স্পিডিনের ভিতরে প্রবেশের পরিই অডিন বুঝতে পারল সে বন্দি । সে আরও বুঝতে পারল রুটো, শিইনা আর বিটিন ভয়ংকর পরিকল্পনা করছে তাকে নিয়ে। সবসময়ই তার পিছনের একটা রোবটকে পাহারায় লাগিয়ে রেখেছে। এদিকে বিটিন লিলিপুট ইয়ান আর নিলিকে বিক্রি করার জন্য ক্রেতা ঠিক করে ফেলেছে। মূল্য উঠেছে ছয় ট্রিলিয়ন পিনি। আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই ইয়ান আর নিলিকে হস্তান্তর করা হবে ক্রেতাদের কাছে। চিরতরে হারিয়ে যাবে ইয়ান আর নিলি। কিন্তু অডিন দৃঢ়প্রতিজ্ঞ, যেভাবেই হোক উদ্ধার করবে ইয়ান আর নিলিকে । কিন্তু কীভাবে-জানে না সে।
মোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।