Jump to ratings and reviews
Rate this book

পলায়নপর

Rate this book
মুরাদুল ইসলামের ১৫টি ভিন্ন ধর্মী ছোট গল্পের সংকলন 'পলায়নপর'। এর ভেতরের গল্পগুলো হচ্ছে: ১. ফ্রয়েডের অবচেতনা অথবা সিসিফাসের মুক্তি; ২. আবু তুরাবের স্ত্রী নিখোঁজ হবার পর; ৩. আবু বকর ও তার আয়না; ৪. একটি ভূতের গল্প; ৫. গরু ও মানুষের বিবরণ; ৬. তকদির; ৭. হেতিমগঞ্জ বাজার; ৮. অন্ধকারের গান; ৯. পলায়নপর; ১০. কয়েকটি গল্প; ১১. আলাউদ্দিনের আশ্চর্য খাবার; ১২. বিড়ালের দিন; ১৩. আমাদের এলাকায় যেভাবে বান্দরের আগমন ঘটিল; ১৪. শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প ও ১৫. আকাশী ম্যাডাম।

112 pages, Hardcover

First published February 16, 2024

Loading...
Loading...

About the author

Muradul Islam

17 books154 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (25%)
3 stars
2 (50%)
2 stars
1 (25%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Harun Ahmed.
1,752 reviews511 followers
February 24, 2024
বইতে এমন কোনো থিম নেই যা "এখানে জাদু শেখানো হয়" বা "কাপ্রিতে মৃত্যু"তে ছিলো না। এজন্য পড়তে ভালো লাগলেও কিছুটা হতাশ।
(বানান ভুল নিয়ে কিছু বলতে ইচ্ছা করে না এখন আর। কিন্তু এ বইয়েরটা নিয়ে বললাম। কারণ ব্যাপারটাকে এখানে মোটামুটি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একটা গল্পের প্রধান চরিত্র গরু। অর্ধেকের বেশিবার গরু হয়ে গেছে "পরু।" কোনো মানে হয়? "তর বাপে কী করে?" হয়ে গেছে "তর বাসে কী করে?", "গিটার শিখতে চায়" হয়ে গেছে "পিটার শিখতে চায়।" পুরো বইতেই এমন অবস্থা।)
Profile Image for Samin.
19 reviews3 followers
March 19, 2024
জাদুবাস্তবতা কে নিয়ে অনেক লেখাই চোখে পড়ছে। জাদুবাস্তবতা আসলে বাস্তবতার বাইরে কোনো মতবাদ না, আবার পরাবাস্তববাদও না। বাস্তবতার উপর ভিত্তি করে এর অভ্যন্তরে ভ্রমণ করতে হয় কল্পনাকে সঙ্গে নিয়ে। পাঠক যা সাধারণত ভাবতে পারে নাহ লেখক তা ফুটিয়ে তোলেন নিজের গল্প। তবে জাদুবাস্তবতার কোন কিছু পড়লে পাঠক একটি ঘোরের মধ্যে নিজেকে আবিষ্কার করে।কিন্তু এই ঘোর এর বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে লেখার উপর।লেখক যত ভালো ভাবে উপস্থাপন করবে গল্প গুলো তত উপভোগ্য হবে।

ধরুন আপনার অবচেতন মনে অনেক দিন ধরেই একটা ইচ্ছা বাসা বাঁধলো কিন্তু সচেতন মন তা টের পাচ্ছে নাহ তখন কিভাবে তা বাস্তবায়ন করা যায়?আবার একজন সুস্থ সবল মানুষ হুট করেই হারিয়ে গেলো কিন্তু কেনো হারালো তার কোন ব্যাখা নাই।আদৌ কি হারালো নাকি না?এরকম অনেক অদ্ভুত প্রশ্ন তৈরি করা ১৫টি ছোটগল্প দিয়ে সাজানো হয়েছে পলায়নপর।

কোন লেখক কে চিনতে হলে তার ছোটগল্প পড়া টা আমার প্রথম কাজ।এই বইয়ে ১৫টি গল্প আছে।যার কিছু গল্প অনেক বেশি ভালো আবার দুটো গল্প আছে যা আমার কাছে ভালো লাগেনি।একটা গল্প কি বোঝাতে চেয়েছে তা আমার মাথার উপর দিয়ে গেছে।ছোট গল্প সংকলনের ক্ষেত্রে এই ব্যাপার টা মাথায় রাখতে হয় যে সব গল্প কখনোই বেস্ট হয় নাহ।কিছু গল্প ছিলো মোটামুটি এবং কিছু গল্প ছিলো অসাধারণ।কিন্তু এই বইয়ের ক্ষেত্রে একটা সমস্যা যেটা না বললেই নাহ তা হচ্ছে অগণিত বানান ভুল।এই বানান ভুল সাধারণ বানান ভুলের মতো নাহ।খুবই দৃষ্টিকটু ছিলো।গল্পের অর্থ বদলে দেওয়ার মতো কিছু ব্যাপার ও ছিলো বানান ভুলের কারণে।একটা গল্পে ব্যাঙ কে লেখা হয়েছে ব্যান্ড!আবার গল্প কে পল্প!এই ভুল গুলোর কার‍ণে ভালোই বেগ পেতে হয়েছে কারণ প্রতিটা গল্পেই বানান ভুলের দেখা মিলেছে।তবে লেখকের লেখার ভাষা দারুণ! ওনার গল্প বলার ধরন বেশ ভালো আর বিষয়বস্তু অত্যন্ত সুন্দর।এইটা পড়া যেতে পারে যদি বানান ভুল গুলো এড়িয়ে যাওয়া যায়।

ব্যক্তিগত রেটিং: ৩.৫/৫
Profile Image for Shaon Arafat.
105 reviews5 followers
March 27, 2024
কনটেন্ট অনুযায়ী তিন তারা, কিন্তু মাত্রা মাত্রা মাত্রাতিরিক্ত বানান ভুলের জন্য মোটের উপর দুইয়ের বেশি ডিজার্ভ এই বই করে বলে মনে হলো না।
Displaying 1 - 3 of 3 reviews