"যদিও কুয়াশা" উপন্যাসটি জীবনের জটিল গভীরতাকে সুচারুভাবে ফুটিয়ে তুলেছে। প্রতিটি চরিত্র এখানে প্রাধান্য পেয়েছে। বিচ্ছিন্ন পথের কয়েকজন যাত্রী জীবন নামের ট্রেনে যাত্রার এক পর্যায়ে অবিচ্ছিন্ন একটি জংশনে এসে থমকে দাঁড়ায়। জংশনটি বেশ অচেনা আর কুয়াশায় ঢাকা। যাত্রীরা দিকভ্রান্ত হলে ত্রাতা হয়ে আসেন একজন। সে তাদের নিয়ে যাত্রা শুরু করে আবার, খুব কুয়াশাঘেরা নির্জন রাতে...