরি পড়ছি... ডায়েরিতে এক স্কুলের বাচ্চা তার প্রতিদিনের দিনালিপির মধ্যে দিয়ে আমাদের নিয়ে চলছে... যেখানে সবকিছু ১৮০ ডিগ্রি ঘুরে যায় যখন তাদের স্কুলে নতুন একজন অধ্যক্ষ যোগ দেন... উনিই পরে নিয়ে আসেন এই বইয়ের শিরোমনি "আঁখি" কে.. যে কিনা চোখে দেখতে পারেনা... কিন্তু তারপরেও তার অন্যসব ইন্দ্রিয় দিয়ে এতকিছু দেখে যা কল্পনাতীত... বইয়ে ঝুনঝুনি ওয়ালা টেনিস বল পেয়ে আঁখির রিয়েকশন আর ঐ বল বানানো মুচির কথপোকথন এককথায় মন কেঁড়ে নিয়েছে... প্রথমদিকে একটু বোরিং লাগলেও বাদবাকি অংশ মিলিয়ে পুরো বইটি কোনমতে উতড়ে যেতে সফল হয়েছে..
Profile Image for শালেকুল পলাশ.
274 reviews34 followers
October 25, 2018
গল্পের নাম ভুমিকায় আঁখি হলেও গল্পের বলিয়ে হ তিতু। নাম তিতু হলেও বিকৃত হয়ে এখন তা তিতাকে পরিনত হয়েছে। তিতু ভয়ঙ্কর ভাবে ডিপ্রেশনে ভুগছিল। পাস্ট টেন্স বলার কারন আঁখি আসার পরে তার অবস্থান অনেক অংশেই পরিবর্তন হয়েছে বলা যায়। তিতুদের স্কুলে একদিন এক নতুন ছাত্রী আসে ট্রান্সফার হয়ে। কিন্তু মেয়েটা স্পেশাল। স্পেশাল বলার কারন সে চোখে দেখতে পায় না। তাকে ঘিরেই কাহিনী আগাতে থাকে।

পাঠপ্রতিক্রিয়াঃ কুমিরের বাচ্চাকে বার বার দেখাতে গিয়ে মনে হয় কুমিরও বিরক্ত হয়ে যাবে কিন্তু আমাদের জাফর ইকবাল সাহেব বিরক্ত হবেন না। সেই কবে থেকে একই স্টাইলে বই লিখেই যাচ্ছেন। নতুনত্বের বড়ই দরকার।
Profile Image for Humaira Yasmin.
16 reviews13 followers
January 20, 2019
It was okayish for me. Couldn't agree with some of the stuffs though. যেমন, 'ইচ্ছা থাকলে সবসময়ই উপায়' এই কথাটা কেন জানি মানতে পারি না আমি। কিন্তু পুরা গল্পের মুল অংশই ছিল এটা। আরেকটা মাটি খুড়ার দৃশ্য ছিল চামচ দিয়ে...I was like, seriously!!!
.
Character developments (6-7) গুলো সংক্ষেপ হলেও খারাপ ছিল না। কিশোর উপন্যাস হিসেবে গল্পটা হয়তো ভালই ছিল। এখন হয়তো আমার বয়সটার কারনেই এমনটা লেগেছে আমার। তবে সত্যি বলতে স্যারের এই ধরণের বই গুলো এখন প্রায় একই ধরণের লাগে!.
.
P.S : Muhammed Zafar Iqbal was one of my favourite writers and still is, so I meant no disrespect in anyway.
169 reviews62 followers
October 30, 2016
ভালো লাগে নাই, খারাপও লাগে নাই। ভগ্নাংশে রেটিং দেয়া গেলে ভালো হতো। আড়াই দিতাম। সেই একই প্যাটার্ণ, একই রকম চরিত্র, একই রকম ঘটনা আর ভালো লাগে না।
Profile Image for Farhan Masud.
86 reviews1 follower
October 16, 2025
কিসে ডুব দিতে যাচ্ছি তা আগে থেকেই জানা। Same team, same pitch, same game just a slightly different innings. তবুও ডুব দেই, তবুও এনজয় করি। বলবো না যে নতুনত্ব আছে কিন্তু তারপরেও কিছু ভারী রহস্য, থ্রিলার, হরর ইত্যাদি বই পড়ার পর জাফর ইকবাল স্যারের কিশোর উপন্যাসগুলো feels like a relaxing holiday.

চামচ দিয়ে মাটি খুড়ার ব্যাপারটা একটু বেশিই হয়ে গিয়েছিল।

হ্যাঁ, স্কুল/কলেজ থাকাকালীন এই গল্পগুলো পড়লে যতটা উপভোগ করতাম তার ৫০% হয়তো এখন করি কিন্তু তাও বা কম কি?
8 reviews3 followers
January 8, 2019
It's a teenager book. Akhi is a blind girl who is apparently not so blind. She got a bunch of good hearted girls and boys as her friends. I sobbed when they won the school cricket tournament just because of Akhi.
Best quote "Sometimes not to help anyone is the help they need. strange!"
Profile Image for Nehal.
27 reviews1 follower
January 18, 2018
boita porar somoy amar eto valo lagsilo je proti page ami 2 bar kore porsi !!!!!!
Profile Image for Jerin Sultana.
4 reviews1 follower
January 15, 2019
Willingness always doesn't mean everything. We need the optimum environment to see the results properly. Didn't like the last messages. False hope -_- But as always story was good. 😊
214 reviews4 followers
August 3, 2020
চিরচেনা জাফর ইকবালের কিশোর উপন্যাসিকা। সময়টা ভাল কেটেছে।
Profile Image for Lasit Mehjabin.
94 reviews2 followers
April 4, 2021
অসম্ভব ভালো।একটি মেয়ে যে চোখে দেখে না, কিন্তু কানে কি দারুন শুনতে পায়।কত দূর থেকেই শুনতে পায় কি হচ্ছে।ইস,আমি যদি আঁখি হতাম।কত ভালো হতো।
Profile Image for Rashikur Rahman.
Author 4 books32 followers
January 17, 2018
অষ্টম শ্রেণীর ছাত্র তিতু। জীবনে আনন্দ বলতে কিছুই নেই। স্কুলে তাদের ওপর পড়ার নামে চলে অত্যাচার। বাসাতেও যে খুব শান্তিতে থাকে তা না। তার বড় ভাইয়ের যন্ত্রণায় অতিষ্ঠ সে। এমনই এক সময় তাদের স্কুলে নতুন একজন প্রধান শিক্ষিকা আসেন। আর তার পর থেকেই বদলে যেতে থাকে তাদের জীবন। আঁখি নামের একজন মেয়ে এসে ভর্তি হয় তাদের ক্লাসে। মেয়েটি চোখে দেখতে পায়না। কিন্তু আস্তে আস্তে সেই মেয়েটিই বন্ধুমহলের কেন্দ্রে চলে আসে। আঁখিকে নিয়ে এক সময় স্কুলের ক্রিকেট টুর্নামেন্ট এ অংশ নেয় তারা। এবং শেষ পর্যন্ত জয়ী হয়। তারপরেই আঁখির বাবা সকলকে রাঙ্গামাটি ঘুরতে নিয়ে যাবার পরিকল্পনা করেন। কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়ে তারা। কিডন্যাপড হয়ে যায়। শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে তাদের ভাগ্যে?

পাঠ প্রতিক্রিয়া- লেখকের সেই সিগনেচার প্লটের মুখোমুখি হলাম আবারো। গল্পে তেমন কোনো নতুনত্ব নেই। তবে পড়ার সময় তো বেশ লাগে। এর কারণ সম্ভবত উনার অসম্ভব সুন্দর লেখনী। যদিও আগের মত ফিল পাই না এখন আর । তবে মোটের উপর ভালোই। বিশেষ করে যাদের জন্য লেখা তাদের খুব ভালো লাগবে।
Profile Image for সায়কা শাহরিন.
152 reviews67 followers
August 24, 2018
এই বইটা বেশ ভাল্লাগসে। মিষ্টির মোড়কে তত্ত্বকথা ঢুকানোর ইতিহাস পুরোনো হলেও মুজাই এর উপস্থাপনা ভালো বলে ভাল্লাগসে।
Profile Image for Nabila Fairuz.
Author 2 books7 followers
October 5, 2016
The book started very nicely, but towards the end the tone changed very suddenly and it seemed very forced. But concept was interesting and new.
Profile Image for Tazin Khondoker.
10 reviews
February 24, 2018
মুহাম্মাদ জাফর ইকবালের লিখা সবথেকে পছন্দের বই এটা! কত শত বার যে পড়া হইসে তবুও ভালো লাগে। :)
Profile Image for Joe Brown.
34 reviews
September 8, 2022
I liked the characters of this book. I love Zafar Iqbal Sir's books. But this one is definitely not his best book.
Profile Image for Nafisa Anjum.
226 reviews13 followers
March 28, 2024
ভালো লাগে নাই, খারাপও লাগে নাই। মুহাম্মদ জাফর ইকবালের একই কনসেপ্ট এ লিখা আরেকটি বই। একই প্যাটার্ণ, একই রকম চরিত্র, একই রকম ঘটনা।
Displaying 1 - 22 of 22 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.