What do you think?

শ্রেষ্ঠ কবিতা জীবনানন্দ দাশ
Shreshtho Kobita is a bengali language book contains a collection of poems by the famous bengali author Jibananada Das.
- GenresPoetryEbooksLiterature
157 pages, Hardcover
First published May 1, 1954
About the author
Jibanananda Das
87 books435 followersJibanananda Das (bn: জীবনানন্দ দাশ) is probably the most popular Bengali poet. He is considered one of the precursors who introduced modernist poetry to Bengali Literature, at a period when it was influenced by Rabindranath Tagore's Romantic poetry. During the later half of the twentieth century, Jibanananda Das emerged as the most popular poet of modern Bengali literature. Popularity apart, Jibanananda Das had distinguished himself as an extraordinary poet presenting a paradigm hitherto unknown. It is a fact that his unfamiliar poetic diction, choice of words and thematic preferences took time to reach the heart of the readers. Towards the later half of the twentieth century the poetry of Jibanananda has become the defining essence of modernism in twentieth century Bengali poetry.
Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 30 of 37 reviews
December 7, 2012
'...আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে।
জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই বহন করে করুক; আমি প্রয়োজন বোধ করি না......
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো এই নবীন শতাব্দীতে নক্ষত্রের নিচে।'
(জুয়ান বয়সে) কতকিছু হারালাম এই জীবনবাবুর ঘোরে, হাহ।
তবু এখনো, পায়ের চিহ্ন সেদিকেই চলে যায় কী গভীর সহজ অভ্যাসে!

November 19, 2014
সুজাতাকে ভালোবাসতাম আমি —
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসি কি না।
এখনো কি ভালোবাসি?
সেটা অবসরে ভাববার কথা,
অবসর তবু নেই;
তবু একদিন হেমন্ত এলে অবকাশ পাওয়া যাবে
এখন শেলফে চার্বাক ফ্রয়েড প্লেটো পাভলভ ভাবে
সুজাতাকে আমি ভালোবাসি কি না।
March 8, 2016
জীবনানন্দের জীবনে আনন্দ ছিল কি না, নাইন-টেনে তা আমার বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু বা আত্মহত্যার কথা জানার পর। তখন আমি নিজের কবিপ্রতিভা আবিষ্কারের নেশায় একের পর অখাদ্য লিখে যাচ্ছিলাম। কবি এবং কবিতা তখনও বুঝতাম না, এখনও বুঝি না। তবুও কবিতা ভাল লাগত। ভাল লাগত শব্দের মূর্ছনা, ভাল লাগত অনুভূতির গভীরতা। ভাল লাগত তাদের স্রষ্টাদের। তাই এক কবির আত্মহত্যা প্রশ্ন জাগাত মনে।
কবি কেন আত্মহত্যা করবেন? তিনি কি দুঃখী ছিলেন? ছিলেনই তো। বনলতা সেন তো মাত্র একদণ্ড শান্তিই দিয়েছিল তাকে। প্রেম আর প্রেমিকার বদলে তাই তো তার বেশিরভাগ কবিতায় এসেছে বেহুলা, বা শঙখমালারা। তাই তো তিনি গোলাপের বদলে নাটার রং আর লেবুর শাখা নিয়েই লিখে গেছেন কবিতা।
স্কুলজীবনের সিদ্ধান্ত পুরোপুরি ঠিক না হলেও খানিকটা ঠিক ছিল সম্ভবত। ব্যক্তিগত জীবনে খানিকটা দুঃখীই ছিলেন তিনি। আর কলকাতার নাগরিক জীবনে তিনি নাগরিকদের আনন্দ-প্রেম-আশা-হতাশা আর স্মৃতিকারতাকেই সম্ভবত বহন করতেন, আজ যা আমরা করি। তাই আজ জীবনানন্দেই জীবনের আনন্দ খুঁজে পাই।
নাগরিক জীবনে আজ আমিও কল্পনায় যাই ফিরে, প্রিয় তিতাসের তীরে। ভোরের আকাশে নাটার রঙের মত সূর্যোদয় খুঁজি। নাগরিক প্রেমে বনলতা সেনকে খুঁজে বেড়াই, সুরঞ্জনাকে বলি, ওইখানে যেয়ো নাকো তুমি। জীবনে নেমে আসা অদ্ভুত আঁধার দেখে তাই আজ জীবনানন্দেই সমাধান খুঁজে পাইঃ
"আজকের জীবনের টুকরো টুকরো মৃত্যু আর থাকত না;
থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা আর অন্ধকার;
আমি যদি বনহংস হতাম,
বনহংসী হতে যদি তুমি।"

August 12, 2012
The first time I had come across anything written by this poet laureate of Bengali literature (Tagore is different and is unique enough to be aloof from any comparison per Se) was a poem 1946-47 as part of the curriculum of Bengali at Higher Secondary level. I had found the language dark, pain-ridden, and yet full of that everlasting-yet-soothing cold that mountaineers identify as death. In the hot throes of teen-age (yes, even a mouldy bureaucrat like me had those days) I had decided to avoid this poet for good. But luck brought me back to his orbit, as I had to deal with "Banalata Sen", and then this book, again as part of curriculum, but this time of Bengali Literature for Civil Services exam. I found the going tough because the language was full of colours and images that I loved, and yet they smelt of decay-darkness and death. Slowly, I was enamoured by this language, and then started dipping inside. Today, after the passage of more than 12 years since my first reading of the book, its passages & lines keep haunting me. They rise unbidden to my lips whenever something goes beyond my vacuous shell of banal living and is felt by someone inside. If you haven't read it yet, then you are condemning that inner you to that banality. Read this book, and feel alive.
February 18, 2021
বিভিন্ন লেখকদের শ্রেষ্ঠ সংকলনে হয়তো বহুল পঠিত, আলোচিত আর নন্দিত লেখাগুলোই স্থান পায়। এই বইখানাও তার ব্যতিক্রম নয়। তবে পাঠকেরও একটা আলাদা পছন্দ থাকে, নিজস্বতা থাকে; যে ক'খানা নিজের প্রিয়'র তালিকায় থাকে তাদেরকেই শ্রেষ্ঠ মনে হয়। জীবনানন্দ দাশের যে কবিতাগুলো আমার বেশি ভালো লাগে তাদের অনেকগুলোই এই সংকলনে আছে। এটা দেখে বেশ ভালো লাগলো। তবে.....
'সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়' কবিতাটি না থাকায় ব্যথিত হয়েছি :(
~১৮ ফেব্রুয়ারি, ২০২১
'সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয়' কবিতাটি না থাকায় ব্যথিত হয়েছি :(
~১৮ ফেব্রুয়ারি, ২০২১
August 22, 2016
আমার জীবনের প্রথম কবিতার বই। প্রিয় কবিতার মধ্যে আছে "আমার এ ছোটো মেয়ে", "আমি যদি হতাম", " কুড়ি বছর পরে", "আবার আসিব ফিরে" ও "বনলতা সেন"। বাবার গলায় অনেক বার বনলতা সেনের আবৃতি শুনেছি। এখনও যেন শুনতে পাই ভরাট কণ্ঠে
"সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"
"সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।"
June 19, 2017
বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে জীবনানন্দের কবিতা পড়ার পর এই বইটা পড়েই তিনি আমার সবচেয়ে প্রিয় কবি...
তার কবিতার মত আবহ আমি অন্য কোন কবির কবিতায় পাই না... তার প্রকৃতিপ্রেমী আর রোমান্টিক কবিতাগুলো পড়ার সময় মন-মস্তিষ্ক সব কিছুই নক্ষত্রের রাতের মত অবাক আর বিপুল হয়ে যায়...
তার "এই শান্তি" কবিতাটা আমার সবচাইতে প্রিয়, কতবার পড়েছি, কই পুরনো তো হয়না! যতবার পড়ি ততবার "তবু শেষে শান্তি এল মনে"...
এই বই কেনার পর টাকা জমিয়ে প্রকাশিত-অপ্রকাশিত কবিতাসমগ্র কিনলাম এই বছর...
এখন বাকি জীবনটাও নক্ষত্রের রাত হয়ে থাকবে...

March 1, 2025
কবিতা পড়ি, ভালো লাগে।
কোন কোন কবিতা কিছুই বুঝিনা।
কোন কোন কবিতা বার বার পড়ি।
কোন কোন কবিতা কিছুই বুঝিনা।
কোন কোন কবিতা বার বার পড়ি।
December 15, 2018
''তবুও তো প্যাঁচা জাগে;
গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে
আরেকটি প্রভাতের ইশারায় - অনুমেয় উষ্ণ অনুরাগে।
টের পাই যূথচারী আঁধারের গাঢ় নিরুদ্দেশে
চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা;
মশা তার অন্ধকার সঙ্ঘারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে।
রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি;
সোনালি রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কতো দেখিয়াছি।
ঘনিষ্ঠ আকাশ যেন - যেন কোন বিকীর্ণ জীবন
অধিকার করে আছে ইহাদের মন;
দূরন্ত শিশুর হাতে ফড়িঙের ঘন শিহরণ
মরণের সাথে লড়িয়াছে;
চাঁদ ডুবে গেলে পর প্রধান আঁধারে তুমি অশ্বথের কাছে
এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা - একা;
যে জীবন ফড়িঙের, দোয়েলের - মানুষের সাথে তার হয় নাকো দেখা''
জীবনানন্দ! হে বিচ্ছিন্ন প্রেম আমার <3

Want to Read
August 6, 2013no commentents to make
May 13, 2020
"এই সব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে"
কোনো এক সন্ধ্যায় এমন এক ম্যাজিক রিয়েলিটির আবহে-মোহে আবিষ্কার করলাম জীবনানন্দ'কে- বাংলার দূরতম নক্ষত্র।
কোনো এক সন্ধ্যায় এমন এক ম্যাজিক রিয়েলিটির আবহে-মোহে আবিষ্কার করলাম জীবনানন্দ'কে- বাংলার দূরতম নক্ষত্র।
November 15, 2020
wonderful.
Read
April 17, 2023জীবনানন্দ দাশের কবিতা মানেই প্রকৃতির অপরূপ আর নৈসর্গিক বর্ণনা থাকবে।কখনো কার্তিকের ধানখেত ও রোদকে প্রকাশ করেছেন অলস গেঁয়োর মতো করে-
❝শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে❞
আবার কখনো নারীকে বর্ণনা করেছেন নদীর সাথে-
❝সময়ের অবিরল শাদা আর কালো
বুনোনির ফাঁক থেকে এসে
মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে
ঢের আগে নারী এক—তবু চোখ-ঝলসানো আলো
ভালোবেসে ষোলো-আনা নাগরিক যদি
না হ'য়ে বরং হ'তো ধানসিঁড়ি নদী❞
জীবনানন্দ দাশের জীবদ্দশায় তাঁর সম্মতিতে ১৯৫৪ সালে এই কবিতার বইটি প্রকাশিত হয়। এতে ৬ টি কাব্যগ্রন্থের কিছু নির্বাচিত কবিতা স্থান পেয়েছে। কবিতা আমার কাছে বরাবরের মতোই দুর্বোধ্য কিন্তু পছন্দের জায়গা। তাই অনেক কবিতাই হয়তো আক্ষরিক অর্থেই মাথার উপর দিয়ে গেছে। সবচেয়ে বেশি গেছে সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাগুলো।
হ্যাপি রিডিং💙

January 17, 2021
'আমাকে খোঁজ না তুমি বহুদিন- কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু- একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়;
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়;
হয় নাকি?'
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু- একই আলো পৃথিবীর পারে
আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়;
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়;
হয় নাকি?'
September 4, 2022
বার বার পড়ার মত কবিতা। মন খারাপ থাকলে এই কবিতা অন্য দেশে আমায় নিয়ে যায়। সাহিত্য দর্শন রাজনীতি সমাজ নীতি। সব একবারে মিশে যায়। পুরাণ গাথা। আঞ্চলিকতাবাদ খুঁজে পাই অনেক কবিতায়। চাঁদ সদাগর মনসার পূজা দিলো না বলে বেহুলা সুন্দরী নেচে এলো ঈন্দ্রের সভায়।
April 8, 2018
As usual lovely ......
July 21, 2019
wonderful
September 24, 2020
মুগ্ধতা।🌼☺️
July 3, 2021
জীবনানন্দ এখনো বুঝে উঠতে পানিনি
August 30, 2021
জীবন মানেই জীবনানন্দ দাস ❤️
March 26, 2022
“মানুষের মৃত্যু হ’লে তবুও মানব
থেকে যায়;
অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।”
থেকে যায়;
অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।”
November 21, 2022
জীবনবাবু আমার ঘরের আয়নার মত। নিত্যদিন আমি তাকে দেখি। তার কবিতা আমার ভেতর বাস করে। আমি মুগ্ধ হয়ে নিজের প্রতিবিম্ব দেখি। তাকে আর তার কবিতা দেখার ছুতোয় তাকে আমার আয়না বানিয়েছি❤️
September 13, 2023
এই বইটা এতো সুন্দর!
আমার মন খারাপ থাকলে বইটার যেকোনো চার পাচটা পেইজ পড়ি।
আমার মন খারাপ থাকলে বইটার যেকোনো চার পাচটা পেইজ পড়ি।
April 29, 2024
"তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়।"
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয়।"
July 30, 2024
Truth be told: i liked a few poems, the rest doesn’t felt that appealing to me...
January 4, 2025
কবিতাগুলো অসাধারণ লেগেছে।গ্রামের প্রকৃতি দেখে যে অপ্রকাশিত আবেগে আপ্লুত হয়ে উঠি সেটাই প্রকাশিত হয়েছে জীবনানন্দ দাশের কবিতায়।
July 1, 2021
কবিতার প্রতি প্রেম যেন দিন দিন বাড়ছে। হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটতে গিয়ে ব্যস্ততার মাঝে এ যেন এক টুকরো সুখ। সেখানে জীবনানন্দের কবিতা মানে অন্যরকম প্রশান্তি।
September 4, 2021
I live in a city which is as beautiful as his poetry. It is the city of stars, the greenery and the rivers. I absolutely love my place. So do the poems of Jibanananda. Specially when it rains, I just sit beside my window with a cup of tea and read Poems from Ruposhi Bangla. This is the best combo I can think of.
Read
January 3, 2015good
Displaying 1 - 30 of 37 reviews