Jump to ratings and reviews
Rate this book

অর্জুন #7

অর্জুন বেড়িয়ে এল

Rate this book
অর্জুন বেড়িয়ে এল, কার্ভালোর বাক্স

রোজ কত কী ঘটে যাহা-তাহা—এমন কেন সত্যি হয় না আহা!’ রবীন্দ্র কবিতায় যা নিয়ে আক্ষেপ, সেই ধরনেরই অতিবিরল-প্রায় অবিশ্বাস্য—অভিজ্ঞতা হয়েছিল সত্যসন্ধানী অর্জুনের। সেই অভিজ্ঞতারই দুটি কাহিনী নিয়ে এ-গ্রন্থের দুটি স্বয়ংসম্পূর্ণ উপন্যাস। শিলিগুড়ির এত কাছেই যে থাকেন আন্তর্জাতিক খ্যাতিমান এক বৈজ্ঞানিক, অর্জুন জানতই না। অবশ্য জানার কথাও নয়। লোকচক্ষুকে এড়িয়েই ডক্টর গুপ্তের গবেষণা। তবু কি এড়াতে পেরেছেন? শুধু তাঁর কুকুরের ব্যাপারটা জানাজানি হতেই সারা পৃথিবীতে হুলস্থুল। গবেষণা হাতাবার, গবেষণাগারে উঁকিঝুঁকির নিত্যচেষ্টা। কেন? কী নিয়ে গবেষণা তাঁর? কীভাবেই বা অর্জুন জড়িয়ে পড়ল তাঁর ব্যাপারে, কী সেই অভাবনীয় অভিজ্ঞতা যা নিয়ে সে ফিরে এল? এ-গ্রন্থের যে-আরেকটি, সেই ‘কার্ভালোর বাক্স’ উপন্যাসেই বা কোন্ চমকপ্রদ অভিজ্ঞতা? এ-সমস্ত প্রশ্নের জবাব এ-দুটি উপন্যাসে। শুধু রহস্য আর শ্বাসরোধকারী ঘটনায় নয়, কল্পবিজ্ঞানের অবশ্য মিশেলেও অন্যস্বাদ এ-দুটি কাহিনী।

144 pages, Hardcover

First published January 1, 1993

Loading...
Loading...

About the author

Samaresh Majumdar

348 books736 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (11%)
4 stars
27 (28%)
3 stars
33 (34%)
2 stars
15 (15%)
1 star
9 (9%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Aishu Rehman.
1,148 reviews1,210 followers
November 4, 2024
এই বইয়ের দুটো উপন্যাসই বাচ্চাদের উপযোগী করে লেখা। অন্যান্য অর্জুন গল্পের মতো অত্যন্ত সুখপাঠ্য। লেখকের কল্পনাশক্তিও দুর্দান্ত। প্রায় দুশো বছর পর লেখকের প্রিয় জলপাইগুড়ি কেমন হতে পারে তার একটা চিত্র তিনি দাড় করিয়েছেন। পিচ্চিকালে এই বৈজ্ঞানিক কল্পকাহিনী দুটি পড়লে নিশ্চয়ই খুব আনন্দ পেতাম।
Profile Image for Harun Ahmed.
1,829 reviews551 followers
October 9, 2021
অর্জুন সিরিজে বিজ্ঞান কল্পকাহিনি!! মোটামুটি সুখপাঠ্য কিন্তু গল্পটা সাধারণ মানের।বলার মধ্যে, লেখক ১৭০ বছর পরবর্তী বাংলার কল্পনা করেছেন যেখানে সবাই শুদ্ধ বাংলায় কথা বলে আর রবীন্দ্রনাথকে আদর্শ মেনে জীবনযাপন করে।
Profile Image for Shaid Zaman.
293 reviews49 followers
June 16, 2015
তাহলে সমরেশ বাবু ও সাইফাই লিখেছেন! খুব সাধারন মানের একটা গল্প। তবে একটা জিনিস ভালো লেগেছে, সেটা হল, একশো সত্তর বছর পরের একটা রাবিন্দ্রিক সময় কল্পনা। যে সময়ে শহরের রাস্তা, মেট্রো ষ্টেশন সবকিছুর নাম হবে রবি বাবুর কোন চরিত্রের নামে, বা নাটক উপন্যাসের নামে। মানুষের নাম ও তাই। তাছারা বাংলা ভাষাভাষীরা শুধু বাংলাতেই কথা বলবে, সাথে একটু ও ইংরেজি মেশাবে না। এমনটা যদি হতো আসলেই!
Profile Image for Shaila Shaznin.
135 reviews16 followers
July 23, 2024
অর্জুন সিরিজের পড়া প্রথম বই। মোটামুটি লেগেছে।
Profile Image for Anam.
70 reviews23 followers
June 27, 2026
সায়েন্স ফিকশন। গল্পটা অর্জুন সিরিজে না হয়ে স্ট্যান্ড অ্যালোন হলেই বোধহয় বেশি ভালো হতো।
Profile Image for Nurul Huda.
196 reviews4 followers
July 22, 2023
কোন একটা মাধ্যমে অর্জুন ১৭০ বছর ভবিষ্যতে চলে যায়।তারপর সেখান থেকে ফিরে আসা..

আর তাতান নামক এক কুকুরকে কোনো গ্রহে প্রেরণ করলে৷পরে তার উচ্চতা হয়ে যায় মাত্র ৪ ইঞ্চি।

এডভেঞ্চার ধর্মী বই, এডভেঞ্চার প্রেমীদের ভালো লাগবে।
Profile Image for Saad Sohael.
39 reviews1 follower
September 26, 2020
সাইন্স ফিকশন হিসেবে ভালোই গল্প এটা। যদিও কাহিনী আরেকটু জোরদার হলে বেশ খুশি হতাম ☺
Displaying 1 - 7 of 7 reviews