What do you think?

জন-যাজক
বুজরুকি? নাকি এও একধরনের শোষণ? কোনও কাজ না করে কিছুলোক একজন ভগবান-ভগবান টাইপের মানুষকে খাড়া করে লক্ষ-লক্ষ ভক্তকে এক্সপ্লয়েট করে যাচ্ছে প্রতিদিন। আবার তাদের সঙ্গে রেষারেষি করে আরও কিছু মানুষ আরও একাধিক দেবতা-মার্কা লোককে নিয়ে বৃদ্ধি করে যাচ্ছে শিষ্যসংখ্যা। একই হিন্দুধর্ম, অথচ কত-না চমৎকার ব্যবসা একে কেন্দ্র করে। যোগী, মহর্ষি, আচার্য, বাবা, ব্রহ্মচারী—এমনতর প্রথমসারির গুরুর সংখ্যাই ভারতবর্ষে কমপক্ষে দশজন। হবে-নাইবা কেন। ভারতের মানুষ আসলে ধর্মভীরু। অথচ ধর্মের চেহারাটা সকলের কাছে তেমন স্পষ্ট নয়। যা অলৌকিক, তাই যেন যুক্তধর্মের সঙ্গে। ফলে, সেইসব মানুষেরাই বেশি করে গুরুচরণ শরণ করেন, যাঁরা বাস্তবে আত্মবিশ্বাসহীন। যাঁরা ভাবেন, গুরু তাঁর সিদ্ধাই দিয়ে ভক্তকে এনে দেবেন অনার্জিত সাফল্য কি অপ্রাপ্য সুযোগ। অসম্ভবকে করে তুলবেন সম্ভবপর। গুরুরাও নেন এই দুর্বলতার সুযোগ।ব্যতিক্রম কি নেই? নিশ্চিত রয়েছে। কিন্তু ভণ্ডামির দিকটাই বেশি করে চোখে পড়ে। সমরেশ মজুমদার তাঁর এই দুঃসাহসিক উপন্যাসে ধর্মের নামে ভণ্ডামির এই চেহারাটাকেই যেন খোলাখুলিভাবে দেখাতে চেয়েছেন। আর সেই সূত্রে শুনিয়েছেন একটি আশ্রমকে কেন্দ্র করে তীব্র কৌতূহলকর এক কাহিনী। এ-উপন্যাস শুধু মুগ্ধই করেনা, চমকে দেয়। সেই সঙ্গে নতুন ভাবে ভাবতেও করে উদ্বুদ্ধ।
- GenresFiction
160 pages, Hardcover
Published January 1, 1989
About the author
Samaresh Majumdar
347 books737 followersSamaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".
Some of his famous characters are:
1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)
সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।
মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
December 15, 2021
সমরেশ মজুমদারের লেখা পড়ার সুযোগ আমার কম হয়েছে। একদম হাতে গোনা কয়েকটা বই পড়েছি। তবে যেগুলো পড়েছিলাম সবগুলোই ভালো লেগেছে। আজকে নতুন করে শেষ করলাম "জন যাজক" বইটা। চমৎকার। ভিন্ন ধর্মী একটা প্লট। এই টাইপের বই আমি পড়িনি। সে হিসেবে এটা বেশ ভালো লেগেছে। ধর্ম একটা জাতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে তার স্পষ্ট ছাপ পাওয়া যায় এই বইটাতে। ধর্ম এবং রাজনীতির মিশালে লেখা দারুণ একটা বই।
এছাড়া এই বইটা ভালো লাগার আরেকটা কারণ সমরেশের লেখনী শৈলী। ভীষণ ভালো। বিশেষ করে উনার শব্দের প্রয়োগ, একদম তাকিয়ে থাকার মতো। তাছাড়া শুরু থেকে পাঠককে বইয়ে ধরে রাখার জাদুটা সমরেশ বেশ ভালোই জানেন।
সব মিলিয়ে বলতে গেলে, বইটা ভালো। সবার পড়ে দেখা উচিত। সমরেশের একদম ভিন্ন ধর্মী একটা বই। পড়তে মন্দ লাগবে না।

July 6, 2020
সমরেশের লেখা ভিন্নধর্মী একটা বই।
September 22, 2014
অসাধারন কাহিনি বিন্যাস। শেষে একটু খারাপ লাগলেও এটাই হয়।
August 2, 2023
প্রিয় লেখক, আপনি কি পারতেন না নির্মল আর লাবণ্যকে মিলিয়ে দিতে? পড়া শেষ হলো, মন খারাপ নিয়ে ঘুমোতে যেতে হচ্ছে। ঘুম হবেনা, ভাবাবে......
May 27, 2025
Rating : ৩.২৫/৫
"সারাদেশের মানুষ ওইভাবে জিভ এগিয়ে দিচ্ছে। আর রাজনীতি এবং ধর্ম সাপ হয়ে ছোবল মেরে যাচ্ছে।"
Displaying 1 - 5 of 5 reviews