Jump to ratings and reviews

নির্বাচিত গল্প

নতুন নন্দনভাবনা রূপায়ণে সাম্প্রতিক বাংলা সাহিত্যে ওয়াসি আহমেদ বিশেষভাবে খ্যাতিমান। তাঁর গল্প নিয়ে লিখেছেন দুই বাংলার প্রখ্যাত সাহিত্যবোদ্ধারা, প্রকাশ হয়েছে বিভিন্ন সাময়িকপত্রের বিশেষ সংখ্যা। গল্পে তিনি ভাষার সূক্ষ্মতার সঙ্গে অবলীলায় মিশিয়ে দেন নতুন আখ্যান ও বহুরৈখিক শিল্পব্যঞ্জনা। তাঁর তিন দশকের রচনা থেকে নির্বাচিত গল্প।

302 pages, Hardcover

First published February 1, 2024

Loading...
Loading...

About the author

Wasi Ahmed

27 books24 followers
ওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
1 (100%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Zabir Rafy.
328 reviews19 followers
May 3, 2025
এই বইটার গল্পগুলো সম্পর্কে কী লিখব বুঝতে পারছি না। গল্পগুলো মস্তিষ্ক বিবশ করে রেখেছিলো একরকম। কিছু গল্পের অন্তর্নিহিত অর্থ বুঝতে শেষ লাইন পর্যন্ত অপেক্ষা করেও বুঝতে পারিনি।

একজন লেখকের সবচাইতে শক্তিশালী ক্ষমতা সম্ভবত লেখার শেষ পর্যন্ত পাঠককে ধরে রাখা। এই ক্ষমতার সদ্ব্যবহারে ওয়াসী আহমেদ সফল বলতেই হচ্ছে। তার শক্তিশালী গদ্যশৈলীতে প্রচন্ড এক মাদকতা রয়েছে।

গুনতে ভুল না করলে সংকলনটায় ২৯ টা গল্প আছে। গল্প সংকলনের গল্প ধরে ধরে পাঠপ্রতিক্রিয়া লেখার ধৈর্য আমার নেই।

এই সংকলনের গল্প গুলোর জনরা কী? কোনো লেখা পড়তে শুরু করে সেটার জনরা নির্ধারণে উঠেপড়ে লাগা আমার একটা বিশাল বদঅভ্যাস। এই বইটার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। তবে প্রয়াশ ব্যর্থ হয়েছে।

কিছু জায়গায় দুর্বোধ্য, কিছু জায়গায় সূক্ষ্ম বিদ্রুপের ছোঁয়া, মানবমনের গভীরে প্রবেশ করে তার অন্তরাত্মার খায়েশ, আক্ষেপ, বেদনা, আনন্দ বের করে এনে লেখায় ফুটিয়ে তোলা, বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রার উপরে সমাজ আর মানুষের প্রভাব, শেষ পর্যন্ত তার পরিণতি; মোটা দাগে গল্প গুলোর বিষয়বস্তু এই-ই। তবে গল্পগুলোর বিষয়বস্তুতে বিস্তর বৈচিত্রতা রয়েছে। কিছু গল্পের বিষয়বস্তু পড়ার সময়ে বিস্মিত হচ্ছিলাম, এই টপিকেও লেখা যায়!

গল্পগুলোয় মুগ্ধতার থেকে আবেশ বেশি। গল্পের পরে ওয়াসী আহমেদের উপন্যাস পড়ার অপেক্ষায় আছি।

রেটিং: ৩.৫/৫
Displaying 1 - 1 of 1 review