Jump to ratings and reviews
Rate this book

অর্জুন #10

ফুলে বিষের গন্ধ

Rate this book

195 pages, Hardcover

Published January 1, 1996

Loading...
Loading...

About the author

Samaresh Majumdar

348 books736 followers
Samaresh Majumdar (Bangla: সমরেশ মজুমদার) was a well-known Bengali writer. He spent his childhood years in the tea gardens of Duars, Jalpaiguri, West Bengal, India. He was a student of the Jalpaiguri Zilla School, Jalpaiguri. He completed his bachelors in Bengali from Scottish Church College, Kolkata. His first story appeared in "Desh" in 1967. "Dour" was his first novel, which was published in "Desh" in 1976. Author of novels, short stories and travelogues, Samaresh received the Indian government's coveted Sahitya Akademi award for the second book of the Animesh series, 'Kalbela".

Some of his famous characters are:

1. Animesh & Madhabilata (Animesh Quartet)
2. Arjun - Fictional sleuth.
3. Dipaboli (Saatkahon)

সমরেশ মজুমদার-এর জন্ম ১০ মার্চ ১৯৪৪। শৈশব কেটেছে ডুয়ার্সের চা-বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র। কলকাতায় আসেন ১৯৬০-এ। শিক্ষা: স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলায় অনার্স, পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম.এ। প্রথমে গ্রুপ থিয়েটার করতেন। তারপর নাটক লিখতে গিয়ে গল্প লেখা। প্রথম গল্প ‘দেশ’ পত্রিকায়, ১৯৬৭ সালে। প্রথম উপন্যাস ‘দৌড়’, ১৯৭৫-এ ‘দেশ’ পত্রিকায়। গ্রন্থ: দৌড়, এই আমি রেণু, উত্তরাধিকার, বন্দীনিবাস, বড় পাপ হে, উজান গঙ্গা, বাসভূমি, লক্ষ্মীর পাঁচালি, উনিশ বিশ, সওয়ার, কালবেলা, কালপুরুষ এবং আরও অনেক। সম্মান: ১৯৮২ সালের আনন্দ পুরস্কার তাঁর যোগ্যতার স্বীকৃতি। এ ছাড়া ‘দৌড়’ চলচ্চিত্রের কাহিনিকার হিসাবে বি এফ জে এ, দিশারী এবং চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার। ১৯৮৪ সালে ‘কালবেলা’ উপন্যাসের জন্য পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার।

মৃত্যু : ৮ মে, ২০২৩

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (12%)
4 stars
32 (37%)
3 stars
28 (32%)
2 stars
11 (12%)
1 star
3 (3%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Aishu Rehman.
1,148 reviews1,210 followers
November 13, 2024
অসম্ভব জিনিসের সন্ধান আর দুঃসাহসীক অভিযানে যিনি সিদ্ধহস্ত তিনি আমাদের মেজর। হ্যাঁ, এই গল্পের পুরোভাগ জুড়ে আছে মেজরের উপস্থিতি। এবার মেজর কোন এক টিভি চ্যানেলে দেখেছেন জলপাইগুড়ির বনে একরকম বিষাক্ত ফুল পাওয়া যায়। যা ত্রিশ সেকেন্ডেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই ফুল খুজতে তিনি সুদূর আমেরিকা থেকে চলে এসেছেন সোজা জলপাইগুড়িতে। তারপর অমল সোম আর অর্জুনকে সাথে নিয়ে শুরু হয় জলপাইগুড়ি, হাসিমারা, ডুয়ার্স আর নীলগিরি চাবাগানের মধ্যে দুর্দান্ত এক অভিযান।

বইটির নাম দেখে মনে হয়, এই রে গল্পের স্পয়লার তো নামেই হয়ে গেল। কিন্তু না। এটা গল্পের একটা টুইস্ট। তাছাড়া নামটাকে রুপক হিসেবেও ধরা যেতে পারে। যাদের অর্জুনকে কিঞ্চিৎ পরিমাণ ও ভালো লাগে তাদেরকে বইটা পড়ার আমন্ত্রণ রইলো। আশা করি ভীষণ ভালো লাগবে।
Profile Image for Azoad Ahnaf.
142 reviews
July 20, 2026
প্রায় পুরোটা ভালোই ছিল, কিন্তু শেষে গিয়ে, সম্ভবত হুমায়ুন আহমেদ তার কোনো এক বইতে অন্য এক বইয়ের নায়কের কথা যেভাবে বলেছিলেন, "তাহার পরে কেমন করিয়া কী ঘটিলো কে জানে, অমুককে আবার চায়ের দোকানে বসিয়া চা খাইতে দেখা গেলো" যেখানে ঐ চরিত্রটিকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, ওরকম একটা ফিল পেলাম আমি। লোকজন একটু বেশিই খাপছাড়া ব্যবহার করলো।

তবে কাহিনী বিস্তার-বর্ণনা ভালো ছিলো, বিষফুল শেষে ফিগারেটিভ এবং লিটারেল হয়ে ধরা দিলো। মজা পেয়েছি লেখক নিজেই নিজের লেখাকে অন্যের মুখ দিয়ে সমালোচনা করিয়ে নিল, যা আমারো আসলে খুব একটা ভালো লাগে নি।
আপনার বাংলাদেশে গিয়ে রহস্য উদ্ধারের শেষটা অবশ্য আমাকে টানেনি।


তবে, ভয়াবহ সত্য কথাও লেখক বলেছেন।
এসেই জিজ্ঞেস করেছিলেন, এখানে একা থাকতে ভয় লাগে কি না। বনের জন্তুকে আমি মোটেই ভয় করি না। ভয় মানুষকে। মানুষের মতো লোভী জানোয়ার ভগবান আর সৃষ্টি করেননি।
Displaying 1 - 2 of 2 reviews