Jump to ratings and reviews
Rate this book

পলাশি #2

পলাশির পরে

Rate this book
১৭৫৭ সালের ২৩ জুন। পলাশির যুদ্ধে পরাজিত হয়ে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেলেন নবাব সিরাজদ্দৌলা। পরে গ্রেফতার হলেন। জাফরাগঞ্জ প্যালেসের কয়েদখানায় মহম্মদী বেগের হাতে তাঁর মৃত্যু হল। মসনদে বসলেন মিরজাফর। কিন্তু তারপর? কী হল ষড়যন্ত্রীদের পরিণতি? রবার্ট ক্লাইভ বুঝলেন শুধু সুবে বাংলা নয়, তামাম হিন্দুস্তানের শাসনক্ষমতাও দখল করে নেওয়া অতি সহজ। তবে এজন্য চাই একদল সুশিক্ষিত ইউরোপীয় সেনা ও রাজার অনুমোদন। এই পরিকল্পনা চরিতার্থ করতে ১৭৬০ সালে তিনি পাড়ি দিলেন ইংল্যান্ডে। ফোর্ট উইলিয়ামের গভর্নর হলেন হেনরি ভ্যানসিটার্ট। ১৭৫৭ থেকে ১৭৬০! ইংরেজদের দাপটে হাঁসফাঁস করতে থাকা মিরজাফর হতাশায় নিমজ্জিত। জগৎশেঠ শাসনযন্ত্রে গুরুত্বহীন।... উমিচাঁদ উন্মাদ।... মিরনের রোষ থেকে বাঁচতে রায়দুর্লভ পালিয়ে গেলেন কলকাতায়।... নিজামতের ছন্নছাড়া শাসনযন্ত্র ধীরে ধীরে গ্রাস করতে লাগল ধূর্ত ইংরেজ বণিক।... ইতিহাসের যুগসন্ধিক্ষণের এক অনন্য দলিল এই ঐতিহাসিক উপন্যাস। বুনোটে, বিন্যাসে রোমাঞ্চকর।

482 pages, Hardcover

Published January 1, 2023

1 person is currently reading
11 people want to read

About the author

Santanu Basu

19 books1 follower
জন্ম ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায়। বাবা সরোজকুমার বসু। মায়ের নাম অনিমা বসু। স্কুলের পাঠ, বারাসত প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। নাটক রচনা দিয়ে লেখালেখি শুরু। প্রথম মৌলিক নাটক ‘রিয়েলিটি' প্রকাশিত হয় ২০১০ সালে। এই নাটকের জন্য জাতীয় স্তরে একটি একাঙ্ক নাটক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার পান। পর্যন্ত বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে লেখকের অনেকগুলি কিশোর উপন্যাস প্রকাশিত হয়েছে।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
3 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Sakkhar  Banerjee.
117 reviews6 followers
December 28, 2025
আমরা গেম অফ থ্রোন্স নিয়ে গলা ফাটাই, কিন্তু আমাদের এই বাংলাতেই প্রায় আড়াইশো বছর আগে যে তার থেকেও রোমাঞ্চকর এক অধ্যায় ঘটেছিলো তার ব্যাপারে কতটুকু জানি?
মসনদ এক আজিব চিজ, এর লালচ গেহেরা, আর কিমতও খুব ভারী।

মাত্র আড়াই বছরের মধ্যে কোনোরকমে পালিয়ে বেঁচে থাকা অল্প কিছু ব্যবসায়ী কিভাবে সুবে বাংলার হত্তা-কর্তা-বিধাতা হয়ে উঠলো এই বইতে সেই ইতিহাসই বলেছেন লেখক - এবং পড়ার সময় মনে হচ্ছিলো সত্যিই ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন!
আমরা বাঙালিরা মীরজাফরকে এককথায় বেইমান, ক্লাইভকে কুটিল বলেই ছেড়ে দি। কিন্তু আদতে তাদের মনের গভীরে কি চলছিলো, কেমন ছিলো ভাগ্যবদলের পরে তাদের নতুন জীবন - ইতিহাসের এই দিকটা জানানোর জন্য লেখককে সেলাম ও ধন্যবাদ!

আর হ্যাঁ, অনেক ফারসি শব্দ শিখলাম এই বই দুইটি থেকে।

বাংলার ইতিহাস নিয়ে আগ্রহী হলে এই বই অবশ্যপাঠ্য!

পরবর্তী তথা এই সিরিজের শেষ খণ্ডের জন্য অপেক্ষায় ...
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.