বইটায় আপাতভাবে বিজ্ঞানের চেয়ে কল্পনার অংশটাকেই বেশি গাঢ় দেখায়, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের কল্পবিজ্ঞানে চটকদার কিংবা অভিনব প্রযুক্তির কথা আছে, কিন্তু তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যার জটিলতায় খুব একটা যাননি। তারপরও বলতেই হয়, বইটি বেশ উপভোগ্য। সুনীলের সহজাত বলার ভঙ্গি লেখাগুলোয় প্রাণসঞ্চার করেছে। বিশেষ করে বিশ্বমামার গল্পগুলোর কথা বলতে হয়। উপন্যাস ক'টিও মন্দ নয়। নীল মানুষের গল্পগুলোও বেশ লেগেছে। তবে কিছু কিছু গল্পকে কল্পবিজ্ঞানের চেয়ে ভৌতিক বা রূপকথার গল্প বলে মনে হয় বেশি। পাঠক যদি নিখাঁদ বিজ্ঞানসম্মত সাহিত্যের সন্ধানে আসেন, কিছুটা নিরাশ হতে পারেন।