Jump to ratings and reviews

চার উপন্যাস

এ গ্রন্থে ওয়াসি আহমেদের চারটি উপন্যাস অন্তর্ভুক্ত। মূলত গল্পকার হিসেবে খ্যাতিমান এই লেখকের উপন্যাস-অভিযাত্রা তাঁকে যে বহুতলস্পর্শী সৃজনভুবনে বিচরণশীল করেছে তা বলার অপেক্ষা রাখে না। দেশ, কাল ও ইতিহাসচেতনা যেমন তাঁর রচনার অমূল্য সম্পদ, তেমনি মানবিক সম্পর্কের রহস্যঘোর অনির্দেশ্যতাও তাঁর গভীর পর্যবেক্ষণে ও অনন্য বর্ণনাকুশলতায় দ্যুতিময়। গ্রন্থভুক্ত চারটি উপন্যাসই গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে প্রভূত সমাদৃত এবং প্রতিটিই একাধিক সাহিত্যপুরস্কারে ভূষিত।

606 pages, Hardcover

First published February 25, 2024

Loading...
Loading...

About the author

Wasi Ahmed

27 books24 followers
ওয়াসি আহমেদের জন্ম ১৯৫৪ সালে, সিলেট শহরের নাইওরপুলে। স্কুলের পাঠ বৃহত্তর সিলেটের নানা জায়গায়। পরবর্তী শিক্ষাজীবন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কবিতা দিয়ে লেখালেখির শুরু। ছাত্রাবস্থায় প্রকাশিত কবিতা সংকলন ‘শবযাত্রী স্বজন’। কথাসাহিত্যে, বিশেষত গল্পে, মনোনিবেশ আশির দশকে। প্রথম গল্প সংকলন ‘ছায়াদণ্ডি ও অন্যান্য’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। পুস্তকাকারে প্রথম উপন্যাস ‘মেঘপাহাড়’ প্রকাশ পায় ২০০০ সালে। সরকারি চাকরিজীবী হিসেবে কূটনীতিকের দায়িত্ব পালনসহ কাজ করেছেন আন্তর্জাতিক বাণিজ্যের নানা অঙ্গনে। লেখালেখির স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারসহ দেশের প্রায় সব প্রধান সাহিত্য পুরস্কার।

Ratings & Reviews

What do you think?

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (100%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 1 of 1 review
Profile Image for Arifur Rahman Nayeem.
220 reviews118 followers
February 26, 2024
বইটি আমি এখনো কিনিনি। তবে গ্রন্থভুক্ত চারটি উপন্যাসই আমার পড়া। আগলডাইয়ার মতো রেটিং দিয়ে দেওয়ায় গুডরিডস এবং এর বাসিন্দারা অপরাধ নেবেন না, আশা করছি! রয়্যাল সাইজের ৬০৬ পৃষ্ঠার এই বইয়ে আছে : ‘মেঘপাহাড়’ (২০০০), ‘রৌদ্র ও ছায়ার নকশা’ (২০০২), ‘তলকুঠুরির গান’ (২০১৫), ‘বরফকল’ (২০২১)।
Displaying 1 - 1 of 1 review