Jump to ratings and reviews
Rate this book

অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস: কফি হাউস থেকে কলের গাড়ি

Rate this book
প্রায় ২০০ বছর আগে রমনার এক টিলায় গড়ে উঠেছিল ঢাকার প্রথম কফি হাউস, এ খবর জানতেন? বিরল গাছপালার খোঁজে, মসলিন কাপড়ের বৈভবের টানে কিংবা স্রেফ নিখাদ কৌতূহল থেকে বিজ্ঞানী ডাল্টন হুকারের মতো একাধিক বিশিষ্ট ব্যক্তি দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে ঢাকায় এসেছিলেন – সেই সব সফরের খতিয়ান কি মিলবে? ঢাকার রাস্তায় চলা প্রথম কলের গাড়িটি শহরে পৌঁছে দিয়েছিলেন নবাব সলিমুল্লাহর ভিনদেশি গাড়ি ব্যবসায়ী ‘তরুণ বন্ধু', তিনি আদতে কে? দা ভিঞ্চির নয়—আরমানিটোলায় যে এক বিখ্যাত অ্যাংলো-ইন্ডিয়ান শিল্পীর আঁকা 'দ্য লাস্ট সাপার' নামের একটি চিত্রকর্ম সংরক্ষিত আছে, কখনো শুনেছেন? সেকালের ঢাকায় বানানো বজরার কদরই ছিল আলাদা, খোদ রবীন্দ্রনাথেরও ছিল এক ঢাকাই বজরা—সেই শিল্প কোথায় হারাল? ফুলবাড়িয়ার বিলুপ্ত রেলস্টেশনের অসামান্য বইয়ের দোকান ‘হুইলার’ কেন বন্ধ হলো? আধুনিক ঢাকা গড়ে তোলার নেপথ্যে ডাক্তার সিম্পসন ও উদ্যানবিশারদ প্রাউডলক সাহেবের ভূমিকাই বা কী? এ বইয়ে ইতিহাস গবেষক তারেক আজিজ ঢাকার অতীত ইতিহাসের এমনই অজানা ও অশ্রুতপূর্ব এক ডজন আশ্চর্য আখ্যান তুলে এনেছেন।

112 pages, Hardcover

First published February 1, 2024

4 people are currently reading
128 people want to read

About the author

Tareq Aziz

4 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
15 (23%)
4 stars
36 (55%)
3 stars
13 (20%)
2 stars
1 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Harun Ahmed.
1,716 reviews473 followers
August 9, 2024
বইয়ের নামে "ঢাকা" ও "আশ্চর্য " শব্দদ্বয় উপস্থিত থাকলেও মূল বইতে ঢাকা বা "আশ্চর্য"র অনুপস্থিতি লক্ষ্য করা গেছে বেশ কয়েক জায়গায়। লেখক ঢাকার ঠিক কোন কোন বিষয় নিয়ে লিখতে চেয়েছেন তাও স্পষ্ট নয়। কিছু অংশ পড়লে মনে হয়, বইয়ের নাম হওয়া উচিত ছিলো "বিদেশিদের চোখে প্রাচীন ঢাকা" বা "উপমহাদেশে প্রথম।" 

ঢাকা নিয়ে লিখতে যেয়ে আনুষঙ্গিক অন্য বিষয় এসে পড়লেও উচিত ছিলো সেগুলো সংক্ষেপে আলোচনা করে মূল বর্ণনা ঢাকার জন্য বরাদ্দ রাখা। কিন্তু প্রায়ই সেটা রক্ষিত হয়নি। যেমন -  "ডাল্টন হুকার যখন ঢাকায়"প্রবন্ধটা ৭ পাতার। এর মধ্যে অর্ধেক পৃষ্ঠাই গৌরচন্দ্রিকা যা হুকারের ব্যক্তিজীবন নিয়ে লেখা। ঢাকার বিবরণ বাকি অর্ধেকে।কোনো মানে হয়?
"ফুলবাড়িয়া রেলস্টেশনের হুইলার" প্রবন্ধে উপমহাদেশে রেলস্টেশনে বইয়ের দোকান চালুর ইতিহাস বিধৃত হয়েছে। ৮ পাতার লেখায় ঢাকা আছে অর্ধেকেরও কম জায়গায়। কফি নিয়ে লেখাটাও মূলত ভারতবর্ষে কফি প্রচলনের ইতিহাস এবং ঢাকা সেখানে খুব অল্প জায়গা জুড়েই আছে।  বিজ্ঞাপনে ও নামে দাবি করা হয়েছে, বইটিতে অনেক আশ্চর্য ঘটনা আছে যা আসলে নির্জলা সত্য। কিন্তু বইতে কি সত্যিকার অর্থে অনেক আশ্চর্য ঘটনা আছে? উনিশ শতকের বিবর্ণ,  মলিন শহরের বর্ণনাই তো পড়লাম বেশি।
Profile Image for Enamul Reza.
Author 5 books179 followers
April 4, 2025
মূলত উনিশ শতকের ঢাকা প্রসঙ্গে বারোটা লেখা নিয়ে এ বই। প্রথমে ভেবেছিলাম এলোমেলো করে সাজানো বিচ্ছিন্ন কিছু নিবন্ধ হবে। বইটা পড়ে সে তুলনায় মনে হলো, বিবিধ বিষয়ের লেখা হয়েও একটা সময়রেখা অনুসরণের মৃদু চেষ্টা করেছে।

সেই কারণে লেখাগুলোর মধ্যে সময়কালটা এভাবে ধরা যায়, ১৮০৮ থেকে ১৯০৩ সালে এ শহরে ঘটে যাওয়া টুকরো টুকরো ঘটনা ও অনুষঙ্গের সাথে শেষ লেখাটা দিয়ে বিংশ শতকে প্রবেশ করেছেন লেখক। যেহেতু বইয়ের দোকান হুইলার এন্ড কোম্পানির একটা শাখা (পূর্ববাংলার একমাত্র?) ফুলবাড়িয়া রেলস্টেশনে টিকে ছিল কমলাপুর নির্মিত হওয়ার আগ অব্দি (১৯৬৮)।

আমার সবচেয়ে ভালো লেগেছে বজরা নিয়ে লেখাটা। ১৯২৬ সালে ঢাকায় এসে রবীন্দ্রনাথ নবাবদের বজরায় বসে বুড়িগঙ্গার বাতাস খাচ্ছেন, দৃশ্যটি আমার অপরিচিত নয়। তবে পাশাপাশি, পারমিতা সেনের বই স্মৃতিগদ্যের সূত্রে নজরুলের একটা ঘটনারও উল্লেখ মিলল। কবি ঢাকায় এসেছেন। নবাববাড়ি থেকে বজরায় আপ্যায়নের নিমন্ত্রণ গেছে। তো নির্দিষ্ট দিনে সবাই অপেক্ষা করছেন, কিন্তু নজরুলের দেখা মেলে না। পরে নবাবের কর্মচারীরা কবির সন্ধান পান ঢাকাস্থ এক বন্ধুর বাসায়। আড্ডা দিচ্ছিলেন নজুদা, যথারীতি হৈহুল্লড়ের সঙ্গে। দাওয়াতের কথাটা তার মনেই ছিল না। পরে অবশ্য তিনি গিয়েছিলেন নবাববাড়িতে। চড়েছিলেন বজরায়।

এ রচনাটা ভালো লাগার আরও কিছু কারণ, বজরা নির্মাণের শুরু থেকে পরিণতি পর্যন্ত একটা স্কেচ পাওয়া যায়। ঢাকায় নির্মিত বিলাসী এই নৌযানগুলোর শেষ যা ছিল, রীতিমতো শেকসপিয়ারিয়ান।

আর্মানিটোলার 'লাস্ট সাপার' ও এক অ্যাংলো-ইন্ডিয়ান চিত্রকর শিরোনামের রচনাটিও প্রশংসার দাবি রাখে। এই এক লেখায় ডিরোজিও, ডেভিড হেয়ার, চার্লস পোটের কলেরায় মৃত্যুর বিবরণ মেলে। সঙ্গে পোগোজ স্কুলের প্রতিষ্ঠার বিবরণ। শিল্পী চার্লস পোটের কবরটা যে হারিয়ে গেলো লেখার শেষে এসে, তখন ভার হয়ে ওঠে মন।

সবকটি লেখা যে খুব প্রাণবন্ত হয়ে উঠতে পেরেছে, এমন না, কিন্তু ১১২ পৃষ্ঠা জুড়ে লেখক যা বলতে চেয়েছেন তা পরিষ্কার শোনা যায়, তথ্যের ভারে আক্রান্ত না হয়েই: বৃটিশ সাহেবরা এ ঢাকাকে আবিষ্কার করেছিলেন মোটামুটি পুরনো দিনের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকা জঙ্গলাকীর্ণ প্রাক্তন এক মোগলাই শহর হিসেবে। তাই ঢাকার প্যানোরোমা আঁকেন চার্লস ডয়েলি, ডালটন হুকার মায়ের জন্য অল্পদামে কিনে নিয়ে যান সাতনরি সোনার হার, প্রাউডলক সাহেব স্বপ্ন দেখেন ঢাকাকে বানিয়ে তুলবেন দ্বিতীয় পারি, আর বঙ্গভঙ্গের ফলে সেই স্বপ্ন থেকে কেবল দূরেই সরে যেতে থাকে এই প্রাচীন মহানগর।

ঢাকার ইতিহাস নিয়ে লেখা অন্যান্য বইগুলো যাদের কণ্ঠস্থ, তাদের জন্য খুব নতুন কিছু আছে এখানে এমন দাবি করতে পারছি না। তবে, তারেক আজিজের লেখা সুপাঠ্য এ বই আমাদের এই আশ্চর্য শহরের জাদুকরী ইতিহাস নিয়ে যে কাউকেই মনে হয় আগ্রহী করে তুলতে পারে। সেইটা বেশ দরকারি একটা কাজ বলেই আমার ধারণা।
Profile Image for Shuhan Rizwan.
Author 7 books1,122 followers
April 29, 2024
৩.৫

ঢাকার ইতিহাস আগ্রহীদের মাঝে যারা আধা-মনোযোগ দিয়েও পড়েছেন মুনতাসীর মামুনকে, এই বইয়ের বহু চরিত্র/ঘটনার অনেকাংশই তাদের জ্ঞাত। উল্লেখ করতে হয় মীজানুর রহমানের ‘ঢাকা পুরাণ’ এর কথাও, সেখানেও আমার শহর ঢাকার ইতিহাসের নানা খুচরো তথ্য উঠে এসেছে।

তারেক আজিজ-এর উদ্দিষ্ট বইটির সার্থকতা যেখানে, উক্ত বইগুলোতে পাওয়া তথ্যের সাথে সেটা প্রায়ই নতুন একটা-দুটো তথ্য যোগ করেছে। যেমনঃ পাগলা সাহেব চার্লস ডজের হাতে রেসকোর্স নির্মাণের কথা আমাদের জানা, এই বই থেকে জানা গেলো “ডজ’স ফলি” ছিলো এই এলাকায় কফিপায়ীদের প্রথম সমবেতস্থল। তারপর ধরা যাক ফুলবাড়িয়া স্টেশনের হুইলারের বইয়ের দোকানটির প্রসঙ্গ। মীজানুর রহমানের লেখায় হালকা উঠে এলেও তারেক আজিজ বেশ বিস্তারিত করে জানালেন হুইলারের আদ্যপান্ত।

একদম নতুন- অন্ততঃ আমার কাছে - বিষয় তুলে এনেছে, বইয়ের ১২টি প্রবন্ধের মাঝে তেমন প্রবন্ধ আছে ৩টি। সেই আলোচনাগুলো (ক) ডাল্টন হুকারের ঢাকা ভ্রমণ, (খ) আরমানিটোলা গির্জার ‘দা লাস্ট সাপার’ নামক ছবি আর (গ) ঢাকার প্রথম কলের গাড়ি বিষয়ক। ঢাকাই বজরার চারশো বছরের ইতিহাস তুলে আনা লেখাটাও বিশেষ ভাবে উল্লেখযোগ্য।  
Profile Image for তান জীম.
Author 5 books290 followers
February 19, 2025
২০১৫ সালে পড়া ফার্স্ট ৫ তারা বই এটা। ৪০০ বছরের ঢাকা বিষয়ে আমার আগ্রহ প্রচুর হলেও খুব বেশি বই পড়া হয়নি। যেগুলো পড়া হয়েছে সেগুলো থেকে এখানে থাকা ১২টা প্রবন্ধের ৫-৬টা প্রবন্ধই কমন পড়েছে। স্টিল বইতে স্পেশাল কয়েকটা প্রবন্ধ আছে যেগুলোর কারণেই ৫ তারা দেয়া যায়। যেমন : আর্মানিটোলার 'লাস্ট সাপার', বজরার ইতিহাস নিয়ে ডিটেইল একটা প্রবন্ধ, ঢাকায় কফি প্রচলনের গল্প ও প্রথম কফি হাউজের গল্প ইত্যাদি ইত্যাদি।
Profile Image for Saima  Taher  Shovon.
531 reviews209 followers
May 2, 2024
এতো আগ্রহ নিয়ে কবে আমি নন-ফিকশন শেষ করেছি মনে পড়েনা। এতো সুন্দর করে সব অধ্যায় লেখা যে, সেসব নিয়ে আমি একদিন একদিন ভাগ করে কথা বলতে পারবো।

ঢাকা নিয়ে যখন আমি কোনো বই পড়ি,খুব আগ্রহ নিয়েই পড়ি৷ আসলে ঢাকা না,আমাদের দেশীয় ইতিহাসের, অতীত স্মৃতির বইগুলো দেখলেই লালা চলে আসবার যোগাড় হয়।মানুষ অতীতের স্মৃতি পড়তে পছন্দ করে,অতীত বর্তমান অবস্থা মিলিয়ে নিতে পছন্দ করে। তবে আমি একটানা নন-ফিকশন আমি পড়তে পারিনা। তবে এই দ্বিতীয় বারের মতোন একটানা পড়ে শেষ করেছি। অবশ্য ছোট বই,এটাও একটা কারণ হতে পারে। 


এই বইয��ে আমার সবচেয়ে ভালো লেগেছে কফি হাউসের ইতিহাস আর হুইলার সাহেবের ইতিহাস। এর ইঙ্গিত অবশ্য ঢাকা পুরাণে পেয়েছিলাম।বিশদ এক ইতিহাস, সাথে তথ্যসূত্রগুলোর সন্ধান পেয়ে যেনো বিরাট কিছু পেয়েছি।

এই বইয়ের আরেকটা দিক হলো এর বইগুলো।মানে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বই,সাময়িকীর নাম উঠে এসেছে। এটাকেই সমৃদ্ধ এক লিস্ট বলা যায়৷ অবশ্য গুনেগুনে  দু-তিনটের বেশি পড়িনি। এর মাঝে ঢাকা পুরাণ আছে,শ্যামলী নিসর্গ, ঠাকুরবাড়ির অন্দরমহল।ট্যাব দিয়ে রেখেছি,লিস্টটা দেবো একটা সময়। 

এবারকে পড়ার সময়কার চিন্তাভাবনাগুলো বলি।বইয়ের একটা অংশে রমনা পার্কের একটা অংশ আছে। প্রউডলক ঢাকাকে নিয়ে একটি অন্যরকম স্বপ্ন দেখেন।যার অনেকটা অংশজুড়ে আছে গাছ। এই অংশে যে ঢাকা শহরের কথা বলা হয়েছে,সে এক অচেনা রাজ্য। যার ছিটেফোঁটা এখন নেই।
April 4, 2025
বইটার নাম মাফিক "আশ্চর্য" হই নাই, আর "ইতিহাস" হবার জন্যে যে পরিমাণ তথ্যের গভীরতা প্রয়োজন, সেটা অনুপস্থিত। কে প্রথম ঢাকা আসলো, কি লেখলো, এইসব দিয়ে আর ঢাকা নিয়ে লেখা ভালো কিছু লেখকের বইয়ের উদ্ধৃতি দিয়ে দিয়ে বই লেখার দায়িত্ব কোনমতে পার করেছেন। আরো গভীরে যাবার অবকাশ ছিল।
বই থেকে গ্রহণ করার মতো ব্যাপার হচ্ছে শুধু: নির্ঘণ্টতে, কোন কোন বই পড়লে ভালো করে জানতে পারবেন ঢাকা বা সংশ্লিষ্ট টপিক সম্পর্কে - এটাই। এর বাইরে নেট ব্রাউজিং করে আরো বেশি তথ্য উদঘাটন করা সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই।
বই দেখে যেমন আশা ছিলো, আশানুরূপ ফলাফল পেলাম না।
Profile Image for Smrity Taiyeba.
19 reviews4 followers
May 11, 2024
ঢাকার জাদুকরী ইতিহাসের অধরা সব চিত্রপট আর এখনকার চিরচেনা প্রেক্ষাপটের মিল-অমিলের হিসেব করতে করতে বইটা পড়া শেষ হলো। কত বৈচিত্র‍্যময় গল্পের সাক্ষী ঢাকা এখন স্রেফ একটা ক্লান্তিকর যান্ত্রিক শহরমাত্র! খানিকটা দুঃখই হয়। ঢাকার বজরার গল্প পড়বার সময় সেইসব সন্ধ্যারাতের আলো ঝলমল বুড়িগঙ্গার রূপ কল্পনা করে রীতিমতো মনটাই বিমর্ষ হয়ে যায়। বারোটা প্রবন্ধের মধ্যে মনে রাখার মতো আরেকটি অধ্যায় রমনীয় ঢাকার স্বপ্নদ্রষ্টা বিলেতের প্রাউডলক সাহেব। কী অদ্ভূত, অপরিচিত এক সেগুনবাগিচা, শাহবাগ, রমনা, নীলক্ষেত দেখতে পেলাম- কল্পনায়! ঢাকার কী নৈসর্গিক ল্যান্ডস্কেপিং করে গিয়েছিলেন এই ভদ্রলোক! ফুলবাড়িয়া রেলস্টেশনের গল্পও এক রূপকথার মতো মনে হয়! সত্যিই কী এমনই  ছিল আজকের এই জঞ্জালের শহর ঢাকা? দুঃখ হয়। মিটফোর্ড হাসপাতাল আর আর্মেনিয়ান চার্চের অজানা কাহিনীগুলোও মনে থাকবে ভীষণ।

পুনশ্চ: ঢাকা পুরাণ বইটা জলদি সংগ্রহে নিয়ে পড়তে হবে।
Profile Image for Adham Alif.
336 reviews80 followers
July 4, 2024
৩.৫/৫
মুঘল আমলের পর থেকে ঢাকা তার পুরনো জৌলুশ হারাতে থাকে। অদূরেই কলকাতা তখন ইংরেজদের কেন্দ্রস্থল। সমস্ত মনোযোগ তাই কলকাতাতেই নিবদ্ধ। তাই এই সময়কার কলকাতাকে যতোটা জানা যায় ঢাকার ক্ষেত্রে ততোটাই কম তথ্য পাওয়া যায়। বিভিন্ন সময়ে ঢাকায় কাজ কিংবা ভ্রমণে আসা ইংরেজ বা পর্যটকদের খুচরো লেখাই সেক্ষেত্রে সম্বল। এই বইয়ের লেখক তারেক আজীজ ওসব বইপত্তর ঘেটে বিষয়ভিত্তিক কিছু নিবন্ধ লিখেছেন। একদম নতুন তথ্য পাওয়ার ঘটনা কম থাকলেও পড়তে মন্দ নয়।
Profile Image for Arif  Raihan Opu.
230 reviews7 followers
July 5, 2025
ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বা নগরী হচ্ছে ঢাকা৷ এই ঢাকার ইতিহাস কত পুরনো তা আসলে সঠিক ভাবে বলা যায় না৷ কারণ বঙ্গ ইতিহাস পাল মোগলদেরও আগের। তাই এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ঢাকা।
আসলে ঢাকাকে ঘিরেই এই জনপদের সৃষ্টি হয়েছে। ঢাকায় প্রথম গাড়ি আসা থেকে শুরু করে রেসকোর্স উদ্যান সব কিছু এখন যা দেখা যায় তা বৃটিশদের অবদান। এটা অস্বীকার করার উপায় নেই।

ঢাকাকে কেন্দ্র করেই তাদের এই বাংলার শাসন চলেছে৷ বরং ইতিহাসের বিখ্যাত কুখ্যাত সব কিছুই যেন এই ঢাকাকে ঘিরেই এসেছে।

পড়ে শেষ করলাম কথাপ্রকাশ থেকে প্রকাশিত "অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস - কফি হাউস থেকে কলের গাড়ি"৷ এই বইটি লিখেছেন তারেক আজিজ। যদিও বস উনি লেখার চেয়ে টুকলি করেছেন বেশি। তাতে নিজের বাক্যচয়ন জুড়ে দিয়েছেন।

ইতিহাস বা ইতিহাস সম্পর্কিত বইয়ের সবচেয়ে কঠিন দিক হচ্ছে এর ধারাবাহিকতা। কোন ঘটনা কোথা থেকে এসে কোথায় শেষ হয়েছে সেটা বর্ণনা। পাঠক যেন সেই সময়টা উপলব্ধি করতে পারেন। তবেই এই ধরনের বইয়ের সার্থকতা ফুটে উঠে।
উনি অনেক বইয়ের রেফারেন্স নিয়ে এসেছে বইটিকে দাড় করিয়েছেন রেফারেন্স অবশ্যক দরকার। কিন্তু মোটামুটি যা আছে তা মুনতাসীর মামুন এর ঢাকা সমগ্র পড়লেই পাওয়া যাবে।

লেখক বইটির আকার ছোট করতে গিয়ে ইতিহাসের ঘটনা গুলোয় লাফ দিয়েছেন। ঘটনার ভেতর অনেক ঘটনা কে পাশ কাটিয়ে ফেলেছেন আপনাদের কাছে মনে হতে পারে যে এতে কি সমস্যা। সবচেয়ে বড় সমস্যা পরবর্তিতে যখন পুরো ঘটনা জানা যায় তখন ওই সময়টা অন্য রকম হয়ে যায়।

আমার মতে বইটি আরও বিস্তারিত হওয়া দরকার ছিল। এত ছোট বইয়ে পুরো ইতিহাস তুলে আনা সম্ভব না।
Profile Image for Chandreyee Momo.
229 reviews31 followers
July 28, 2024
ঢাকার ইতিহাস নিয়ে আমার পড়া দ্বিতীয় বই এটি। অসাধারণ একটা কাজ করেছেন লেখক। এমনকিছু বিষয়ের তথ্য তিনি একত্র করেছেন যেগুলোর ইতিহাস আমরা আলাদা করে কোথাও পাইনা। বিভিন্ন ভাবে এসব ইতিহাস হয়তো চাপা পড়ে গেছে মূল ঘটনার ফাঁকে। যেমন ধরুন আপনি কি জানেন, আর্মেনিয়ান চার্চের ভেতর দ্য লাস্ট সাপার নামের এক বিখ্যাত পেইন্টিং রয়েছে যার জন্ম এই ঢাকায়? বা ঢাকায় সর্বপ্রথম কলের গাড়ি কে কিনেছিলেন, কার কাছ থেকে কিনেছিলেন, কি ঘটনা ঘটেছিলো সেই গাড়ি ঢাকার অলিগলিতে চলার সময়? আবার ধরুন ঢাকায় কফির প্রচলন কি করে হলো, প্রথম কফির দোকান কোনটা ছিল। ঢাকাই বজরার কত সুনাম ছিল সেসময়ে বা রমনা পার্কের এত এত বৃক্ষরাজি কে লাগিয়েছিলেন?
আরো নানারকম তথ্যে ভরপুর এই বইটি পড়ে আমি খুবই আনন্দ পেয়েছি৷ লেখক কি পরিমাণ রিসার্চ করে বইটি লিখেছেন, সেটি দেখেও আমি যারপরনাই অবাক।
Profile Image for Mou.
92 reviews1 follower
April 27, 2025
" ঢাকা " নামটা শুনলেই এখন ইট, পাথরের বহুতল ভবন আর কালো ধোঁয়া আর বাস, কার, সিএনজি তে জ্যাম লেগে থাকা রাজপথ ভাসে মনের স্মৃতি তে। কিন্তু আজ থেকে ১০০-২০০ বছর আগে বা মাত্র ৫০-৬০ বছর আগেও কি ঢাকা এমন ছিলো! কেমন ছিলো মোঘল আমলের জৌলুসপূর্ণ ঢাকা ! ব্রিটিশ পিরিয়ডে অনাদরে অবহেলায় জৌলুস হারিয়ে কিভাবে টিকে ছিলো এই জাদুর নগরী ঢাকা!

লেখক তারেক আজিজ চমৎকার ভাবে নানা সময়ের নানা রূপের ঢাকা কে চিত্রিত করেছেন তার নিবন্ধের মাধ্যমে এই বইতে। বিভিন্ন সময়ের ঢাকার ছবি যুক্ত করেছেন নিবন্ধের সাথে । এতে পড়ার ���াথে সাথে কিছুটা চোখেও দেখা হয়ে যায় পুরোনো দিনের ঢাকাকে।

বইতে ঢাকার ইতিহাসের থেকে ঢাকার সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি বর্গের ইতিহাস বেশি উঠে এসেছে। শুধুমাত্র ঢাকা শহর নিয়ে আরো বিস্তারিত ইতিহাস আশা করেছিলাম। সাবলীল বর্ণনাতে বইটা উপভোগ্য। বই শেষ হয়ে গেলেও ঢাকা কে নিয়ে জানার আগ্রহ মিটে যায়নি। বরং চেনা ঢাকার আরো অচেনা রূপ জানার তৃষ্ণা জাগিয়ে দিয়েছে এই বই।

Profile Image for Ahmed Abrar.
733 reviews12 followers
March 19, 2026
ঢাকার জনপ্রিয় ইতিহাস-কথকদের মধ্যে যে আমাদের তড়িৎ প্রকৌশল বিভাগের অধ্যাপকও থাকবেন, সেটা ভাবি নি। স্যার অসাধারণ পড়ান। তারেক আজিজ নামে একজন লেখেন বলে চোখে পড়েছিল সিল্করুট কি ইজেল সাপ্তাহিকীতে, বইটাও আগে সংগ্রহ করব বলে ফোনে প্রচ্ছদ সংরক্ষণ করে রেখেছিলাম; কিন্তু তিনিই আমাদের শিক্ষক হয়ে আসবেন, তেমন কোনো প্রস্তুতি ছিল না ভেতরে ভেতরে। স্যারের সাথে বইপত্র-ইতিহাস নিয়ে আলাপ করতে গেলেই কেমন অদ্ভুত লাগে। এই মাত্র পাওয়ার ফ্যাক্টর সংশোধন নিয়ে আলাপ করছি, তার পরই চলে গেলাম অতীত ঢাকার ইতিহাসে। মানে আমার তো এ আলাপ করার কথা কারো সাথে আজিজ সুপার মার্কেট কি বিশ্বসাহিত্য কেন্দ্র কি বাতিঘরে দাঁড়িয়ে; এখানে তো কোনো শিক্ষকের সাথে এবংবিধ আলাপের অনুরণন ঘটবে ভাবি নি।

যা-হোক বইয়ে আসি। বইটা ভালো। একটিমাত্র প্রবন্ধেই আমার দৃষ্টি আটকে গিয়েছিল পয়লা—'ফুলবাড়িয়া রেলস্টেশনের হুইলার'। বরাবরই রেলগাড়িতে ভ্রমণের আগে একখানা বই কি পত্রিকা খরিদ করে পড়ার আনন্দটা আমার কাছে তারিয়ে তারিয়ে উপভোগ করবার মতো। ভারতে হাওড়ায়-দিল্লিতে হুইলারের স্টল দেখেছি। করোনা অতিমারির পরে ’০৮ সালে দেখা সে জমজমাট বইয়ের স্টল আর নেই, যেখানে হুইলার ছাড়াও অবাঙালি নির্মল সাহিত্যম্-এর বিদ্যাসাগর রচনাবলীর মতো বই বিকোত। কমলাপুরের ‘ক্যামলট বুক স্টল’-এ যাই না কতদিন! ফুলবাড়িয়াতে স্টেশন ছিল, জানতাম—নানারা বলতেন ‘ফুলবাইড়া’; তবে সেখানে হুইলারের স্টল ছিল জানতাম না। কৌতূহলের বশে প্রথমেই তাই বইয়ের শেষ এ প্রবন্ধটি পড়ে নিয়েছি।

ঢাকার বজরা নিয়ে লিখতে গিয়ে লেখক জনৈক শোভা ঘোষের বরাতে জানাচ্ছেন, লোকে ‘স্বাস্থ্য ফিরাইবার জন্য’ বুড়িগঙ্গায় নৌকা ভাড়া করে থাকত। আর আজ! এ কর্ম কেবল ভ্রমণ হিসাবেই নিচ্ছি আমরা, পথ্য হিসাবে নয়। অতীত থেকে তাই সরাসরিই শেখার আছে নগরপরিকল্পনাবিদদের, আইনপ্রণেতাদের।
‘সেই ঢাকার পুরানো অক্ষর’ আলাদাভাবে ভালো লেগেছে। জানলাম, বায়ান্নর ভাষা আন্দোলনকারী ছাত্ররা অনেকে ইংরেজি সাইনবোর্ডে আলকাতরা মেরে দিয়েছিল। আজ হলে লোকে বলত ‘দঙ্গলবাজি’; তবে সবকিছু নিয়মরক্ষার গোলটেবিল বৈঠক আর নীরস সেমিনার-সভার জন্য তুলে রেখে কতদূর এগুলাম! এক বাংলা হরফ নিয়েই কত সুযোগ-সম্ভাবনা সৃষ্টি হতে পারত। উলটো দেখছি বড়োজোর বিদেশি লোগোর অনুকরণে বাংলা হরফশৈলী।
উদ্যানতত্ত্ববিদ প্রাউডলকের বৃক্ষরোপণের কাহিনি একবার পড়েছিলাম মোকারম হোসেনের ‘আমাদের পার্ক ও উদ্যান’ বইয়ে। প্রাউডলকের উত্তরসূরি বলা যায় দ্বিজেন শর্মাকে। স্যার আমাদের কলেজের বৃক্ষ পরিকল্পনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালিকে নিয়ে। তারপর? প্রাউডলকের মতো পুনঃপুনঃ ম্যালেরিয়ার থানে এসে গাছের জন্য আত্মনিবেদনের উদ্যানতত্ত্ববিদ কই?

বইটির বড়ো গুণ: এমন কিছু তথ্যসূত্র ব্যবহার করা হয়েছে, যেগুলো সচরাচর উপলভ্য নয়; হলেও সুখপাঠ্য নয়। তবে নির্ঘণ্ট থাকলে ভালো হতো। আরো কিছু বিষয়ে বলার আছে, যেমন: ‘ভোলানাথ চন্দ্রের দুর্লভ সফরনামায় উনিশ শতকের ঢাকা’ প্রবন্ধে মানচিত্রকর শ্জ্যঁ বাতিস্তঁ তাসঁ (Jean-Baptiste Tassin)-র নামের প্রতিবর্ণীকরণ ফরাশিনুগ হয় নি। ‘ঢাকার বজরা—চার শতকের কথকতা’য় তাভারনিয়ে (তাভারনিয়ের নয়) ঠিক কবে এসেছিলেন, তার সাল উল্লেখ করলে আমার মতো স্মৃতি-দুর্বল পাঠকদের জন্য সংযোগ করতে সুবিধা হতো। আরেক জায়গায়, এডিনবরাকে এডিনবার্গ বলা হয়েছে।
Profile Image for Tuton Mallick.
100 reviews6 followers
March 22, 2024
অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস - কফি হাউস থেকে কলের গাড়ি
লেখক: তারেক আজিজ Tareq Aziz
প্রকাশনা: কথা প্রকাশন
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৪
পৃষ্ঠা: ১১২
দাম: ২২০/-
মান: ৪.০/৫.০
ধরন: ইতিহাস/তথ্য

যারা অতীত থাকার ইতিহাস জানতে চায় তাদের জন্য এই বইটি একটি সুন্দর বই। বইটিতে ঢাকার পরিপূর্ণ ইতিহাস না থাকলেও ছোট ছোট অনেক ঘটনার খন্ড খন্ড ইতিহাস রয়েছে। সব মিলিয়ে বইটিতে এক ডজন প্রবন্ধ রয়েছে এবং তার সবগুলি চিত্তাকর্ষক। প্রথম প্রবন্ধ রয়েছে কালেক্টর ডয়লি ও মান্ডি র ঢাকা শহরের ঘুরে বেড়ানোর ইতিহাস তাও আবার ১৮০৮ সালে। এরপর রয়েছে মধুসূদনের বন্ধু ভোলানাথ চন্দ্রের চোখে দেখা উনিশ শতকের ঢাকা এবং এবং মুসলিন কাপড়ের তাঁতিদের খুঁজে বেড়ানোর ইতিহাস। পরবর্তীতে রয়েছে উদ্ভিদবিজ্ঞানী ডাল্টন হুকারের ঢাকায় আসার ঘটনা।

এ বইয়ের বিভিন্ন প্রবন্ধে ঢাকার বজরার কথা অনেকবার উঠে এসেছে; এমনকি বজরা নিয়ে একটি পুরো প্রবন্ধেই রয়েছে যেখানে বজরার অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আরো একটি প্রবন্ধ রয়েছে আর্মেনিয়াম চার্চ সোসাইটির দুটি অতীত চিত্রকর্মের মেরামতের কাহিনী। মিটফোর্ড হাসপাতালের অসাধারণ ইতিহাস একটি প্রবন্ধে সুন্দরভাবে স্থান পেয়েছে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নৈপথ্যের ঘটনা যা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে।

ঢাকার রমনা পার্কের আশেপাশের এলাকা কেন এত সবুজ তার কাহিনীও এই বইয়ে খুজে পাওয়া যায়; রয়েছে ঢাকায় কফির ইতিকথা। নবাব সলিমুল্লাহর হাত ধরে ঢাকায় প্রথম কলের গাড়ি আসার ইতিহাস থেকে শুরু করে আরো অনেক টুকরো অতীতের গল্প রয়েছে এই বইটিতে।

লেখক তারেক আজিজ স্যার কে ধন্যবাদ একটি সুন্দর গবেষণালব্ধ ইতিহাসের বই আমাদের প্রজন্মের হাতে পৌঁছে দেওয়ার জন্য। স্যারের আগের বইটিও খুব তথ্য সমৃদ্ধ ছিল (সেকালের ছবিওয়ালা)। আশা করি আগামীতে একই রকম ভাবে আর একটি তথ্যসমৃদ্ধ বই নিয়ে হাজির হবেন আমাদের মাঝে।
#ধূসরকল্পনা
Profile Image for Srabon.
70 reviews
March 23, 2025
বায়ান্ন বাজার তিপ্পান্ন গলির ঢাকা শহরকে নিয়ে আছে অজস্র অজানা-অচেনা ঘটনা। সেসব থেকে লেখক ১২টি বিষয়ের আলোকপাত করেছেন। সেসবের বেশিরভাগ ঘটনার সময়কাল মূলত আঠারোশো শতাব্দী, যখন জৌলুস হারিয়ে ঢাকা ধ্বংসের দিন গুনছে। শুরুর তিনটি প্রবন্ধে লেখক তুলে এনেছেন চার্লস ডয়লি, ভোলানাথ চন্দ্র ও ডাল্টন হুকারের চোখে দেখা ঢাকাকে। এরপর ঢাকার ঐতিহ্যে অন্যতম গুরুত্বপূর্ন অংশ 'বজরা' নিয়ে আছে দারুন সব অজানা তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকাই বজরা নিয়ে স্মৃতিচারন বেশ উপভোগ করেছি। এই বইয়ের আরেকটি অন্যতম আকর্ষনীয় প্রবন্ধ হলো চার্লস পোটের আর্মেনি গীর্জায় থাকা "দ্য লাস্ট সাপার" পেইন্টিং নিয়ে আলোচনা।

যার ঐকান্তিক চেষ্টায় মিটফোর্ড হাসপাতাল পরিণত হয়েছিলো উন্নত চিকিৎসার এক নির্ভরযোগ্য কেন্দ্রে, সেই ইংরেজ ডক্টর আলেকজান্ডার সিম্পসনের বাঙালীর আপন একজন হয়ে উঠার চিত্রও দেখতে পাই এই বইয়ে। আরো দেখতে পাই নীলকরদের অত্যাচারের সময়ে দীনবন্ধু মিত্রের ইংরেজ বিরোধী নাটক নীল দর্পন কিভাবে সৃষ্টি ও মঞ্চস্থ হয়। কফির মতো জনপ্রিয় একটি পানীয় আমাদের বাংলায় কখন ও কিভাবে এলো এবং ঢাকার প্রথম কফি হাউস কিভাবে ব্যান্ড সংগীত শিল্পীদের প্রিয় আড্ডার স্থান হয়ে উঠলো তা লেখক তার নস্টালজিয়াময় লেখায় তুলে ধরেছেন।

এছাড়াও ঢাকার রমনার এক অপরিচিত রুপ আমাদের সামনে তুলে ধরেছেন লেখক, যার স্থপতি ছিলেন রবার্ট লুইস প্রাউডলক। ঢাকার নগর ঐতিহ্যে সাইনবোর্ডের বিবর্তনের আখ্যান পড়ে অবাক হয়েছি। তাছাড়াও আছে ঢাকায় প্রথমবার কলের গাড়ীর আগমনের ইতিবৃত্ত। হুইলার এন্ড কোম্পানির মতো চমৎকার বুকশপের ঢাকায় আগমন ও হারিয়ে যাওয়ার গল্প ইত্যাদি সব মিলিয়ে এই বইটি আমার জন্য বেশ সুখপাঠ্য ছিলো। প্রবন্ধ পড়তে সাধারনত আমাকে বেশ বেগ পেতে হয়। কিন্তু এই বইটির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। কারন লেখকের লেখার ধরন এমন যে পড়লে মনে হয় যেন গল্প শোনাচ্ছেন। কিসের গল্প? অতীত ঢাকার আশ্চর্য ইতিহাসের!
Profile Image for Tashin Abdullah .
142 reviews2 followers
October 10, 2025
বইটির নাম অনেক আকর্ষণীয়, "অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস: কফি হাউস থেকে কলের গাড়ি", শুরুর আগে তাই আলাদা একটা আগ্রহ কাজ করছিলো। কিন্তু পুরোটা পড়ে মনে হয়েছে, এটি আসলে শুধুমাত্র ঢাকা কেন্দ্রীক কোনো ইতিহাসগ্রন্থ নয়; ঢাকা এখানে মূখ্য কিন্তু প্রধান না। ঢাকাকে ঘিরে নানা সময়ের টুকরো টুকরো ইতিহাসের গল্পগুলোর সংকলন এই বই। লেখক বইয়ের শুরুতেই জানিয়েছেন, প্রবন্ধগুলো আগে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, তাই ধারাবাহিকতার ঘাটতি কিছুটা থেকেই গেছে।

অনেক জায়গায় ঢাকার বাইরের প্রসঙ্গও এসে পড়েছে, যা কখনো কখনো মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেয়। তবুও লেখকের লেখনী ভঙ্গি ও ঐতিহাসিক তথ্য উপস্থাপনার ধরণ পাঠককে ক্লান্ত করে না। যাঁরা হালকা অথচ তথ্যসমৃদ্ধ বর্ণনায় ঢাকার অতীতের বিচিত্র দিকগুলো জানতে চান,তাঁদের জন্য বইটি বেশ উপভোগ্য হবে। আমার কাছে এটি ঢাকার ইতিহাস নয়, বরং “ঢাকাকে ঘিরে অতীতের কিছু আশ্চর্য টুকরো সময়ের গল্প” বলেই বেশি মনে হয়েছে।
Profile Image for Jubair Sayeed Linas.
83 reviews10 followers
February 25, 2026
মোঘল আমলের শেষে ইংরেজ আমলের শুরুতে ভগ্নপ্রায় ঢাকার বর্ণনাই বেশি ছিল এই বইয়ে।

বিদেশিদের নানা স্মৃতিচারণায় ঢাকার বিভিন্ন চিত্র দেখা গেছে এই বইয়ে। বেশিরভাগ জিনিসই খুবই অস্পষ্ট ও অগভীর মনে হয়েছে। খাওয়ার জন্য খাওয়া তাতে তৃপ্তির ঢেকুরটা তুলতে প্রা যায়না।

বজরা বিষয়ক লেখাটা বেশ ভাল ছিল। ঢাকা যে এক কালে বজরার জন্য বিখ্যাত ছিল তা জানার জন্য।

মিটোফোর্ড হাসপাতালের সিম্পসন সাহেব বা রমনার প্রাউডলক সাহেবের নাম জানতে পারাটাও এই বইয়ের সৌজন্যেই।
ডাল্টন হুকার আর মান্ডির ছবিগুলোও ভাল ধারণা দেয় ঢাকাকে নিয়ে।

নবাবদের কলের গাড়ির ইতিহাসটাও ঢাকার বদলে যাওয়া সময়ের বয়ান দেয়।

ঢাকার ইতিহাস নিয়ে শুরু অথবা ঘাটাঘাটি করার যথেষ্ট রসদ আছে এতে। অনেকেই উৎসাহী হতে পারে৷ সেই বিষয়ে এই বই ভাল কাজ করেছে বলেই আমার মনে হয়।
Profile Image for Shotabdi.
837 reviews212 followers
July 3, 2025
অতীত কলকাতা আর ঢাকা দুইটাই আমাকে খুব টানে। শামসুর রাহমানের স্মৃতির শহর দিয়ে ঢাকার অতীত জানা শুরু। সেটা ঢাকা পুরাণ, জিন্দাবাহার, মুনতাসীর মামুন বা কিংবদন্তির ঢাকা পেরিয়ে একটা পর্যায়ে পৌঁছেছে। তারেক আজিজের বইটিতে সব যে খুব চমকপ্রদ তাই আমার কাছে অমনটি না হলেও সুখপাঠ্য লেখনশৈলীতে পড়ে খুব আরাম পেয়েছি। পাশাপাশি বাংলাদেশেও ভালো ভালো ননফিকশন হচ্ছে এটাও আমাকে স্বস্তি দেয়৷
Profile Image for Mostafizur Rahman Shuvo.
9 reviews7 followers
June 9, 2024
Recently I read the book - 'অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস: কফি হাউস থেকে কলের গাড়ি'.

History is one of my favorite subjects.

Tarek Aziz has beautifully presented some parts of past Dhaka in the book.

Those who love history can read it. Hope the time travel will be wonderful!
653 reviews2 followers
March 11, 2026
This is not a dense or in-depth history book. what it is, is a fun and curious read. A book written that reads like interesting old facts and stories from a city that the author very much loves. I loved that tone of love and longing for the good times of Dhaka.
Profile Image for হাসান মাহবুব.
Author 15 books92 followers
April 5, 2024
ঢাকার ইতিহাস নিয়ে এমন একটা সংকলনের দরকার ছিল। ভালো লেগেছে।
5 reviews
Read
January 14, 2026
ডা সিম্পসন, ডিরোজেরিও, ডেভিড হেয়ার- সবাই মারা গেলেন ডায়রিয়ায় -একজন মাত্র ২২ বছর বয়সে।অথচ এখন ১০ টাকার স্যালাইনে এই রোগের নিদান মিলে।
Profile Image for Golam Kibria.
3 reviews
February 20, 2026
অসাধারণ। অনেক অজানা হলো জানা। লেখককে অসংখ্য ধন্যবাদ।
1 review
March 5, 2026
এমন মিষ্টি একটি ইতিহাসের বই আগে পড়িনি। এই বই ঢাকার ইতিহাসের এমন কিছু গল্পের সংকলন যেগুলো মূলধারা ইতিহাসে হয়তো কখনো স্থান পাবে না। প্রতিটি গল্পই চমৎকার এবং বইয়ের ভাষাও বেশ সাবলীল।
Profile Image for Bookreviewgirl_xo.
1,209 reviews104 followers
May 1, 2025
ডয়লির ছবির খাতা এবং মান্ডির দেখা ঢাকা : ৩.২৫/৫

ভোলানাথ চন্দ্রের দুর্লভ সফরনামায় উনিশ শতকের ঢাকা : ৪.২৫/৫

ডাল্টন হুকার যখন ঢাকায় : ৪/৫

ঢাকার বজরা—চার শতকের কথকতা : ৪/৫

আরমানীটোলার 'দ্য লাস্ট সাপার' ও এক অ্যাংলো-ইন্ডিয়ান চিত্রকর : ৩.৫/৫

মিটফোর্ড হাসপাতাল ও বিস্মৃত ডাক্তার সিম্পসন : ৪.২৫/৫

দীনবন্ধু মিত্রের নীলদর্পণ-এর নেপথ্যে ঢাকার নীলচাষ : ৪/৫

ঢাকার কফি-কথন : ৪.৫/৫

রমণীয় রমনার প্রাউডলক সাহেব : ৩.৭৫/৫

সেই ঢাকার পুরানো অক্ষর : ৩.৭৫/৫

ঢাকায় প্রথম কলের গাড়ি : ৪.৫/৫

ফুলবাড়িয়া রেলস্টেশনের হুইলার : ৪.৫/৫

আমার কাছে বইটির প্রচ্ছদটি সবচেয়ে চমৎকার লেগেছে।
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.