Jump to ratings and reviews

অঘোরী

হঠাৎ করে পিশাচের কবলে পড়ে মল্লিকবাবুদের পুরো পরিবার। দিঘিতে তলিয়ে যায় ছোট্ট পুষ্প। সবিতা আক্রান্ত হয় প্রেমিকের রূপ ধরা দানব ত্রৈলোক্যনাথের। যেন ভয়াবহ নির্মমতা আর বিভীষিকা নেমে আসে গোটা পৃথিবীতে। এই নরকযজ্ঞ থেকে উদ্ধারের পথ খোঁজে কয়েকজন তরুণ। বিশ্বনাথকে সঙ্গে নিয়ে মুখোমুখি হয় ঘোর অন্ধকারের পিশাচ অঘোরীর। এ যেন মহারণ নয়, মহাপ্রলয়। কার জিত হয় অবশেষে? কঠিন সব প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাবে এই পৌরাণিক উপন্যাসে, যার পাতায় পাতায় ছড়িয়ে আছে থ্রিল-রোমহর্ষক রোমাঞ্চ।

160 pages, Hardcover

Published February 1, 2024

Loading...
Loading...

About the author

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (20%)
3 stars
2 (40%)
2 stars
1 (20%)
1 star
1 (20%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Samsudduha Rifath.
463 reviews26 followers
February 25, 2024
' শ্মশানের দিকে তাকাতেই কেমন একটা ভয় ঘিরে ধরে সবসময়। পরিত্যাক্ত শ্মশানের চারপাশে লতাপাতায় সেটা আরো ভৌতিক করে তুলেছে। সেই শ্মশানে আজ দুই দুটো নতুন দেহ স্থান পেয়েছে। তার মধ্যে একটা এখন আসন হিসেবে ব্যবহার করছে ত্রৈলোক্যনাথ। অন্যটা মাটিতে পুঁতে রাখা ৩ দিন থেকে।
শবদাহের উপর দীর্ঘ সময় সাধনার পর ক্ষিধার তাড়না উপলব্ধি করল সে। আসন থেকে উঠে এগিয়ে গেলো ডানপাশে পুঁতে রাখা সেই লা*শের দিকে। উপরের মাটি সরিয়ে আস্তে আস্তে লা*শটার হাত বের করে আনে ত্রৈলোক্যনাথ। হাতের উপর লেগে থাকা মাটি ফুঁ দিয়ে সরিয়ে ফেলে। তারপর কামড় বসিয়ে খুবলে তুলে নে এক তাল মাংস হাত থেকে। পরম তৃপ্তির সে তার আহার উপভোগ করছে। এমন অপার্থিব দৃশ্যের সাক্ষী হয়ে আছে গাছপালা গুলো। ঝিঁ ঝিঁ পোকারাও বোধহয় ডাকতে ভুলে গেছে এরকম কিছু দেখে। পচা দুর্গন্ধ ভরা লাশটার হাতের মাংস থেকে কালশিটে রক্ত অঘোরী ত্রৈলোক্যনাথের মুখকে করে তুলে আরো বীভৎস যা সাধারণ মানুষ দেখলে নিজেকে আর ধরে রাখতে পারবে না। '
উপরের অঘোরীর মতো কারো সামনে যদি আপনি পড়তেন তাহলে কী করতেন? সহ্য করতে পারতেন এরকম দৃশ্য? বলছিলাম রুবেল কান্তি নাথ দাদার লেখা ' অঘোরী' বই নিয়ে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঘিরে আছে অজস্র রহস্য। তান্ত্রিক, সাধু সহ অঘোরীদের মেলা বসে সেখানে। সবার সাথে আছে অসংখ্য রহস্য। সেখানেই শ্যামল, আকাশ, সাগর, অয়ন ও রবিন দেখা পায় এক অঘোরীর যাকে ক্রোধিত করে নিজেদের জীবনে নামিয়ে আনে অভিশাপ। শ্যামলের পরিবারের উপর নেমে আসে কালো ছায়া। একে একে পরিবারের সবার সাথে ঘটতে থাকে ভয়ংকর সব ঘটনা।
রুবেল দাদার লেখা রহস্যপত্রিকাতে পড়া হয়ে থাকে সবসময়। সেই সুবাধেই উনার লেখনশৈলীর সাথে পরিচয় আছে। উনার উপন্যাস গুলোর মধ্যে অঘোরী আমার পড়া প্রথম বই। উনার লেখনশৈলীতে অন্যান্য বাহ্যিক বর্ণনার বদলে আসল কাহিনীতে ফোকাস থাকে বেশি। বইটা ভালো লেগেছে। অঘোরীদের সম্পর্কে অনেক কিছু জানলাম সাথে সীতাকুন্ডের নামকরণের গল্প, সাধু, তান্ত্রিক, অঘোরীদের মাঝে পার্থক্য সহ অনেক কিছু ভরপুর ছিলো বইটা। দেবতার সান্নিধ্য আসতে অঘোরীর বর্বর সব কার্যকলাপ ভয় জাগাতে পেরেছে। ভয়ের মাত্রা আরেকটু বাড়িয়ে দিলে আরো বেশি উপভোগ্য হতো বইটা। মেধাহীন লেখায় এক বসাতেই পড়ে ফেলতে পারেন সুপারন্যাচারাল থ্রিলার বইটি।
প্রডাকশন :- অক্ষরবৃত্তের সুন্দর প্রডাকশন ও অসাধারণ প্রচ্ছদে বইটা অনেক সুন্দর আউটকাম পেয়েছে। ২৪ সালের বইয়ের মধ্যে আমার কাছে সেরা প্রচ্ছদের একটা এই অঘোরী। সব্যসাচী মিস্ত্রীর আকা দারুণ এই প্রচ্ছদ। স্ট্যান্ডার্ড ও ক্রাউনের মাঝামাঝি সাইজের এই বইটা। বানান ও প্রায় নির্ভুল।
যারা হরর জনরার বই পড়তে ভালোবাসেন তারা একবার পড়তে পারেন বইটা। আশা করি ভালো লাগবে।

বই: অঘোরী
লেখক : রুবেল কান্তি নাথ
জনরা: সুপারন্যাচারাল থ্রিলার
পৃষ্টা সংখ্যা:১৬০
Profile Image for ন্ল্.
44 reviews
February 11, 2026
(this is the review for "Gost Pales". Couldn't find the book here so had choose another book of the writer. i absolutely HAVE to write the review for this book)
the book sells you the idea that it's a horror fiction book. the title, the writer claims it is. but if you read it, it is just a "বইমেলা অনুচ্ছেদ"- book version. there are barely 15 pages of horror fiction in this book. the rest of it is filled with "প্রকাশক আর লেখকদের গুণগান", how dhaka is shitty and "oh, look at me, i'm so different than others". i guess the writer wanted to write about his boimela experience but given the state of readers in this country, no one would buy that book so he just added a lil bit of "horror" so that atleast someone picks it up. i also felt like the writing style was horrid. in short, it was a waste of time
Displaying 1 - 2 of 2 reviews