Jump to ratings and reviews
Rate this book

রুস্তম পালোয়ান - ০১

Rate this book
দলছুট রুস্তম – এক অগোছালো লক্ষী ছেলে, যে কিনা তার নানাজানের সাথে বসবাস করে সোনাপুর নামের এক রূপকথার গ্রামে। সোনাপুর গ্রামের শতভাগ বাসিন্দাই কৃষক, শুধু রুস্তম বাদে। তার মনে স্বপ্ন – সে একদিন অনেক বড় পালোয়ান হবে, সাত সমুদ্র তের নদী ঘুরে বেড়াবে। কিন্তু স্বপ্ন দেখলে কী হবে, তার নানাজানই তো গ্রামের প্রধান! আর সভা প্রধানের ৩ বিধি মেনে যারা চলে না তাদের কোনো জায়গা নেই সোনাপুর গ্রামে।
নিয়তির ফেরে একদিন এই দলছুট রুস্তমই বুক ভরা স্বপ্ন আর আর চোখ ভরা অদম্য কৌতূহল নিয়ে যাত্রা করে অজানার উদ্দেশ্যে।
তবে তার আগে প্রশ্ন! কীভাবে এই রুস্তম শেষ পর্যন্ত পালোয়ানগিরির সাথে জড়িয়ে পড়ে? আসলেও কি সে হতে পারে রুস্তম পালোয়ান? গ্রামের লোকজনের কাছেই বা পালোয়ানগিরি এত অপছন্দের কেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে আমাদের রুস্তম সিরিজের প্রথম পর্ব –
রুস্তম পালোয়ান ১: শুরুর গল্প।
রুস্তম পালোয়ান সিরিজটা মুলত বাংলা রুপকথার দুনিয়া জুড়ে একের পর এক দারুণ সব অভিযান দিয়ে সাজানো।আমরা আশাবাদী রুস্তমের এই কমিক্সটি আগামী দিনগুলোতে আমাদের শিশু কিশোরদের নিয়ে যাবে ফোন আর ট্যাবের স্ক্রিন থেকে দূরে, শিশুকাল ও কৈশোরের সন্ধিক্ষণে এক মন মাতানো কল্পনার জগতে।

50 pages, Paperback

First published May 16, 2023

Loading...
Loading...

About the author

Rashad Imam Tanmoy

17 books13 followers
Author also writes under রাশাদ ইমাম তন্ময়

Syed Rashad Imam Tanmoy is known for his roles as a cartoonist, graphic novelist
and storyteller. Tanmoy's storytelling journey originated in the domain of editorial
cartooning for numerous esteemed national dailies of Bangladesh.
Tanmoy's comic series, "Rustom Palowan," depicting a local hero, illustrated and written by him, has preserved
widespread affection from children and parents alike, earning its place as a household favorite. Currently,
Tanmoy passionately immerses himself in crafting Bengali fairy tales and fantasy series, aiming to revitalize
these traditional narratives for a new generation of readers in his unique storytelling style, with a vision to take it
to a global scale. Tanmoy's 'Where are the Chonchols?' is a children's book where children can explore 12
vibrant festivals of Bangladesh, filled with colourful illustrations and cultural elements that make learning about
local traditions fun and fascinating. Tanmoy has started publishing chapters of his autobiographical novel,
"Ochin Pakhi," (Strange Bird) that intends to gradually unveil his observations on Bangladesh's socio-political
landscape and reflections on his soul-searching journey. As an author, Tanmoy adeptly navigates between the
realms of fantasy writing and non-fiction.
In 2016, Tanmoy founded Cartoon People, a community fostering young artists and visual storytellers. He also
served as an Associate Editor at UNMAD, a satire magazine. Tanmoy engages in meaningful community work
in his free time, conducting interactive visual storytelling workshops for children in underserved areas, including
Rohingya refugee camps and hill tracts.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (70%)
4 stars
3 (30%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for musarboijatra  .
303 reviews412 followers
June 20, 2024
Story of a talented misfit.

সোনাপুর গ্রামের সবাই কৃষক, সৃষ্টিকর্মেই তাদের আনন্দ। তারা জাগে বলে সূর্য জাগে, তারপর থেকে সারাদিন চলে দলবদ্ধভাবে ফসলের মাঠ পরিচর্যা। এই গ্রামেরই ছেলে রুস্তম, যার মতিগতি সবার থেকে একেবারেই আলাদা। চাষের মতো সুশৃঙ্খল কাজে তার মন বসে না, ঘুম থেকে ওঠে বেলা করে। জবরজং চলনে বিপত্তি ঘটে অন্যদের, আর বিশাল বপুর জন্য তার খিদে-ও পায় বেশি বেশি। সোনাপুর গ্রামের দিতীয় মূলনীতি 'পরিমিতবোধ', যেটা মেনে চলা রুস্তমের জন্য কঠিন বটে!

রুস্তম যতই আর বাকিদের মতো কাজ করে নানার মুখরক্ষা করতে চাক, কিছুতেই তাল মেলাতে পারে না কৃষকের জীবনযাত্রার মাঝে। অন্যদের সাহায্য করতে গিয়ে (নিজের শোক্তির বলে যেটা আবার সে পারেও ভালো!) পড়ে পালোয়ানদের রোষের মুখে, তাদের কাজ রুস্তম ফ্রি-তে করে দিয়ে তাদের ব্যবসা মাটি করবে কেন! কুস্তির মতো ধ্বংসাত্মক কাজে নানাজানের কঠোর নিষেধাজ্ঞা, তবু অনিচ্ছাতেও রুস্তম মানুষের চোখে হয়ে পড়ে পাক্কা কুস্তিগীর। কিন্তু নবান্নের সময় রাজার কাছে পিঠা আর চালের পসরা নিয়ে যেতে হবে তাকে, কিছুতেই কাজে গাফিলতি করা চলবে না। ওদিকে প্রাসাদে অভিষেক হতে চলেছে গামা পালোয়ানের, যে একাই ৮ ডজন ডিম, ১০ সের দুধ, তিন মণ আটার বাকরখানি খেয়ে দেখাবে। দায়িত্ব আর শখ—দুইয়ের মাঝে পড়ে বিপত্তি বাঁধাবে না তো রুস্তম?

বইয়ের পেছনের কাভারে রুস্তম আর নানা'র দুটা উক্তি আছে। রুস্তম : "আমাকে নিয়ে কমিক্স! আমি তো কল্পনাও করতে পারি নাই!" ওদিকে নানাজানের মন্তব্য, "রুস্তম ছেলে ভাল। তবে সে কৃষিকাজটা আরো মনোযোগ দিয়ে করলে ভালো করতো।" একদম আমাদের ঘরের চিত্র, যা করতে ভালো লাগে আর যা ভালো করি না কেন, বাপ-মায়ের এক কথা, সব ঠিক আছে, কিন্তু লেখাপড়া-টা মন দিয়ে করতে পারতো! আর রুস্তম-ও বড় সোজাসরল ছেলে। নিজের সামর্থ্য নিয়ে ধারণা যেমন কম, তেমনই সবার কাছে বিনত।

কমিকজুড়ে রাশাদ ইমাম তন্ময়-এর আঁকা রঙ ছড়িয়েছে খুব! পুরো কমিক-টা খুব রঙচঙে, গ্রামের শান্ত সবুজ রঙ, রুস্তমের উজ্জ্বল জামার রঙ, আবার নবান্নের হাটের নানা রঙের মানুষের জমায়েত খুব সুন্দর বৈচিত্র এনেছে। একশন-গুলো যেমন খুব নজরকাড়া হয়েছে, আবার বড় বড় জমায়েতের দৃশ্যগুলোও তন্ময় বরাবরের মতো দারুণ এঁকেছেন।

ছোটদের খুব পছন্দ হওয়ার মতো একটা কমিক। বড়দেরই বা পছন্দ হবে না কেন!
Profile Image for Anindo Adhikary.
54 reviews
March 24, 2024
দারুন আর্টওয়ার্ক। বিশেষ করে বললে, নবান্নের আর্ট টা খুবই পছন্দ হয়েছে। কাহিনী সুন্দরভাবে এগিয়েছে। আশা করি পরের পর্বে আরো মজার কিছু থাকবে।
Displaying 1 - 3 of 3 reviews