‘উলিন গ্রহ’ থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ছোট ছেলে শিশিন। মারাত্নক মহাশূন্য দূর্ঘটনায় সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, সাথে প্রিয় কুকুর টোমা আর তৃতীয় মাত্রার রোবট বিটু। অবশেষে সবাই রেসকিউ স্কাউটশীপে অদ্ভুত এক গ্রহে এসে পৌঁছায়। সম্পূর্ণ গ্রহটা পানিতে ঢাকা ,তার উপর লাল আর সবুজ রঙের লম্বা লম্বা শৈবালের সারি। অবতরণের পরপরেই বুঝতে পারে এখানে পূর্বেও মানুষের মৃত্যু ঘটেছে। খাদ্য,বাসস্থান ,চিকিৎসার সমস্যার সবাই যখন দিশেহারা ঠিক তখনই ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয় লাল শৈবাল। সাথে যোগ দেয় পানির নিচের ভয়ঙ্কর প্রাণী। শেষ পর্যন্ত কি বেঁচে থাকরে পেরেছিল সবাই?
মোশতাক আহমেদ (English: Mustak Ahmed) ৩০ ডিসেম্বর ১৯৭৫ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিপার্টমেন্ট হতে এম ফার্ম ডিগ্রী অর্জন করেছেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। কর্ম জীবনে তিনি একজন চাকুরীজীবি। তাঁর লেখালেখির শুরু ছাত্রজীবন থেকে। বৈজ্ঞানিক কল্পকাহিনীতে তিনি অধিক আগ্রহী হলেও গোয়েন্দা এবং ভৌতিক ক্ষেত্রেও যথেষ্ট পারদর্শীতার পরিচয় দিয়েছেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- রোবটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালভাসা,অতৃপ্ত আত্না, নীল মৃত্যু, লাল শৈবাল, জকি, মীম, প্রেতাত্মা, রোবো, পাইথিন, শিশিলিন ইত্যাদি। সায়েন্স ফিকশন সিরিজ- রিবিট, কালোমানুষ, রিবিট এবং ওরা, রিবিটের দুঃখ, শান্তিতে রিবিট, হিমালয়ে রিবিট। প্যারাসাইকোলজি- মায়াবী জোছনার বসন্তে, জোছনা রাতরে জোনাকি ইত্যাদি। ভ্রমণ উপন্যাস- বসন্ত বর্ষার দিগন্ত, লাল ডায়েরি, জকি। স্মৃতিকথা- এক ঝলক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। মুক্তিযুদ্ধ- নক্ষত্রের রাজারবাগ, মুক্তিযোদ্ধা রতন। তিনি কালি কলম সাহিত্য পুরস্কার ২০১৩, ছোটদের মেলা সাহিত্য পুরস্কার ২০১৪, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ পুরস্কার পেয়েছেন।